মুন্সি শাহাব উদ্দীন, চট্টগ্রাম
চট্টগ্রামের লোহাগাড়ায় হানিফ পরিবহনের একটি বাসের ধাক্কায় শামসুল আলম (৬২) নামে এক সাইকেল আরোহী নিহত হয়েছেন। তিনি অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারী ছিলেন।
সোমবার (৯ নভেম্বর) বেলা ১১টা ২০ মিনিটের দিকে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চুনতি ডাকবাংলো এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত শামসুল আলম উপজেলার শাহ সাহেব গেট এলাকার মৃত আব্দুল জলিলের ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, নার্সারিতে যাওয়ার পথে পেছন থেকে চট্টগ্রামমুখী হানিফ পরিবহনের একটি বাস তাকে ধাক্কা দেয়। এতে সড়কে ছিটকে পড়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
দুর্ঘটনার পর প্রায় আধা ঘণ্টা মহাসড়কে যান চলাচল বন্ধ থাকায় উভয় পাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। পরে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করলে যান চলাচল স্বাভাবিক হয়। এদিকে দুর্ঘটনার পর বাসটি সড়কের পাশে রেখে চালক পালিয়ে যান।
১ দিন ৭ ঘন্টা ২ মিনিট আগে
৪ দিন ১৮ ঘন্টা ৩৯ মিনিট আগে
৬ দিন ১ ঘন্টা ০ মিনিট আগে
১০ দিন ১ ঘন্টা ১ মিনিট আগে
১০ দিন ১২ ঘন্টা ৯ মিনিট আগে
১১ দিন ৭ ঘন্টা ০ মিনিট আগে
১২ দিন ১১ ঘন্টা ৪৯ মিনিট আগে