কবিরহাটে ‘সেবার আলো ফাউন্ডেশন’-এর ফ্রি অক্সিজেন সেবা উদ্বোধন শেরপুরের ধোপারচর জুঁই মহিলা সমবায় সমিতি লিঃ এর বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত আদমদীঘিতে আ’লীগ ও যুবলীগের দুই নেতাসহ তিন জন গ্রেফতার সরকার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যর্থ হলে দেশ গৃহযুদ্ধের দিকে যেতে পারে: মঞ্জু সেন্টমার্টিনে আটকা জাবিপ্রবির ৩১ শিক্ষক-শিক্ষার্থী, আহত একজন; ফুরিয়ে আসছে খাবারের বাজেট শ্রীমঙ্গলে একাডেমি কাপ ফুটবলের ফাইনালে আল আমিনের দলকে হারিয়ে চ্যাম্পিয়ন মতিউর রহমানের দল, ৩-২ গোলের রোমাঞ্চকর জয় হাসিনাকে ফেরত দেওয়ার বিষয়ে যা জানাল ভারত আইসিসির শাস্তি পেলো হৃদয় আমরা কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে পারিনি: রাষ্ট্রপতি পীরগাছায় মসজিদের দানের টাকা নিয়ে বিরোধ, হামলা ও মারধরের অভিযোগ ২৬ বছর পর মুক্ত হল শ্যামনগরের জেলেখালী খাল মিরসরাইয়ে জামায়াতে ইসলামীর সমাজসেবা বিভাগের উদ্যোগে মসজিদে পরিচ্ছন্নতা অভিযান, ইমাম-মুয়াজ্জিনদের উপহার বিতরণ কচুয়া প্রেসক্লাবের নির্বাচনে সম্পাদক পদে প্রার্থীতা ঘোষনা করলেন সাংবাদিক মোঃ নূরুল হক প্রধান পীরগাছায় বিকেএসের ৭ দিনব্যাপী শিক্ষক প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন নোয়াখালীতে গ্রামীণ ব্যাংকে হামলা-অগ্নিসংযোগ মানবসেবার অঙ্গীকারে ইবনে সিনা ট্রাস্ট; সাশ্রয়ী চিকিৎসা ও আগামীর প্রত্যাশা বাংলাদেশ কেমিস্টস অ্যান্ড ড্রাগিস্টস সমিতির লাখাই শাখার কমিটি গঠন। কুতুবদিয়ায় ৫ ইউপিতে নবনিযুক্ত প্রশাসকদের কার্যক্রম শুরু ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান’, ১০ জেলায় ঝড়ের আভাস পুরো শিক্ষা ব্যবস্থাকেই আমূল ঢেলে সাজাতে হবে: রাষ্ট্রপতি

কুতুবদিয়ায় স্মার্ট আইডি কার্ড নিতে ভোটারদের ঢল

ছবি- দক্ষিণধুরুং ইউনিয়নে স্মার্ট আইডি কার্ড বিতরণ।

মো.আজিজুলহক আজিজ,কুতুবদিয়া: কক্সবাজারের কুতুব‌দিয়ায় জাতীয় প‌রিচয়পত্র স্মার্টকার্ড আইডি কার্ড নিতে  ব‌্যাপক সাড়া প‌ড়ে‌ছে ভোটার‌দের মা‌ঝে। গতকাল(২৮ ন‌ভেম্বর ২০২৪) পর্যন্ত উত্তর ধুরুং ও দ‌ক্ষি‌ণ ধুরুং ইউ‌নিয়‌নে স্মার্টকার্ড বিতরণ সম্পন্ন হ‌য়ে‌ছে।উপ‌জেলার ৬ ই‌নিয়‌নে কার্ড বিতর‌ণে বি‌ভিন্ন প্রচারণায় সরব থাকায় চাকু‌রিজী‌বিসহ বি‌ভিন্ন পেশার মানুষ নির্ধা‌রিত তা‌রি‌খে উপ‌স্থিত হ‌চ্ছেন দূরদুরান্ত কর্মস্থল থে‌কেও।

উপ‌জেলা নির্বাচন অ‌ফিস সূত্র জানায়, ২০০৭ থে‌কে ২০১৮ সাল পর্যন্ত যারা ভোটার হ‌য়ে‌ছে তা‌দের‌কে স্মার্টকার্ড বিতরণ করা হ‌চ্ছে। গত ২৪ ন‌ভেম্বর উত্তর ধুরুং ইউনিয়ন থে‌কে শুরু হ‌য়ে‌ছে কার্ড বিতরণ। এ ইউ‌নিয়‌নে ১৫ হাজার ৫৮৪ জনের ম‌ধ্যে ১০ হাজার ৮৮৯ জন‌কে কার্ড বিতরণ করা হ‌য়ে‌ছে।

দ‌ক্ষি‌ণ ধুরুং ইউ‌নিয়‌নে ১০ হাজার ২৫৩ জ‌নের ম‌ধ্যে বিতরণ হ‌য়ে‌ছে দু'‌দি‌নে বিতরণ করা হ‌য়ে‌ছে ৭ হাজার ৩৩০ জন‌কে। সরজমিনে দেখা যায়, সকাল ৯টা থে‌কে বিকাল প্রায় ৫টা পর্যন্ত কার্ড বিতরণ করা হ‌য়ে‌ছে।উপ‌স্থি‌তি ব‌্যাপক হওয়ায় ম‌হিলা‌দের সকাল ৯টা থে‌কে দুপুর ১টা পর্যন্ত এবং পুরুষ‌দের মা‌ঝে দেড়টা থে‌কে দেয়া হ‌য়ে‌ছে।

 বিতরণ কার্যক্রমে টেক‌নিক‌্যাল দা‌য়ি‌ত্বে থাকা  জেলা নির্বাচন কার্যাল‌য়ের সহকা‌রি মোহাম্মদ সাজ্জাদ আলী জানান,  স্মার্টকার্ড বিতর‌ণে টি‌মে ২১ জন এক্সপার্ট কাজ কর‌ছেন।  দুই ইউ‌নিয়‌নে উপ‌স্থিত ব‌্যক্তি‌দের মা‌ঝে কার্ড বিতরণ শে‌ষে হ‌য়ে‌ছে। বেশ আগ্রহসহকা‌রে ভোটারগণের উপ‌স্থি‌তি দেখা গে‌ছে।

এদিকে,৩নং লেমশীখালী ইউনিয়নে ২৯,৩০ নভেম্বর দুই দিনে ১১ হাজার ৬৯ জনকে স্মার্ট কার্ড বিতরণ করা হবে। ৪নং কৈয়ারবিল ইউনিয়নে ১,২ ডিসেম্বর দুই দিনে ৮হাজার ৬১ জনকে স্মার্ট কার্ড বিতরণ করা হবে। ৫নং বড়ঘোপ ইউনিয়নে ৩,৪,৫,৬ ডিসেম্বর চার দিনে ১৭হাজার ৯২৬ জনকে স্মার্ট কার্ড বিতরণ করা হবে। ৬নং আলী আকবর ডেইল ইউনিয়নে ৭,৮,৯ ডিসেম্বর তিন দিনে ১৪হাজার ১৬০ জনকে স্মার্ট কার্ড বিতরণ করা হবে।

উল্লেখ্য,২০০৭ থেকে ২০১৮ সাল পর্যন্ত যারা ভোটার হয়েছেন তারা স্মার্ট কার্ড পাবেন।  মাঠ পর্যায়ে সময়সূচী অনুযায়ী যারা স্মার্ট কার্ড নিতে পারবেন না তারা পরবর্তীতে উপজেলা নির্বাচন অফিস থেকে নিতে পারবেন। যার স্মার্ট কার্ড তাকেই স্বশরীরে উপস্থিত হয়ে ফিঙ্গার, চোখের আইরিশ ও স্বাক্ষর প্রদানের মাধ্যমেই নিজ নিজ কার্ড নিতে পারবেন। এছাড়া স্মার্ট কার্ড গ্রহণের সময় সাথে করে পূর্বের প্লাস্টিক কার্ড (জাতীয় পরিচয়পত্র) বা ভোটার নিবন্ধনের স্লিপটি সাথে করে নিয়ে আসতে হবে।

উপ‌জেলা নির্বাচন অ‌ফিসার মো: নুরুল ইসলাম ব‌লেন, স্মার্টকার্ড গ্রহ‌ণে ভোটার‌দের ব‌্যাপক সাড়া পাওয়া যা‌চ্ছে। দুই ইউ‌নিয়‌নে কার্ড বিতর‌ণে প্রায় ৭০ ভাগ বিতরণ সম্পন্ন হ‌য়ে‌ছে। বাকীরা নির্বাচন অ‌ফি‌সে যে কোন সময় হা‌জির হ‌য়ে নি‌তে পার‌বেন।আগামী ৯ ডি‌সেম্বর পর্যন্ত নি‌র্দিষ্ট ইউ‌নিয়ন প‌রিষ‌দে বিতরণ কাজ চল‌বে। উপ‌জেলায় ৭৭ হাজার ৬২ জ‌নের স্মার্টকার্ড প্রস্তুত রয়েছে।

Tag
আরও খবর


কুতুবদিয়ায় ৫ ইউপিতে প্রশাসক নিয়োগ

৪ দিন ৬ ঘন্টা ৩৩ মিনিট আগে


কুতুবদিয়া নামকরণের ইতিহাস

৫ দিন ১৫ ঘন্টা ৩২ মিনিট আগে


বৃষ্টি নেই,তীব্র খরায় ফেটে চৌচির ধানের জমি

১২ দিন ১৬ ঘন্টা ৩২ মিনিট আগে



কুতুবদিয়ায় ৩৩টি বসতঘর পুড়ে ছাই

২৭ দিন ১৮ ঘন্টা ৫১ মিনিট আগে