কবিরহাটে ‘সেবার আলো ফাউন্ডেশন’-এর ফ্রি অক্সিজেন সেবা উদ্বোধন শেরপুরের ধোপারচর জুঁই মহিলা সমবায় সমিতি লিঃ এর বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত আদমদীঘিতে আ’লীগ ও যুবলীগের দুই নেতাসহ তিন জন গ্রেফতার সরকার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যর্থ হলে দেশ গৃহযুদ্ধের দিকে যেতে পারে: মঞ্জু সেন্টমার্টিনে আটকা জাবিপ্রবির ৩১ শিক্ষক-শিক্ষার্থী, আহত একজন; ফুরিয়ে আসছে খাবারের বাজেট শ্রীমঙ্গলে একাডেমি কাপ ফুটবলের ফাইনালে আল আমিনের দলকে হারিয়ে চ্যাম্পিয়ন মতিউর রহমানের দল, ৩-২ গোলের রোমাঞ্চকর জয় হাসিনাকে ফেরত দেওয়ার বিষয়ে যা জানাল ভারত আইসিসির শাস্তি পেলো হৃদয় আমরা কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে পারিনি: রাষ্ট্রপতি পীরগাছায় মসজিদের দানের টাকা নিয়ে বিরোধ, হামলা ও মারধরের অভিযোগ ২৬ বছর পর মুক্ত হল শ্যামনগরের জেলেখালী খাল মিরসরাইয়ে জামায়াতে ইসলামীর সমাজসেবা বিভাগের উদ্যোগে মসজিদে পরিচ্ছন্নতা অভিযান, ইমাম-মুয়াজ্জিনদের উপহার বিতরণ কচুয়া প্রেসক্লাবের নির্বাচনে সম্পাদক পদে প্রার্থীতা ঘোষনা করলেন সাংবাদিক মোঃ নূরুল হক প্রধান পীরগাছায় বিকেএসের ৭ দিনব্যাপী শিক্ষক প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন নোয়াখালীতে গ্রামীণ ব্যাংকে হামলা-অগ্নিসংযোগ মানবসেবার অঙ্গীকারে ইবনে সিনা ট্রাস্ট; সাশ্রয়ী চিকিৎসা ও আগামীর প্রত্যাশা বাংলাদেশ কেমিস্টস অ্যান্ড ড্রাগিস্টস সমিতির লাখাই শাখার কমিটি গঠন। কুতুবদিয়ায় ৫ ইউপিতে নবনিযুক্ত প্রশাসকদের কার্যক্রম শুরু ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান’, ১০ জেলায় ঝড়ের আভাস পুরো শিক্ষা ব্যবস্থাকেই আমূল ঢেলে সাজাতে হবে: রাষ্ট্রপতি

লক্ষ্মীপুরে জিয়াউর রহমানের মরণোত্তর বিচারের দাবি

সাবেক রাষ্ট্রপতি ও বিএনপি'র প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের মরণোত্তর বিচার দাবি করেছে লক্ষ্মীপুর জেলা যুবলীগের নেতাকর্মী। 


 ১৫ আগস্ট বঙ্গবন্ধুকে স্ব-পরিবারে হত্যাকাণ্ডের মাস্টার মাইন্ড হিসেবে উল্লেখ করেছেন তারা সাবেক এই রাষ্ট্রপতিকে। বঙ্গবন্ধুর খুনিদের দেশে ফিরিয়ে এনে ফাঁসির দাবি জানিয়েছে মানববন্ধনে। 


 ৪ আগস্ট (শুক্রবার) বেলা ১১টায় লক্ষ্মীপুর জেলা প্রশাসক কার্যালয়ের সামনে জেলা যুবলীগের সাবেক যুগ্ম আহ্বায়ক বায়েজিদ ভূঁইয়া নেতৃত্বে এই  মানববন্ধনের আয়োজন করা হয়।উক্ত মানববন্ধনে এমন দাবি তুলেন নেতাকর্মীরা।



মানববন্ধন শেষে শহরের ঝুমুর চত্বরে বিক্ষোভ মিছিল করে পরবর্তীতে  নেতাকর্মীদের নিয়ে জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি দেন।  


এতে জিয়াউর রহমানের মরণোত্তর বিচার দাবি ছাড়াও বঙ্গবন্ধু হত্যা মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত পলাতক খুনিদের দেশে ফিরিয়ে এনে সাজা কার্যকর, তারেক রহমানকে দেশে ফিরিয়ে এনে বিচারের আওতায় আনা এবং কানাডা ফেডারেল কোর্ট কর্তৃক সন্ত্রাসী সংগঠন আখ্যা পাওয়া বিএনপির রাজনীতি নিষিদ্ধের দাবি জানানো হয়।


উক্ত মানববন্ধনে মধ্যে বক্তব্য রাখেন, যুবলীগ নেতা জালাল উদ্দীন রুমি পাটওয়ারী, গোফরান বাবু, দিপু মাহমুদ,  দিদার মোল্লাসহ অনেকে।

আরও খবর