কূড়িগ্রামে প্রধানমন্ত্রীর আশ্রয়ণ প্রকল্পের সুবিধাভোগীদের সাথে ঈদের আনন্দ ভাগাভাগি করলেন কুড়িগ্রামের পুলিশ সুপার আল আসাদ মোঃ মাহফুজুল ইসলাম।
শনিবার (২২ এপ্রিল) সন্ধ্যার দিকে সদরের পাঁছগাছী ইউনিয়নের ধরলা আশ্রয়ণপ্রকল্পের প্রায় ২শ পরিবারের প্রত্যেককে মিষ্টি ও বাচ্চাদের চকলেট বিতরণ করা হয়। এসময় উপস্থিত ছিলেন, সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খান শাহরিয়ার, উপ পরিদর্শক (এসআই) আব্দুর রাজ্জাক, প্রকল্পের কমিউনিটি লিডার মো: ময়েজুদ্দিন বাচ্চু, আনছার আলী, মো: মফিজুল ইসলাম ও মো: ফুলবর প্রমুখ।
ঈদ উল ফিতর উপলক্ষ্যে সদরের ধরলা আশ্রয়ণ প্রকল্পের সকল সুবিধাভোগীদের মিষ্টিমুখ করান ও ঘরে ঘরে মিষ্টান্ন বিতরণ করেন পুলিশ সুপার নিজেই। পাশাপাশি আশ্রয়ণ প্রকল্পের সুবিধাভোগী পরিবারের ছেলে মেয়েদের জন্য চকলেট উপহার দেন তিনি।
এ বিষয়ে কুড়িগ্রামের পুলিশ সুপার আল আসাদ মোঃ মাহফুজুল ইসলাম বলেন, এই আশ্রয়ণ প্রকল্পের শিশুরা যেন আগামী দিনের আলোকিত উন্নয়নকামী নাগরিক হয় সে ব্যাপারে নিরাপত্তা সংক্রান্ত সহায়তা অব্যাহত থাকবে। আশ্রয়ণ প্রকল্পের কেউ যেন মাদক, জুয়াসহ অন্যকোন অপরাধে না জড়ায় সে বিষয়েও তিনি সকলকে সতর্ক করেন।
৭১০ দিন ১২ ঘন্টা ১৮ মিনিট আগে
৭১২ দিন ১৮ ঘন্টা ৪৯ মিনিট আগে
৭১৪ দিন ১২ ঘন্টা ৫৪ মিনিট আগে
৭১৭ দিন ৭ ঘন্টা ৫৯ মিনিট আগে
৭১৮ দিন ১১ ঘন্টা ২৮ মিনিট আগে
৭১৮ দিন ১৯ ঘন্টা ৯ মিনিট আগে
৭২৩ দিন ১৪ ঘন্টা ৫২ মিনিট আগে
৭২৩ দিন ১৮ ঘন্টা ৩০ মিনিট আগে