লাখাইয়ে চাচার হাতে ভাতিজা খুন। টিকটকের পরিচয়ে প্রেম, অতঃপর লাখাইয়ে দুই মাস পর অপহরণকারী প্রেমিকসহ ভিকটিম তরুণী উদ্ধার। পীরগাছায় জুয়েল রানা ও তার ছেলের চিকিৎসায় আলোর কাফেলার সহযোগিতা অভয়নগরে গাঁজা বিক্রেতাকে ৯৭ দিনের সশ্রম কারাদণ্ড ‎মোংলা বন্দরে বড় ধরনের রাজস্ব জালিয়াতি শনাক্তঃযন্ত্রাংশের আড়ালে বিলাসবহুল গাড়ির চালান ঈশ্বরগঞ্জে ৮শ পিস ইয়াবাসহ ১ জন গ্রেফতার রাজবাড়ীর দৌলতদিয়ায় ঈদে মিলাদুন্নবী উপলক্ষে বিশাল মিছিল রায়পুরে মাদকবিরোধী জনসচেতনতা কার্যক্রম জোরদার পুলিশ ও স্থানীয় জনগণের সম্মিলিত উদ্যোগে বিভিন্ন ইউনিয়নে মাদকবিরোধী প্রচারণা গাইবান্ধায় এস.পি.-র বাংলো থেকে এক পুলিশ সদস্যের মরদেহ উদ্ধার। শ্রীমঙ্গলে মাদক ও যৌতুকমুক্ত সমাজ গঠনে ইমাম-মুয়াজ্জিনদের ভূমিকা ও পেশাগত অধিকার সুনিশ্চিতকরণে সভা নাগেশ্বরীতে ইসলামী আন্দোলনের নতুন কমিটি: সভাপতি হারিসুল বারী রনি, সেক্রেটারি রফিকুল ইসলাম মহানবীর জীবন আদর্শ বাস্তবায়নে শান্তি প্রতিষ্ঠা সম্ভব - মঈন খান দিনাজপুরে ২২৭ টন সরকারি সার আত্মসাতের অভিযোগে বিএডিসি’র স্টোরকিপার আটক মাদকমুক্ত ও নিরাপদ পুনট গঠনে জয়পুরহাটের কালাইয়ে গণস্বাক্ষর ও আলোচনা সভা শেরপুরে পবিত্র ঈদ-ঈ-মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল ঝিনাইগাতীতে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর মাঝে গাছের চারা বিতরণ ন‌ওগাঁর নিয়ামতপুরে ধর্মীয় ভাবগাম্ভীর্যে ঈদে মিলাদুন্নবী উদযাপন ‎মোংলায় কোস্টগার্ডের উদ্যোগে বৃক্ষরোপণ ‎কর্মসূচির উদ্বোধন করেছেন পরিবেশ প্রতিমন্ত্রী কটিয়াদীতে ১২রবিউল আওয়াল উপলক্ষ্যে শানে রেসালত সম্মেলন অনুষ্ঠিত শার্শায় ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি আটক

চেয়ারম্যানের লোকজন পেটালেন দুই ইউপি সদস্যকে

কুষ্টিয়ার কুমারখালীর চাঁদপুর ইউনিয়ন পরিষদের অভ্যন্তরে দুই ইউপি সদস্যকে পিটিয়ে আহত করেছেন বর্তমান চেয়ারম্যানের লোকজন। বুধবার দুপুর ১২টার দিকে এ ঘটনা ঘটে। 

আহত হয়েছেন চাঁদপুর ইউনিয়ন পরিষদের ১নং ওয়ার্ড সদস্য আনছার ও ৫নং ওয়ার্ড সদস্য ডাবলু।




ভুক্তভোগী ইউপি সদস্য ডাবলু জানান, ইউনিয়ন পরিষদে বিধবা ও বয়স্ক ভাতার কার্ড জমা দিয়ে তিনি ও ইউপি সদস্য আনছার উদ্যোক্তা কক্ষের সামনে পৌঁছলে গোবরা গ্রামের রায়হান, হান্নান, রশিদ, শরিফুল ও জাহিদসহ ১০-১৫ জন তাদের পথরোধ করে গালিগালাজ করেন। প্রতিবাদ করলে হামলাকারীরা তাদের বেধড়ক মারপিট করে আহত করে। পরবর্তীতে স্থানীয়রা তাদের উদ্ধার করে কুমারখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে প্রাথমিক চিকিৎসা দিয়ে কুষ্টিয়া সদর হাসপাতালে স্থানান্তর করা হয়। বর্তমানে কুষ্টিয়া হাসপাতালে তারা দুজনেই ভর্তি আছেন।

তিনি আরও জানান, তাদের ওপর হামলাকারীরা বর্তমান ইউপি চেয়ারম্যান তুষারের লোক। তুষারের নির্দেশেই তাদের ওপর হামলা করা হয়েছে। ২০২২-২৩ অর্থবছরের টিআর ও কাবিখা প্রকল্পের ১৩ লাখ টাকার কাজ চেয়ারম্যান এককভাবে করার চেষ্টা করলে তারা বাধা দেন। সেই থেকে চেয়ারম্যান তাদের ওপর ক্ষিপ্ত বলে জানান। সমস্ত ইউপি সদস্য একত্রিত হয়ে তুষার চেয়ারম্যানের বিরুদ্ধে বিভাগীয়ভাবে ও স্থানীয়ভাবে আইনের আশ্রয় নেবেন বলে জানান। 

অভিযুক্ত ইউপি চেয়ারম্যান তুষার জানান, আবহাওয়া খারাপ থাকায় তিনি পরিষদে ছিলেন না। ইউপি সদস্যদের ওপর হামলার খবর পেয়ে তিনি পরিষদে গেলে দুই ইউপি সদস্য তাদের ওপর হামলার ঘটনায় তাকে দোষারোপ করেন বলে জানান।

টিআর কাবিখা প্রকল্পের টাকা আত্মসাতের চেষ্টার বিষয়টি অস্বীকার করে তিনি বলেন, কিছুদিন আগে টিসিবির পণ্য ইউপি সদস্য আনছার ৫ প্যাকেট নিয়ে যাওয়ার সময় হামলাকারীদের সঙ্গে তর্কবিতর্ক হয়। সে কারণে হামলার ঘটনা ঘটতে পারে। তবে কাজটি খুবই নিন্দনীয় এবং হামলাকারীদের বিরুদ্ধে থানায় অভিযোগ দেওয়া হবে বলে জানান। 

কুমারখালী থানার ওসি মো. আকিবুল ইসলাম জানান, এখনো কোনো লিখিত অভিযোগ পাইনি। পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Tag
আরও খবর





অতিরিক্ত ভাড়া আদায়ের অপরাধে জরিমানা

৮৭৪ দিন ৯ ঘন্টা ১৭ মিনিট আগে