নাঙ্গলকোটে হুগলি দীঘির পাড় মসজিদে ‘প্রত্যয়’-এর উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি নাগেশ্বরী উপজেলা পরিষদ নির্বাচন: চেয়ারম্যান পদে লড়ছেন তরুণ নেতা ওয়াজেদুল কবির রাশেদ শেরপুরে কারিতাসের আয়োজনে সংলাপ কিশোরীদের বার্ষিক সমাবেশ অনুষ্ঠিত ক্ষেতলালে ফেনসিডিলসহ গ্রেপ্তার ৩ ঝাড়ু-বালতি হাতে তরুণরা, বদলে গেল গোল চত্বরের চিত্র দ্বীপ ইউপি গাবুরায় ব্রতীর ভাসমান স্বাস্থ্যসেবা ক্যাম্প বড়লেখায় শ্বশুরবাড়ির লোকজনের বিরুদ্ধে গৃহবধূকে নির্যাতন করে হত্যার অভিযোগ রাজবাড়ীতে ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার মৌলভীবাজার ইসলামিক স্কুলে অভিভাবক সমাবেশ ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান শেরপুরের ঝিনাইগাতী বাজার সাব পোস্ট অফিসের কার্যক্রম দীর্ঘদিন যাবৎ বন্ধ, নষ্ট হচ্ছে অবকাঠামো, মাদকসেবীদের আড্ডাখানা শত বছরের পুরোনো পাঁচবিবি শিবমন্দিরের ছাদ ঢালাই কাজের উদ্বোধন সিরাজগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির পরিচালকের বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে মানববন্ধন ঈশ্বরগঞ্জে ডিসি’স সায়েন্স ট্যালেন্ট হান্ট বিজ্ঞান অলিম্পিয়াড অনুষ্ঠিত লালপুরে চরিত্র গঠনে মাতা-পিতার ভূমিকা’ শীর্ষক আলোচনা সভা শার্শায় হোয়াইটআ্যাপ হ্যাকের আতংক দিনাজপুরে মাসব্যাপী টেবিল টেনিস প্রশিক্ষন কর্মসূচীর শুভ উদ্বোধন সার ও বীজ নিয়ে কোন ধরনের অনিয়ম ছাড় দেয়া হবে না —সৈয়দ জাহাঙ্গীর আলম এমপি জয়পুরহাটে প্রেমে ব্যর্থ হয়ে প্রেমিকের দুধ দিয়ে গোসল শ্রীমঙ্গলে আইন ও মানবাধিকার সুরক্ষা ফাউন্ডেশনের পরিচিতি সভা লালপুরে ইটবোঝাই ট্রাকের ধাক্কায় নিহত ১

কুড়িগ্রামে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযান পরিচালিত


দই-মিষ্টির প্যাকেটের গায়ে উৎপাদনকারী প্রতিষ্ঠানের নাম, ঠিকানা, উৎপাদনের তারিখ, মেয়াদোত্তীর্ণের তারিখ ও খুচরা মূল্য না থাকা এবং অপরিষ্কার ও অপরিচ্ছন্ন পরিবেশে খাবার তৈরির অপরাধে কুড়িগ্রামে তিনটি ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়েছে। 


বুধবার দুপুরে বাজার তদারকি অভিযানে কুড়িগ্রাম জেলা শহরের শাপলা চত্বর ও ঘোষ পাড়া এলাকায় দুটি দধি-মিষ্টির দোকান এবং একটি হোটেলে মোট ১০ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। 


জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর কুড়িগ্রাম জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো: মোস্তাফিজুর রহমান এ তথ্য জানান।


অভিযানে শাপলা চত্বরের পাবনা প্লাস দধি ও মিষ্টান্ন ভাণ্ডারকে ৩ হাজার টাকা ও একই অপরাধে ঘোষ পাড়ায় অবস্থিত বৈকালি দই এন্ড মিষ্টান্ন ভাণ্ডারকে ২ হাজার টাকা জরিমানা করা হয়। 

এছাড়া খাবার ঢেকে না রাখা, পরিস্কার পরিচ্ছন্ন  পরিবেশে খাবার তৈরি না করার 

অপরাধে শাপলা চত্ত্বরে অবস্থিত জান্নাত হোটেলকে ৫ হাজার টাকাসহ তিনটি ব্যবসা প্রতিষ্ঠানকে প্রশাসনিক ব্যবস্থায় মোট ১০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।


অভিযান পরিচালনা করেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর কুড়িগ্রাম জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো: মোস্তাফিজুর রহমান। এসময় সহযোগিতা করেন উপজেলা স্যানিটারি ইন্সপেক্টর মো: রফিকুল ইসলাম ও সদর থানা পুলিশ। 


জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর কুড়িগ্রাম জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো: মোস্তাফিজুর রহমান বলেন, 'ব্যবসায়ীদের সতর্ক করা হয়েছে। জনস্বার্থে এ অভিযান অব্যাহত থাকবে।


আরও খবর
কুড়িগ্রামে ৪ ইট ভাটাকে ১২ লক্ষ টাকা জরিমানা

৬২৭ দিন ২২ ঘন্টা ১২ মিনিট আগে



কুড়িগ্রাম হানাদার মুক্ত দিবস পালিত

৬৩১ দিন ২২ ঘন্টা ৪৭ মিনিট আগে