কবিরহাটে ‘সেবার আলো ফাউন্ডেশন’-এর ফ্রি অক্সিজেন সেবা উদ্বোধন শেরপুরের ধোপারচর জুঁই মহিলা সমবায় সমিতি লিঃ এর বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত আদমদীঘিতে আ’লীগ ও যুবলীগের দুই নেতাসহ তিন জন গ্রেফতার সরকার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যর্থ হলে দেশ গৃহযুদ্ধের দিকে যেতে পারে: মঞ্জু সেন্টমার্টিনে আটকা জাবিপ্রবির ৩১ শিক্ষক-শিক্ষার্থী, আহত একজন; ফুরিয়ে আসছে খাবারের বাজেট শ্রীমঙ্গলে একাডেমি কাপ ফুটবলের ফাইনালে আল আমিনের দলকে হারিয়ে চ্যাম্পিয়ন মতিউর রহমানের দল, ৩-২ গোলের রোমাঞ্চকর জয় হাসিনাকে ফেরত দেওয়ার বিষয়ে যা জানাল ভারত আইসিসির শাস্তি পেলো হৃদয় আমরা কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে পারিনি: রাষ্ট্রপতি পীরগাছায় মসজিদের দানের টাকা নিয়ে বিরোধ, হামলা ও মারধরের অভিযোগ ২৬ বছর পর মুক্ত হল শ্যামনগরের জেলেখালী খাল মিরসরাইয়ে জামায়াতে ইসলামীর সমাজসেবা বিভাগের উদ্যোগে মসজিদে পরিচ্ছন্নতা অভিযান, ইমাম-মুয়াজ্জিনদের উপহার বিতরণ কচুয়া প্রেসক্লাবের নির্বাচনে সম্পাদক পদে প্রার্থীতা ঘোষনা করলেন সাংবাদিক মোঃ নূরুল হক প্রধান পীরগাছায় বিকেএসের ৭ দিনব্যাপী শিক্ষক প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন নোয়াখালীতে গ্রামীণ ব্যাংকে হামলা-অগ্নিসংযোগ মানবসেবার অঙ্গীকারে ইবনে সিনা ট্রাস্ট; সাশ্রয়ী চিকিৎসা ও আগামীর প্রত্যাশা বাংলাদেশ কেমিস্টস অ্যান্ড ড্রাগিস্টস সমিতির লাখাই শাখার কমিটি গঠন। কুতুবদিয়ায় ৫ ইউপিতে নবনিযুক্ত প্রশাসকদের কার্যক্রম শুরু ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান’, ১০ জেলায় ঝড়ের আভাস পুরো শিক্ষা ব্যবস্থাকেই আমূল ঢেলে সাজাতে হবে: রাষ্ট্রপতি

লোহাগাড়ায় পুলিশের অভিযানে ছিনতাইকৃত মোবাইল ফোন ও টাকা উদ্ধার।

লোহাগাড়ায় ছিনতাই কারী আটক।

মুন্সি শাহাব উদ্দিন ( চট্টগ্রাম-লোহাগাড়া)- লোহাগাড়া উপজেলার আধুনগর ইউনিয়নে চার মাদ্রাসা ছাত্র রেলপথে ঘুরতে গেলে ছিনাতাই এর শিকার হন। তাদের সাথে থাকা মোবাইল ফোন ও বিকাশ  একা্উন্ট-এর পিন কোড দিয়ে দুই হাজার পাঁচশত টাকা ছিনতাইকারীরা নিয়ে নেই। ঘটনার কিছু সময়ের মধ্যে লোহাগাড়া থানা পুলিশ কতৃক ঘটনায় জড়িত তিনজনকে ধরতে সক্ষম হয়। ছিনতাইকারীরা কিশোর গ্যাং এর সদস্য বলে জানা যায়

  পুলিশ গত রবিবার ১১.৩০ এর সময় আধুনগর এলকায় অভিযান চালিয়ে তাদেরকে আটক করেন। আটককৃতরা হলেনঃ- বড়হাতিয়া এলাকার শামসুল আলমের পুত্র দিদারুল ইসলাম, মাহাবুবুর রহমানের পুত্র জোবাইর, ইমরানের পুত্র ইব্রাহিম। পুলিশ এসময় তাদের নিকট হতে দুটি মোবাইল ফোন ও টাকা উদ্ধার করেন। 

  ঘটনার সুত্রে জানা যায়, ১৮ আগাষ্ট আধুনগর ইসলামিয়া মাদ্রাসার আবাসিকের চার ছাত্র রেলপথ বেয়ে মাদ্রাসায় যাওয়ারকালে পথে ছিনতাইয়ের শিকার হন। ছিনতাইকারীরা  তাদের পথ আগলে সাথে থাকা মোবাইল ফোন ছিনিয়ে নেই এবং মোবাইলের বিকাশ একাউন্ট পিনকোড জোর পুর্বক নিয়ে দুই হাজার পাঁচশত টাকা নিয়ে নেই। তারা বিষয়টি মাদ্রাসা সুপারকে জানালে সাথে সাথে পুলিশকে অবহিত করা হয়। পুলিশ অভিযান চালিয়ে কিশোর গ্যাং এর তিন ছিনাতইকারীকে ধৃত করতে সক্ষম হয়।  এসময় তাদের নিকট হতে মোবাইল ‍ফোন দুটি ও টাকা উদ্ধার করে পুলিশ। পুলিশের জিজ্ঞাসাবাদে তারা ছিনতাইয়ের বিষয়টি স্বীকার করিলে তাদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়। আজ আদালতে প্রেরণ করা হয়। 

ইতিপূর্বে লোহাগাড়ায় কিশোর গ্যাং এর অবৈধ কর্মকান্ড নিয়ে মানুষ শংকিত ছিল। কিন্তু লোহাগাড়া থানার নবাগত অফিসার ইনচার্জ জনাব রাশেদুল ইসলাম এর এক ঘোষণায় এখন কিশোর গ্যাং এর আড্ডা ও অবৈধ কর্মকান্ড প্রায় কমে গেছে। 

Tag
আরও খবর