কবিরহাটে ‘সেবার আলো ফাউন্ডেশন’-এর ফ্রি অক্সিজেন সেবা উদ্বোধন শেরপুরের ধোপারচর জুঁই মহিলা সমবায় সমিতি লিঃ এর বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত আদমদীঘিতে আ’লীগ ও যুবলীগের দুই নেতাসহ তিন জন গ্রেফতার সরকার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যর্থ হলে দেশ গৃহযুদ্ধের দিকে যেতে পারে: মঞ্জু সেন্টমার্টিনে আটকা জাবিপ্রবির ৩১ শিক্ষক-শিক্ষার্থী, আহত একজন; ফুরিয়ে আসছে খাবারের বাজেট শ্রীমঙ্গলে একাডেমি কাপ ফুটবলের ফাইনালে আল আমিনের দলকে হারিয়ে চ্যাম্পিয়ন মতিউর রহমানের দল, ৩-২ গোলের রোমাঞ্চকর জয় হাসিনাকে ফেরত দেওয়ার বিষয়ে যা জানাল ভারত আইসিসির শাস্তি পেলো হৃদয় আমরা কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে পারিনি: রাষ্ট্রপতি পীরগাছায় মসজিদের দানের টাকা নিয়ে বিরোধ, হামলা ও মারধরের অভিযোগ ২৬ বছর পর মুক্ত হল শ্যামনগরের জেলেখালী খাল মিরসরাইয়ে জামায়াতে ইসলামীর সমাজসেবা বিভাগের উদ্যোগে মসজিদে পরিচ্ছন্নতা অভিযান, ইমাম-মুয়াজ্জিনদের উপহার বিতরণ কচুয়া প্রেসক্লাবের নির্বাচনে সম্পাদক পদে প্রার্থীতা ঘোষনা করলেন সাংবাদিক মোঃ নূরুল হক প্রধান পীরগাছায় বিকেএসের ৭ দিনব্যাপী শিক্ষক প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন নোয়াখালীতে গ্রামীণ ব্যাংকে হামলা-অগ্নিসংযোগ মানবসেবার অঙ্গীকারে ইবনে সিনা ট্রাস্ট; সাশ্রয়ী চিকিৎসা ও আগামীর প্রত্যাশা বাংলাদেশ কেমিস্টস অ্যান্ড ড্রাগিস্টস সমিতির লাখাই শাখার কমিটি গঠন। কুতুবদিয়ায় ৫ ইউপিতে নবনিযুক্ত প্রশাসকদের কার্যক্রম শুরু ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান’, ১০ জেলায় ঝড়ের আভাস পুরো শিক্ষা ব্যবস্থাকেই আমূল ঢেলে সাজাতে হবে: রাষ্ট্রপতি

বজ্রপাত ও পরিবেশ সুরক্ষায় তালগাছ।


তাল বাংলাদেশের অত্যন্ত সুপরিচিত একটি ফলজ বৃক্ষ, এটি পাম্ গোত্রের অন্তর্ভুক্ত বহুবর্ষজীবি একটি বৃক্ষ। আমাদের দেশে ভাদ্র  মাসে পাকা তালের রস দিয়ে বিভিন্ন মুখরোচক পিঠা তৈরি আবহমান বাংলার চিরায়ত  বৈশিষ্ট্য। তালগাছ  থেকে উৎপন্ন কচি ও পাকাফল, তালের রস ও গুড়, পাতা, কান্ড সবই আমাদের জন্য উপকারী। কচি তালবীজ সাধারণত তালশাঁস নামে পরিচিত যা বিভিন্ন প্রকার খনিজ উৎপাদন ও ভিটামিন এ পরিপূর্ণ । মিষ্টি স্বাদের  কচি তালের শাঁস শুধু খেতেই সুস্বাদু নয় বরং পুষ্টিতে ভরপুর তালের শাঁস শরীরকে শীতল রাখে এবং তৃষ্ণা মিটায়। তালের পুষ্টি উপাদান আমাদের শরীরকে নানাবিধ রোগ থেকে রক্ষা করা সহ রোগ প্রতিরোধে সহায়তা করে। এছাড়া প্রত্যাহিক জীবনে বিভিন্ন কাজে তালগাছ আমাদের নিত্য অনুষঙ্গ। তাল গাছের কাঠ ঘরের খুঁটি তৈরি করতে ব্যবহার করা হয়ে থাকে। শক্ত ও দীর্ঘস্থায়ী হওয়ার কারণে তালগাছের নৌকা বিশেষত হাওর অঞ্চলে একটি বিশেষ বৈশিষ্ট্যপূর্ন। পূর্বেকার দিনে বিভিন্ন ধর্মীয় ও অন্যান্য পুস্তক মূলত তালপাতায় লেখা হতো। গ্রামে গঞ্জে এখনো তালপাতার হাতপাখার রয়েছে বিশেষ কদর। তাছাড়া তালপাতা জ্বালানির পাশাপাশি মাদুর, ঘরের ছাউনি ও বেড়া তৈরিতে ব্যবহৃত হয়।তবে বৈশ্বিক উষ্ণতা বৃদ্ধি ও জলবায়ু পরিবর্তনে কারণে সৃষ্ট দুর্যোগ মোকাবেলায় সর্বত্র অধিকহারে তালগাছ রোপন এখন বিশেষ গুরুত্বপূর্ণ হয়ে উঠছে। বৈশ্বিক উষ্ণতা বৃদ্ধির কারণে বৈশাখ-জ্যৈষ্ঠ মাসে বাংলাদেশসহ বিশ্বের বিভিন্ন দেশে বজ্রপাতের মাত্রা দিন দিন বেড়েই চলেছে। দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় এর তথ্য মতে প্রতি বছর সারা বিশ্বে ২০০০-২৪০০জন মানুষ বজ্রপাতের কারণে মারা যায়  এবং ৫০হাজারেরও অধিক মানুষ মারাত্মক আহত হয়।তথ্যানুযায়ী  বাংলাদেশে ২০১৬সালে মে মাসে একদিনের ব্যবধানে ৮২ জন সহ সর্বমোট ৪৫০ জন মানুষের মৃত্যু হয়। বজ্রপাতের কারণে প্রতিনিয়তই মৃত্যুর সংখ্যা  বাড়ছে। তথ্যানুসন্ধানে জানা যায় ২০১৮ সালে বজ্রপাতে কারণে মৃত্যুর সংখ্যা ছিল ৩৫৯ জন।মাত্রাতিরিক্ত বজ্রপাতের কারণে মৃত্যুর ঝুঁকির কথা বিবেচনা করে বাংলাদেশ সরকার ২০১৬ বজ্রপাত কে প্রাকৃতিক দুর্যোগ হিসেবে ঘোষণা করে এর প্রতিকারে করণীয় নির্ধারণে তৎপর হয়। বজ্রপাতের কারণে অতিউচ্চ ভোল্টেজ  সম্পন্ন বিদ্যুৎ সাধারণত ভূপৃষ্ঠের সবচেয়ে উঁচু স্থাপনা বা বস্তুকে আঘাত হানে। এজন্য পরিবেশ বিজ্ঞানী ও আবহাওয়াবিদগন পরিবেশ রক্ষায় বিশেষ করে বজ্রপাতের হাত থেকে বাঁচার জন্য অধিক হারে তাল গাছ রোপণের উপর গুরুত্ব দিয়ে সরকারকে পরামর্শ দিয়েছেন। বিষয়টি বিবেচনা করে   সরকারিভাবে দেশব্যাপী কয়েক মিলিয়ন তালগাছ রোপণ করা

 হয়েছে। এছাড়া  মাটির ক্ষয় রোধ ও প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলায়  তাল গাছের ভূমিকা রয়েছ ।বৈশ্বিক জলবায়ু পরিবর্তনের কারণে সৃষ্ট বজ্রপাত, বন্যা সহ নানা ধরনের প্রাকৃতিক দুর্যোগ থেকে পরিত্রাণের জন্য সরকারের পাশাপাশি সামাজিক ও ব্যক্তিগতভাবে উদ্যোগী হয়ে আমাদের সকলকে এই পরিবেশবান্ধব বৃক্ষ রোপনের সচেষ্ট হতে হবে  ।এ বিষয়ে প্রকৃতি প্রেমিক ও বাংলাদেশ পরিবেশ আন্দোলন ( বাপা) হবিগঞ্জ এর সদস্য মহিউদ্দিন আহমেদ রিপন বলেন পরিবেশ রক্ষায় ও বজ্রপাত থেকে রক্ষায় তালগাছ রোপনের বিকল্প নেই। সকলের এ বৃক্ষ রোপনের মাধ্যমে পরিবেশ রক্ষায় এগিয়ে আসা উচিৎ। তিনি আরোও জানান আমি আমার ব্যক্তিগত উদ্যোগে আমাদের লাখাই উপজেলার হাওরাঞ্চলে ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে বিগত ৫ বছর যাবত সীমিত সংখ্যক তালের চারা রোপন  করে আসছি।  এ বছরও আমি আমার ব্যক্তিগত উদ্যোগে  ৩ হাজার তালের চারা রোপন এর  উদ্যোগ গ্রহণ করেছি।পর্যায়ক্রমে উপজেলার সকল সড়কে তালের চারা রোপনে অভিযান অব্যাহত থাকবে।

Tag
আরও খবর







লাখাইয়ে জাতীয় সমবায় দিবস উদযাপন।

১২ দিন ১১ ঘন্টা ৫৬ মিনিট আগে