পল্লী বিদ্যুৎ সমিতির কর্মকর্তা কর্মচারীদের হয়রানীর প্রতিবাদে ও অভিন্ন চাকুরী বিধি প্রনয়নসহ চুক্তিভিত্তিক কর্মচারীদের চাকরী নিয়মিতকরনের দাবিতে কুড়িগ্রামে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
সোমবার সকাল ১১টায় কুড়িগ্রাম প্রেস ক্লাবের সামনে কুড়িগ্রাম লালমনিরহাট পল্লী বিদ্যুৎ সমিতির কর্মকর্তা কর্মচারীরা এ মানববন্ধনে অংশ নেন।
এতে বক্তব্য রাখেন, কুড়িগ্রাম- লালমনিরহাট পল্লী বিদ্যুৎ সমিতির এজিএম লতেশ চন্দ্র, লাইনম্যান নাজমুল, রবিউল অন্যান্যরা।
বক্তারা বলেন, বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ড কর্তৃক নিম্নমানের বিদ্যুতিক মালামাল ক্রয় ও সরবরাহ, প্রয়োজনীয় মালামাল ও জনবলের কৃত্রিম সংকট তৈরি কওে গ্রাহক পর্যায়ে বিভ্রান্তিমূলক তথ্য ছড়িয়ে পল্লী বিদ্যুৎ সমিতির কর্মকর্তা ও কর্মচারীদের হয়রানী করা হচ্ছে। এ সকল ঘটনার তীব্র প্রতিবাদ জানিয়ে হয়রানী বন্ধের দাবি জানান তারা। এছাড়াও অনতিবিলম্বে আরইবি ও পিবিএস একীভূতকরণ সহ অভিন্ন চাকুরী বিধিমালা প্রনয়নসহ চুক্তিভিত্তিক কর্মচারীদের চাকুরী নিয়মিত করা না হলে আরইবি কে বয়কটের ঘোষণা দেন বক্তারা।
৭১০ দিন ১১ ঘন্টা ৬ মিনিট আগে
৭১২ দিন ১৭ ঘন্টা ৩৬ মিনিট আগে
৭১৪ দিন ১১ ঘন্টা ৪১ মিনিট আগে
৭১৭ দিন ৬ ঘন্টা ৪৬ মিনিট আগে
৭১৮ দিন ১০ ঘন্টা ১৫ মিনিট আগে
৭১৮ দিন ১৭ ঘন্টা ৫৬ মিনিট আগে
৭২৩ দিন ১৩ ঘন্টা ৩৯ মিনিট আগে
৭২৩ দিন ১৭ ঘন্টা ১৭ মিনিট আগে