কুড়িগ্রামের নাগেশ্বরীতে পাথরবাহী ট্রাকের পাথরের আড়াল থেকে ১ মণ ২৪ কেজি গাঁজাসহ ট্রাকচালককে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর রংপুরের বিভাগীয় গোয়েন্দা কার্যালয়।
বুধবার (১৩ সেপ্টেম্বর) দুপুরের দিকে ভূরুঙ্গামারী সোনাহাট স্থলবন্দর থেকে ঢাকাগামী একটি পাথর বোঝাই ট্রাকে গাঁজা পরিবহনের খবর পেয়ে থানা পুলিশের সহযোগিতায় ভুরুঙ্গামারী-কুড়িগ্রাম সড়কের নাগেশ্বরী এএসপি সার্কেল অফিসের সামন থেকে ট্রাকটি আটক করা হয়।
পরে পাথরবোঝাই ট্রাকের ভেতর থেকে ১৭টি পোটলা থেকে ১ মণ ২৪ কেজি গাঁজা উদ্ধার করে ট্রাক চালককে আটক করে ট্রাকটি জব্দ করা হয়।
আটককৃত ট্রাকচালক বিপব মিয়া রংপুরের তাজহাট এলাকার সাজু মিয়ার ছেলে। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর রংপুর বিভাগীয় গোয়েন্দা কার্যালয়ের উপ-পরিচালক দিলারা রহমান নেতৃত্বে গোপন সংবাদের ভিত্তিতে তাকে আটক করা হয়েছে।
নাগেশ্বরী থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশিকুর রহমান জানান, মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তরের বিভাগীয় গোয়েন্দা কার্যালয়ের একটি টিম পাথরবাহী ট্রাকে ৬৪ কেজি গাঁজাসহ এক যুবককে আটক করে থানায় নিয়ে আসে। এ বিষয়ে তারা থানায় একটি এজাহার দিয়েছেন। সেটি মামলার জন্য প্রক্রিয়াধীন আছে।
৭১০ দিন ১১ ঘন্টা ৩৯ মিনিট আগে
৭১২ দিন ১৮ ঘন্টা ১০ মিনিট আগে
৭১৪ দিন ১২ ঘন্টা ১৫ মিনিট আগে
৭১৭ দিন ৭ ঘন্টা ১৯ মিনিট আগে
৭১৮ দিন ১০ ঘন্টা ৪৯ মিনিট আগে
৭১৮ দিন ১৮ ঘন্টা ৩০ মিনিট আগে
৭২৩ দিন ১৪ ঘন্টা ১৩ মিনিট আগে
৭২৩ দিন ১৭ ঘন্টা ৫১ মিনিট আগে