কৃষি উন্নয়নের অগ্রযাত্রায় কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলায় ৫ শতাধিক কৃষকের মাঝে কৃষি উপকরণ বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে ফুলবাড়ী উপজেলা পরিষদ চত্তরে উপকরণ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুড়িগ্রাম কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক বিপ্লব কুমার মোহন্ত। এসময় আরো উপস্থিত ছিলেন ফুলবাড়ী উপজেলা কৃষি অফিসার নিলুফা ইয়াসমিন, সিনজেন্টা বাংলাদেশ লিমিটেড এর জোনাল ম্যানেজার মো: আমিনুল ইসলাম, রিজিওনাল ম্যানেজার মো: রমজান আলী, স্টাকিস্ট মো: গোলাম রব্বানী, ঢাকা ব্যাংক লিমিটেড এর ম্যানেজার মো: মনজুর মোর্শেদ।
ঢাকা ব্যাংকের অর্থায়নে ও সিনজেন্টা বাংলাদেশ লিমিটেড এর সহযোগীতায় আগামী বোরো মৌসুমের জন্য ৫ শতাধিক কৃষকের মাঝে ৫০ কেজি করে সার, কীট নাশক ও ছত্রাক নাশক বিতরণ করা্ হয়।
ঢাকা ব্যাংকের এসএভিপি ও ম্যানেজার মো: মনজুর মোর্শেদ জানান, ফুলবাড়ী উপজেলার চরাঞ্চলের দরিদ্র কৃষকদের তালিকা করে আগামী বোরো মৌসুমের জন্য প্রত্যেক কৃষককে এক বিঘা জমি আবাদের জন্য ৫০ কেজি বিভিন্ন মিশ্র রাসায়নিক স্যার, কীটনাশক ও ছত্রাক নাশক দেয়া হয়েছে। যাতে করে এসব প্রান্তিক কৃষক তাদের এক বিঘা জমিতে এসব উপকরণ ব্যবহার করে চাষাবাদ করতে পারে।
৭১০ দিন ১১ ঘন্টা ৩৯ মিনিট আগে
৭১২ দিন ১৮ ঘন্টা ১০ মিনিট আগে
৭১৪ দিন ১২ ঘন্টা ১৫ মিনিট আগে
৭১৭ দিন ৭ ঘন্টা ২০ মিনিট আগে
৭১৮ দিন ১০ ঘন্টা ৪৯ মিনিট আগে
৭১৮ দিন ১৮ ঘন্টা ৩০ মিনিট আগে
৭২৩ দিন ১৪ ঘন্টা ১৩ মিনিট আগে
৭২৩ দিন ১৭ ঘন্টা ৫১ মিনিট আগে