কবিরহাটে ‘সেবার আলো ফাউন্ডেশন’-এর ফ্রি অক্সিজেন সেবা উদ্বোধন শেরপুরের ধোপারচর জুঁই মহিলা সমবায় সমিতি লিঃ এর বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত আদমদীঘিতে আ’লীগ ও যুবলীগের দুই নেতাসহ তিন জন গ্রেফতার সরকার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যর্থ হলে দেশ গৃহযুদ্ধের দিকে যেতে পারে: মঞ্জু সেন্টমার্টিনে আটকা জাবিপ্রবির ৩১ শিক্ষক-শিক্ষার্থী, আহত একজন; ফুরিয়ে আসছে খাবারের বাজেট শ্রীমঙ্গলে একাডেমি কাপ ফুটবলের ফাইনালে আল আমিনের দলকে হারিয়ে চ্যাম্পিয়ন মতিউর রহমানের দল, ৩-২ গোলের রোমাঞ্চকর জয় হাসিনাকে ফেরত দেওয়ার বিষয়ে যা জানাল ভারত আইসিসির শাস্তি পেলো হৃদয় আমরা কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে পারিনি: রাষ্ট্রপতি পীরগাছায় মসজিদের দানের টাকা নিয়ে বিরোধ, হামলা ও মারধরের অভিযোগ ২৬ বছর পর মুক্ত হল শ্যামনগরের জেলেখালী খাল মিরসরাইয়ে জামায়াতে ইসলামীর সমাজসেবা বিভাগের উদ্যোগে মসজিদে পরিচ্ছন্নতা অভিযান, ইমাম-মুয়াজ্জিনদের উপহার বিতরণ কচুয়া প্রেসক্লাবের নির্বাচনে সম্পাদক পদে প্রার্থীতা ঘোষনা করলেন সাংবাদিক মোঃ নূরুল হক প্রধান পীরগাছায় বিকেএসের ৭ দিনব্যাপী শিক্ষক প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন নোয়াখালীতে গ্রামীণ ব্যাংকে হামলা-অগ্নিসংযোগ মানবসেবার অঙ্গীকারে ইবনে সিনা ট্রাস্ট; সাশ্রয়ী চিকিৎসা ও আগামীর প্রত্যাশা বাংলাদেশ কেমিস্টস অ্যান্ড ড্রাগিস্টস সমিতির লাখাই শাখার কমিটি গঠন। কুতুবদিয়ায় ৫ ইউপিতে নবনিযুক্ত প্রশাসকদের কার্যক্রম শুরু ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান’, ১০ জেলায় ঝড়ের আভাস পুরো শিক্ষা ব্যবস্থাকেই আমূল ঢেলে সাজাতে হবে: রাষ্ট্রপতি

কুলাউড়া ডাকাতি মামলার পরোয়ানাভুক্ত আসামি ইকবাল গ্রেফতার

ডাকাতি, অস্ত্রসহ দশটি মামলার আসামি


মৌলভীবাজারের কুলাউড়া উপজেলায় ডাকাতি মামলার পরোয়ানাভুক্ত আসামি ইকবাল হোসেনকে গ্রেফতার করেছে পুলিশ। 

শনিবার (১৯ অক্টোবর) সকাল দশটায় জেলা পুলিশের এক প্রেসবিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

শুক্রবার (১৮ অক্টোবর) গভীররাতে কুলাউড়া উপজেলার ভাটেরা ইউনিয়নের ইসলামনগর এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। ইকবাল ইসলামনগর ইসলামনগর গ্রামের মৃত ছিলিক মিয়ার ছেলে। 

গ্রেফতারকৃত আসামি ইকবাল কুলাউড়ার চিহ্নিত ডাকাত। তার বিরুদ্ধে থানায় একটি ডাকাতি মামলার (জিআর-৩০৭/১৪) গ্রেফতারী পরোয়ানা মুলতবি ছিল। 

গ্রেফতারকৃত আসামি ইকবালের বিরুদ্ধে ৫টি ডাকাতি, ৩টি অস্ত্র, ২টি চুরির মামলা রয়েছে। শনিবার সকালে তাকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

Tag
আরও খবর