কুড়িগ্রামে বন্যায় ক্ষতিগ্রস্ত চরাঞ্চলের কৃষকের মাঝে বিভিন্ন জাতের ২৪ হাজার সবজি চারা বিতরণ করা হয়েছে।
সোমবার বিকালে জেলা সদরের বৈরাগীর হাট ঈদগাহ মাঠে চারা বিতরণ করেন বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষকদলের সভাপতি কৃষিবিদ হাসান জাফির তুহিন।
এসময় এক কৃষক সমাবেশে বক্তৃতা করেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের রংপুর বিভাগের সহ-সাংগঠনিক সম্পাদক আব্দুল খালেক, সাবেক সংসদ সদস্য কৃষক দলের কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক মোশারফ হোসেন, কৃষক দলের রংপুর বিভাগের সহ সাংগঠনিক শাহ নেওয়াজ লাবু, কৃষিবিদ ডক্টর আব্দুল মজিদ, সহ-সাংগঠনিক সম্পাদক আনোয়ার শাহাদত, জেলা কৃষক দলের আহবায়ক মোঃ রিপন রহমান ও সদস্য সচিব রুকুনুজ্জামান খন্দকার রুকু প্রমুখ।
পরে চর উন্নয়ন গবেষণা কেন্দ্র ও পল্লী উন্নয়ন একাডেমী বগুড়ার সহযোগিতায় জেলা কৃষকদলের উদ্যোগে চরাঞ্চলের ৬ শত ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে বেগুন ও মরিচ চারা বিতরণ করা হয়।
৭১০ দিন ১০ ঘন্টা ৯ মিনিট আগে
৭১২ দিন ১৬ ঘন্টা ৪০ মিনিট আগে
৭১৪ দিন ১০ ঘন্টা ৪৫ মিনিট আগে
৭১৭ দিন ৫ ঘন্টা ৪৯ মিনিট আগে
৭১৮ দিন ৯ ঘন্টা ১৯ মিনিট আগে
৭১৮ দিন ১৭ ঘন্টা ০ মিনিট আগে
৭২৩ দিন ১২ ঘন্টা ৪৩ মিনিট আগে
৭২৩ দিন ১৬ ঘন্টা ২১ মিনিট আগে