কুড়িগ্রামে চল্লিশ বোতল ফেনসিডিল সহ নাগেশ্বরী উপজেলার কুখ্যাত মাদক কারবারি মো: শাহ আলমকে গ্রেফতার করেছে পুলিশ।
নাগেশ্বরী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো: আশিকুর রহমান আশিক এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানিয়েছেন, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার রাত ১২ টার দিকে রামখানা ইউনিয়নের আজমাতা ব্যাপারীহাট এর পূর্বে সিংঝাড়গামী রাস্তা থেকে আজমাতা তুফানটারী গ্রামের কুখ্যাত মাদক কারবারি মোঃ শাহ আলম (২৬) কে ৪০ বোতল ফেন্সিডিল সহ হাতেনাতে গ্রেফতার করে নাগেশ্বরী থানার একটি চৌকস টিম।
কুড়িগ্রাম জেলা পুলিশের মিডিয়া মুখপাত্র অতিরিক্ত পুলিশ সুপার মোঃ রুহুল আমীন বলেন, কুড়িগ্রাম জেলায় মাদক নির্মূলে আমাদের এই অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে, আমরা সকলের সম্মিলিত সহযোগিতা প্রত্যাশা করি।
৭১০ দিন ১২ ঘন্টা ১৮ মিনিট আগে
৭১২ দিন ১৮ ঘন্টা ৪৯ মিনিট আগে
৭১৪ দিন ১২ ঘন্টা ৫৪ মিনিট আগে
৭১৭ দিন ৭ ঘন্টা ৫৮ মিনিট আগে
৭১৮ দিন ১১ ঘন্টা ২৮ মিনিট আগে
৭১৮ দিন ১৯ ঘন্টা ৯ মিনিট আগে
৭২৩ দিন ১৪ ঘন্টা ৫২ মিনিট আগে
৭২৩ দিন ১৮ ঘন্টা ৩০ মিনিট আগে