কবিরহাটে ‘সেবার আলো ফাউন্ডেশন’-এর ফ্রি অক্সিজেন সেবা উদ্বোধন শেরপুরের ধোপারচর জুঁই মহিলা সমবায় সমিতি লিঃ এর বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত আদমদীঘিতে আ’লীগ ও যুবলীগের দুই নেতাসহ তিন জন গ্রেফতার সরকার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যর্থ হলে দেশ গৃহযুদ্ধের দিকে যেতে পারে: মঞ্জু সেন্টমার্টিনে আটকা জাবিপ্রবির ৩১ শিক্ষক-শিক্ষার্থী, আহত একজন; ফুরিয়ে আসছে খাবারের বাজেট শ্রীমঙ্গলে একাডেমি কাপ ফুটবলের ফাইনালে আল আমিনের দলকে হারিয়ে চ্যাম্পিয়ন মতিউর রহমানের দল, ৩-২ গোলের রোমাঞ্চকর জয় হাসিনাকে ফেরত দেওয়ার বিষয়ে যা জানাল ভারত আইসিসির শাস্তি পেলো হৃদয় আমরা কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে পারিনি: রাষ্ট্রপতি পীরগাছায় মসজিদের দানের টাকা নিয়ে বিরোধ, হামলা ও মারধরের অভিযোগ ২৬ বছর পর মুক্ত হল শ্যামনগরের জেলেখালী খাল মিরসরাইয়ে জামায়াতে ইসলামীর সমাজসেবা বিভাগের উদ্যোগে মসজিদে পরিচ্ছন্নতা অভিযান, ইমাম-মুয়াজ্জিনদের উপহার বিতরণ কচুয়া প্রেসক্লাবের নির্বাচনে সম্পাদক পদে প্রার্থীতা ঘোষনা করলেন সাংবাদিক মোঃ নূরুল হক প্রধান পীরগাছায় বিকেএসের ৭ দিনব্যাপী শিক্ষক প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন নোয়াখালীতে গ্রামীণ ব্যাংকে হামলা-অগ্নিসংযোগ মানবসেবার অঙ্গীকারে ইবনে সিনা ট্রাস্ট; সাশ্রয়ী চিকিৎসা ও আগামীর প্রত্যাশা বাংলাদেশ কেমিস্টস অ্যান্ড ড্রাগিস্টস সমিতির লাখাই শাখার কমিটি গঠন। কুতুবদিয়ায় ৫ ইউপিতে নবনিযুক্ত প্রশাসকদের কার্যক্রম শুরু ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান’, ১০ জেলায় ঝড়ের আভাস পুরো শিক্ষা ব্যবস্থাকেই আমূল ঢেলে সাজাতে হবে: রাষ্ট্রপতি

কুতুবদিয়ায় এসএসসি ও সমমানের পরীক্ষায় পাশ করলো ১হাজার ৬৪১ শিক্ষার্থী

কক্সবাজারের কুতুবদিয়া  উপজেলায় ২০২৪ সালের এসএসসি ও সমমানের পরীক্ষায়  ৯ টি স্কুল , ১ টি ভোকেশনাল, ও ৯ টি মাদ্রাসায়  মোট পরিক্ষার্থী ১৮৭৬ জন, পাস করছে ১৬৪১ জন, জিপিএ ৫ পেয়েছে ১২৭ জন।

উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস সূত্র জানায়, উপজেলায় এবার এসএস‌সি‌তে ৯‌টি প্রতিষ্ঠান থেকে ১৪৬৩ জন শিক্ষার্থী অংশ নিয়েছিল। পাশ করেছে ১৩১১ জন। জি‌পিএ ৫ পেয়েছে ৯৫ জন শিক্ষার্থী। পাশের হার ৮৯.৫৪ ভাগ।

অপর দি‌কে মাদ্রাসা শিক্ষা বোর্ডের অধীনে দাখিলে উপজেলার ৯‌টি প্রতিষ্ঠান থেকে ৩৮০ জন শিক্ষার্থী অংশ নি‌য়ে পাশ করেছে ৩৪১ জন। পাশের হার ৮৯.৭৩ ভাগ। জি‌পিএ ৫‌ পেয়েছে ৩২ জন শিক্ষার্থী।উপজেলায় এসএস‌সি‌তে ফলাফলে শীর্ষে কবি জসীম উদ্দিন উচ্চ বিদ্যালয়। এ বিদ্যালয় থে‌কে ১৬৫ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নি‌য়ে পাশ করেছে ১৬২ জন। জি‌পিএ ৫ পেয়েছে ১৭ জন পরীক্ষার্থী। পাশের হার ৯৮.১৮ ভাগ।

সর্বোচ্চ ৩১ জন জি‌পিএ ৫ সহ দ্বিতীয় অবস্থানে রয়েছে ধুরুং আদর্শ উচ্চ বিদ্যালয় এন্ড ক‌লেজ। ৩১৮ জনে পাশ করেছে ৩০০ পরীক্ষার্থী। পাশের হার ৯৪.৩৪। এছাড়া উপজেলার শীর্ষে থাকা বিদ্যাপীঠ কুতুবদিয়া মডেল হাই স্কুল এন্ড কলেজ এবার আগের সুনাম অক্ষুণ্ন রাখ‌তে পারেনি। ৩০ জন জি‌পিএ ৫ সহ ৩২ জনে পাশ করেছে ৩০১ জন। পাশের হার ৯২.৯০ ভাগ।

অপর দি‌কে মাদ্রাসা শিক্ষা বোর্ডের অধীনে দাখিলে উপজেলার ৯‌টি প্রতিষ্ঠান থেকে ৩৮০ জন শিক্ষার্থী অংশ নি‌য়ে পাশ করেছে ৩৪১ জন। পাশের হার ৮৯.৭৩ ভাগ। জি‌পিএ ৫‌ পেয়েছে ৩২ জন শিক্ষার্থী।

এতে উপজেলায়  দাখিলে  শীর্ষে রয়েছে বড়‌ঘোপ ইসলামিয়া ফাজিল মাদ্রাসা। ৫ জন জি‌পিএ ৫ সহ ৪৫ জনে ৪৩ জন পাশ করেছে। পাশের হার ৯৭.৭৭ ভাগ। জি‌পিএ ৫ এর‌ দিক থেকে শীর্ষে রয়েছে আল ফারুক আদর্শ দাখিল মাদ্রাসা। ১৪ জন জি‌পিএ ৫ সহ পাশের হার ৯০.৫৭। এছাড়া এ মাদরাসায় কারিগরি শিক্ষা‌বো‌র্ডের অধীনে ভো‌কেশনাল পরীক্ষায় ৩৩ জনে পাশ ক‌রে‌ছে ৩২ জন।


Tag
আরও খবর


কুতুবদিয়ায় ৫ ইউপিতে প্রশাসক নিয়োগ

৪ দিন ৬ ঘন্টা ৫৬ মিনিট আগে


কুতুবদিয়া নামকরণের ইতিহাস

৫ দিন ১৫ ঘন্টা ৫৫ মিনিট আগে


বৃষ্টি নেই,তীব্র খরায় ফেটে চৌচির ধানের জমি

১২ দিন ১৬ ঘন্টা ৫৪ মিনিট আগে



কুতুবদিয়ায় ৩৩টি বসতঘর পুড়ে ছাই

২৭ দিন ১৯ ঘন্টা ১৪ মিনিট আগে