কুড়িগ্রাম সদরের বেলগাছা ইউনিয়নের ত্রিমোহনী এলাকায় দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে আব্দুল রহিম রাজু (৪৮) নামের এক শিক্ষক নিহত হয়েছে।
শুক্রবার সকাল সাড়ে ১১ টার দিকে কুড়িগ্রাম-রংপুর সড়কের ত্রিমোহনী বাজার এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত শিক্ষক জেলার উলিপুর উপজেলার দক্ষিণ মধুপুর আকন্দ পাড়া এলাকার বাসিন্দা এবং ধামশ্রেণী ইন্দিরার পাড় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক বলে জানা গেছে।
পুলিশ ও স্থানীয়রা জানায়, নিহত রাজু মোটরসাইকেল যোগে কুড়িগ্রাম থেকে রংপুরের দিকে যাচ্ছিলেন। এসময় বিপরীত দিক থেকে আসা আর একটি মোটরসাইকেল শহরের দিকে আসার সময় এ মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে। শিক্ষক রাজু নামের ওই ব্যক্তি মোটরসাইকেল থেকে ছিটকে পড়লে তার উপর দিয়ে বালু ভর্তি একটি ট্রাক্টর চলে যায় । এতে ট্রাক্টরের চাকার আঘাতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
কুড়িগ্রাম সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খান মোহাম্মদ শাহারিয়ার ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, দুই মোটরসাইকেলের সংঘর্ষে অপর এক মোটরসাইকেল আরোহী শিক্ষক নিহত হয়েছেন। এ ঘটনায় আইনগত ব্যবস্থার গ্রহন করা হবে।
৭১০ দিন ১২ ঘন্টা ২ মিনিট আগে
৭১২ দিন ১৮ ঘন্টা ৩৩ মিনিট আগে
৭১৪ দিন ১২ ঘন্টা ৩৭ মিনিট আগে
৭১৭ দিন ৭ ঘন্টা ৪২ মিনিট আগে
৭১৮ দিন ১১ ঘন্টা ১২ মিনিট আগে
৭১৮ দিন ১৮ ঘন্টা ৫২ মিনিট আগে
৭২৩ দিন ১৪ ঘন্টা ৩৫ মিনিট আগে
৭২৩ দিন ১৮ ঘন্টা ১৪ মিনিট আগে