কুড়িগ্রামের ভুরুঙ্গামারী সীমান্তে অবৈধ অনুপ্রবেশের দায়ে মোজাফফর হোসেন(৪৮) নামে এক ভারতীয় নাগরিককে আটক করেছে বিজিবি।
বৃহস্পতিবার (২৬ সেপ্টেম্বর) সকালে বিষয়টি নিশ্চিত করেছেন ভুরুঙ্গামারী থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রুহুল আমিন।
এর আগে বুধবার রাত আটটার দিকে জেলার ভুরুঙ্গামারী উপজেলার বাগভান্ডার সীমান্তের এলাকার ভোটহাট বাজার থেকে তাকে আটক করা হয়। মোজাফফর হোসেন ভারতের কোচবিহার জেলার সাহেবগঞ্জ উপজেলার মাদারগঞ্জ এলাকার মোহাম্মদ আলীর ছেলে।
বিজিবি জানায়, বুধবার রাতে লালমনিরহাট বিজিবির আওতাধীন বাগভান্ডার বিওপির সীমানা পিলার ৯৫৭ এর নিকট দিয়ে দুইজন ভারতীয় নাগরিক অবৈধ অনুপ্রবেশ করে বাংলাদেশের ৬০০ গজ অভ্যন্তরে ভোটহাট বাজারে ঘোরাফেরা করছেন। এমন গোপন সংবাদের ভিত্তিতে ভাগভান্ডার বিওপি ক্যাম্পের একটি দল তাদের আটক করে জিজ্ঞেসাবাদ করে। প্রাথমিক ভাবে তারা জানায়, তারা বাংলাদেশি নাগরিক বাজারে এসেছিল ঔষধ ক্রয় করতে, এসময় বিজিবি সদস্যরা চ্যালেঞ্জ করলে একজন দৌড়ে ভারতের অভ্যন্তরে পালিয়ে যায়, অপরজনকে আটক করে বিজিবি। পরে বিজিবি সদস্যরা ভারতীয় নাগরিক মোজাফফরকে ভুরুঙ্গামারী থানায় হস্তান্তর করেন।
লালমনিরহাট ১৫ বিজিবি ব্যাটালিয়নের ভারপ্রাপ্ত অধিনায়ক মেজর আসিফুল ইসলাম সিদ্দিকী ভারতীয় নাগরিককে আটকের বিষয়টি নিশ্চিত করেছেন।
ভুরুঙ্গামারী থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রুহুল আমিন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, অবৈধ অনুপ্রবেশের দায়ে এক ভারতীয় নাগরিকের বিরুদ্ধে থানা মামলা হয়েছে। তাকে আজ বৃহস্পতিবার সকালে বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।
৭১০ দিন ১০ ঘন্টা ৪৩ মিনিট আগে
৭১২ দিন ১৭ ঘন্টা ১৪ মিনিট আগে
৭১৪ দিন ১১ ঘন্টা ১৯ মিনিট আগে
৭১৭ দিন ৬ ঘন্টা ২৪ মিনিট আগে
৭১৮ দিন ৯ ঘন্টা ৫৩ মিনিট আগে
৭১৮ দিন ১৭ ঘন্টা ৩৪ মিনিট আগে
৭২৩ দিন ১৩ ঘন্টা ১৭ মিনিট আগে
৭২৩ দিন ১৬ ঘন্টা ৫৫ মিনিট আগে