পরিবেশের ভারসাম্য রক্ষা এবং সবুজায়নকে উৎসাহিত করার লক্ষ্যে লংকাবাংলা ফাউন্ডেশনের উদ্যোগে অনুষ্ঠিত হলো ‘ফলজ গাছের চারা রোপণ কর্মসূচি ২০২৬’।
লংকাবাংলা ফাউন্ডেশনের আয়োজনে আজ বৃহস্পতিবার সকালে কুষ্টিয়া পৌরসভা -এ আনুষ্ঠানিকভাবে এই কর্মসূচির উদ্বোধন করা হয়।
আয়োজকরা জানান, বর্তমান জলবায়ু পরিবর্তনের প্রেক্ষাপটে গাছ লাগানো অত্যন্ত জরুরি। শুধুমাত্র পরিবেশের ভারসাম্য রক্ষাই নয়, ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি সুস্থ ও সুন্দর পৃথিবী গড়ে তুলতে লংকাবাংলা ফাউন্ডেশন এই উদ্যোগ গ্রহণ করেছে। এই কর্মসূচির মূল লক্ষ্য হলো সাধারণ মানুষকে বেশি করে গাছ লাগাতে উৎসাহিত করা।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মোহাম্মদ মিজানুর রহমান অতিরিক্ত জেলা প্রশাসক কুষ্টিয়া । ফাউন্ডেশনের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গর । বক্তারা তাদের বক্তব্যে এই মহৎ উদ্যোগের ভূয়সী প্রশংসা করেন এবং বলেন যে, ফলজ গাছ রোপণের মাধ্যমে একদিকে যেমন পরিবেশ উপকৃত হবে, অন্যদিকে সাধারণ মানুষ পুষ্টির চাহিদাও পূরণ করতে পারবে।
এবারের কর্মসূচিতে বিভিন্ন প্রজাতির উন্নতমানের ফলজ গাছের চারা রোপণ ও বিতরণ করা হচ্ছে। সংগঠনের পক্ষ থেকে জানানো হয়েছে যে, লংকাবাংলা ফাউন্ডেশন সবসময়ই সামাজিক ও পরিবেশগত উন্নয়নে কাজ করে আসছে এবং ভবিষ্যতেও এই ধরনের কর্মসূচি অব্যাহত থাকবে।
৭ দিন ৭ ঘন্টা ৪৪ মিনিট আগে
৭ দিন ১০ ঘন্টা ৪০ মিনিট আগে
১৮ দিন ৪ ঘন্টা ৪ মিনিট আগে
৩২ দিন ১ ঘন্টা ৭ মিনিট আগে
৭২ দিন ৩ ঘন্টা ১১ মিনিট আগে
১২০ দিন ৭ ঘন্টা ২৯ মিনিট আগে
১৯৬ দিন ৪ ঘন্টা ৪৩ মিনিট আগে
২৪২ দিন ৫ ঘন্টা ৫৭ মিনিট আগে