কবিরহাটে ‘সেবার আলো ফাউন্ডেশন’-এর ফ্রি অক্সিজেন সেবা উদ্বোধন শেরপুরের ধোপারচর জুঁই মহিলা সমবায় সমিতি লিঃ এর বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত আদমদীঘিতে আ’লীগ ও যুবলীগের দুই নেতাসহ তিন জন গ্রেফতার সরকার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যর্থ হলে দেশ গৃহযুদ্ধের দিকে যেতে পারে: মঞ্জু সেন্টমার্টিনে আটকা জাবিপ্রবির ৩১ শিক্ষক-শিক্ষার্থী, আহত একজন; ফুরিয়ে আসছে খাবারের বাজেট শ্রীমঙ্গলে একাডেমি কাপ ফুটবলের ফাইনালে আল আমিনের দলকে হারিয়ে চ্যাম্পিয়ন মতিউর রহমানের দল, ৩-২ গোলের রোমাঞ্চকর জয় হাসিনাকে ফেরত দেওয়ার বিষয়ে যা জানাল ভারত আইসিসির শাস্তি পেলো হৃদয় আমরা কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে পারিনি: রাষ্ট্রপতি পীরগাছায় মসজিদের দানের টাকা নিয়ে বিরোধ, হামলা ও মারধরের অভিযোগ ২৬ বছর পর মুক্ত হল শ্যামনগরের জেলেখালী খাল মিরসরাইয়ে জামায়াতে ইসলামীর সমাজসেবা বিভাগের উদ্যোগে মসজিদে পরিচ্ছন্নতা অভিযান, ইমাম-মুয়াজ্জিনদের উপহার বিতরণ কচুয়া প্রেসক্লাবের নির্বাচনে সম্পাদক পদে প্রার্থীতা ঘোষনা করলেন সাংবাদিক মোঃ নূরুল হক প্রধান পীরগাছায় বিকেএসের ৭ দিনব্যাপী শিক্ষক প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন নোয়াখালীতে গ্রামীণ ব্যাংকে হামলা-অগ্নিসংযোগ মানবসেবার অঙ্গীকারে ইবনে সিনা ট্রাস্ট; সাশ্রয়ী চিকিৎসা ও আগামীর প্রত্যাশা বাংলাদেশ কেমিস্টস অ্যান্ড ড্রাগিস্টস সমিতির লাখাই শাখার কমিটি গঠন। কুতুবদিয়ায় ৫ ইউপিতে নবনিযুক্ত প্রশাসকদের কার্যক্রম শুরু ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান’, ১০ জেলায় ঝড়ের আভাস পুরো শিক্ষা ব্যবস্থাকেই আমূল ঢেলে সাজাতে হবে: রাষ্ট্রপতি

তিনদিনেও খোঁজ মেলেনি অপহরণকৃত কুতুবদিয়ার ১৯ জেলের

মো.আজিজুলহক আজিজ,কুতুবদিয়া: বঙ্গোপসাগরে জলদস্যুদের হাতে অপহরণের তিনদিনেও খোঁজ মেলেনি কক্সবাজারের  কুতুবদিয়ার ১৯ জেলের। পরিবারে চলছে কান্না আহাজারি।অপহৃতদের ১৯ জেলেকে দ্রুত ফেরত আনতে আইনশৃঙ্খলা বাহানীর প্রতি অনুরোধ জানিয়েছেন পরিবারের সদস্যরা। এর আগে, বৃহস্পতিবার (৭ নভেম্বর ২০২৪) ভোররাতে দ্বীপের পশ্চিমে বঙ্গোপসাগরে চট্টগ্রামের বাশখালীর ইসমাইল কোম্পানির ‘এফ বি আল্লাহর দয়া’ নামের ট্রলারে মাছ ধরার সময় জলদস্যুদের হামলার শিকার হয়। দস্যুদের উপস্থিতি টের পেয়ে দ্রুত ওই স্থান ত্যাগ করতে চান মাঝি। দস্যুরা ট্রলারটি লক্ষ্য করে গুলি ছুঁড়তে থাকলে ট্রলারের মাঝি গুলিবিদ্ধ হয়। পরে ডাকাতি করতে আসা ট্রলারে মাঝিকে তুলে দেয় জলদস্যুরা।একপর্যায়ে মাঝি গুলিবিদ্ধ হওয়ায় অতিরিক্ত রক্তক্ষরণ দেখে জয়নাল নামের এক জেলে কৌশলে ওই ট্রলারে লাফ দেয়। এ সময় ট্রলারে থাকা ১৯ জেলেসহ ট্রলারটি নিয়ে যায় জলদস্যুরা। পরে জয়নাল ট্রলারটি চালিয়ে মাঝিকে নিয়ে চট্টগ্রামে যাওয়ার পথে বাঁশখালী এলাকায় মাঝি মোকাররম হোসাইন মারা যান। তবে ১৯ জেলেকে অপহরণ করে নিয়ে যায় দলদস্যুরা।

অপহৃত জেলেরা হলেন– উপজেলার উত্তর ধূরুং ইউনিয়নের আজিম উদ্দিন সিকদার পাড়ার গিয়াস উদ্দিন ও মনছুর আলম, জমির বাপের পাড়ার শাহ আলম ও রুহল আমিন, চাটির পাড়ার নাছির উদ্দীন, শাহজাহান, সায়েদ, তৌহিদ ও আব্বাস উদ্দিন, কাইসার পাড়ার শুনাইয়া ও রেজাউল করিম, ফরিজ্যার পাড়ার মেহেদী হাসান, সাকিব, ইদ্রিস ও নয়ন, কুইলার পাড়ার সাগর, একই উপজেলার দক্ষিণ ধূরুং ইউনিয়নের কালু ও রুবেল এবং নোয়াখালীর অজ্ঞাত একজন।

ট্রলার মালিক মো.ইসমাইল হোছাইন  জানান, জলদস্যুরা এখনো পর্যন্ত কোন প্রকার মুক্তিপণ দাবি  বা যোগাযোগ করেনি।উল্লেখ্য, গত ৪ নভেম্বর ২০২৪ (সোমবার) সন্ধ্যায় ট্রলারটি মাঝি-মাল্লাসহ ২১ জনকে নিয়ে সাগরে যায়। মাছ ধরার মুহূর্তে বৃহস্পতিবার(৭নভেম্বর ২০২৪) দিবাগত রাত ২টার দিকে ট্রলারে জলদস্যুরা আক্রমণ করে। 

এ বিষয়ে কুতুবদিয়ায় উপজেলা নির্বা‌হী কর্মকর্তা (ইউএনও) ক্যাথোয়াইপ্রু মারমা জানিয়েছেন, ১৯ জেলেকে উদ্ধারের ব্যাপারে তৎপরতা শুরু হয়েছে। এ ব্যাপারে আইনশৃঙ্খলা বাহিনীর সাথে বৈঠক হয়েছে। চেষ্টা চলছে দ্রুত উদ্ধারের জন্য।

Tag
আরও খবর


কুতুবদিয়ায় ৫ ইউপিতে প্রশাসক নিয়োগ

৪ দিন ৬ ঘন্টা ৩২ মিনিট আগে


কুতুবদিয়া নামকরণের ইতিহাস

৫ দিন ১৫ ঘন্টা ৩১ মিনিট আগে


বৃষ্টি নেই,তীব্র খরায় ফেটে চৌচির ধানের জমি

১২ দিন ১৬ ঘন্টা ৩১ মিনিট আগে



কুতুবদিয়ায় ৩৩টি বসতঘর পুড়ে ছাই

২৭ দিন ১৮ ঘন্টা ৫০ মিনিট আগে