কবিরহাটে ‘সেবার আলো ফাউন্ডেশন’-এর ফ্রি অক্সিজেন সেবা উদ্বোধন শেরপুরের ধোপারচর জুঁই মহিলা সমবায় সমিতি লিঃ এর বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত আদমদীঘিতে আ’লীগ ও যুবলীগের দুই নেতাসহ তিন জন গ্রেফতার সরকার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যর্থ হলে দেশ গৃহযুদ্ধের দিকে যেতে পারে: মঞ্জু সেন্টমার্টিনে আটকা জাবিপ্রবির ৩১ শিক্ষক-শিক্ষার্থী, আহত একজন; ফুরিয়ে আসছে খাবারের বাজেট শ্রীমঙ্গলে একাডেমি কাপ ফুটবলের ফাইনালে আল আমিনের দলকে হারিয়ে চ্যাম্পিয়ন মতিউর রহমানের দল, ৩-২ গোলের রোমাঞ্চকর জয় হাসিনাকে ফেরত দেওয়ার বিষয়ে যা জানাল ভারত আইসিসির শাস্তি পেলো হৃদয় আমরা কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে পারিনি: রাষ্ট্রপতি পীরগাছায় মসজিদের দানের টাকা নিয়ে বিরোধ, হামলা ও মারধরের অভিযোগ ২৬ বছর পর মুক্ত হল শ্যামনগরের জেলেখালী খাল মিরসরাইয়ে জামায়াতে ইসলামীর সমাজসেবা বিভাগের উদ্যোগে মসজিদে পরিচ্ছন্নতা অভিযান, ইমাম-মুয়াজ্জিনদের উপহার বিতরণ কচুয়া প্রেসক্লাবের নির্বাচনে সম্পাদক পদে প্রার্থীতা ঘোষনা করলেন সাংবাদিক মোঃ নূরুল হক প্রধান পীরগাছায় বিকেএসের ৭ দিনব্যাপী শিক্ষক প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন নোয়াখালীতে গ্রামীণ ব্যাংকে হামলা-অগ্নিসংযোগ মানবসেবার অঙ্গীকারে ইবনে সিনা ট্রাস্ট; সাশ্রয়ী চিকিৎসা ও আগামীর প্রত্যাশা বাংলাদেশ কেমিস্টস অ্যান্ড ড্রাগিস্টস সমিতির লাখাই শাখার কমিটি গঠন। কুতুবদিয়ায় ৫ ইউপিতে নবনিযুক্ত প্রশাসকদের কার্যক্রম শুরু ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান’, ১০ জেলায় ঝড়ের আভাস পুরো শিক্ষা ব্যবস্থাকেই আমূল ঢেলে সাজাতে হবে: রাষ্ট্রপতি

খোকসায় ভ্যান চালকের অর্ধগলিতলাশ উদ্ধার!

কুষ্টিয়ার খোকসায় নিখোঁজের ৩ দিন পর ভ্যান চালকের জ্যাকেটে জড়ানো অর্ধগলিত লাশ উদ্ধার করেছে থানা পুলিশ।
রোববার সন্ধ্যায় খোকসা মডেল টাউন বালুর মাঠ নামের একটি বেসরকারী আবাসন প্রকল্প এলাকা থেকে ভ্যান চালকের জ্যাকেট জড়ানো লাশ উদ্ধার করা হয়।
নিহত ভ্যান চালক, উপজেলার শিমুলিয়া ইউনিয়নের সিংঘরিয়া চরপাড়া গ্রামের বক্কার মোল্লার ছেলে আজাদ মোল্লা।
জানা যায়, নিহত আজাদ মোল্লা গত ২৯শে জানুয়ারি রাত আনুমানিক ৮ টার দিকে ভ্যান নিয়ে বাড়ি থেকে বের হয়। এরপর তিনি আর বাড়ি ফেরেননি। পরিবারের লোকজন সম্ভাব্য সকল জায়গায় খোঁজাখোঁজি করেও কোন সন্ধান না পেয়ে পহেলা ফেব্রুয়ারি খোকসা থানায় নিখোঁজ ডায়েরি করেন। পরবর্তীতে ২ ফেব্রুয়ারি খোকসা মডেল টাউন বালুর মাঠ নামের একটি বেসরকারী আবাসন প্রকল্প এলাকা থেকে জ্যাকেট দিয়ে জড়ানো বালি চাপা দেওয়া অর্ধগলিত অবস্থায় তার মৃতদেহ উদ্ধার করা হয়।
খোকসা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শেখ মইনুল ইসলাম জানান, মডেল টাউন থেকে উদ্ধার হওয়া লাশের পরিচয় নিশ্চিত হয়েছেন। প্রাথমিক ভাবে ধারণা করা যাচ্ছে এটি মাডার। ময়নাতদন্তের পর বিস্তারিত জানা যাবে। এঘটনায় মামলার প্রস্তুতি চলছে।
Tag
আরও খবর


ফাতেহা-ই-ইয়াজদাহম কি ও কেন

৫৮ দিন ১৫ ঘন্টা ৫৬ মিনিট আগে



কুষ্টিয়ায় ইসলামী আন্দোলনের বিক্ষোভ মিছিল

৬৮ দিন ১৭ ঘন্টা ২৫ মিনিট আগে