কবিরহাটে ‘সেবার আলো ফাউন্ডেশন’-এর ফ্রি অক্সিজেন সেবা উদ্বোধন শেরপুরের ধোপারচর জুঁই মহিলা সমবায় সমিতি লিঃ এর বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত আদমদীঘিতে আ’লীগ ও যুবলীগের দুই নেতাসহ তিন জন গ্রেফতার সরকার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যর্থ হলে দেশ গৃহযুদ্ধের দিকে যেতে পারে: মঞ্জু সেন্টমার্টিনে আটকা জাবিপ্রবির ৩১ শিক্ষক-শিক্ষার্থী, আহত একজন; ফুরিয়ে আসছে খাবারের বাজেট শ্রীমঙ্গলে একাডেমি কাপ ফুটবলের ফাইনালে আল আমিনের দলকে হারিয়ে চ্যাম্পিয়ন মতিউর রহমানের দল, ৩-২ গোলের রোমাঞ্চকর জয় হাসিনাকে ফেরত দেওয়ার বিষয়ে যা জানাল ভারত আইসিসির শাস্তি পেলো হৃদয় আমরা কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে পারিনি: রাষ্ট্রপতি পীরগাছায় মসজিদের দানের টাকা নিয়ে বিরোধ, হামলা ও মারধরের অভিযোগ ২৬ বছর পর মুক্ত হল শ্যামনগরের জেলেখালী খাল মিরসরাইয়ে জামায়াতে ইসলামীর সমাজসেবা বিভাগের উদ্যোগে মসজিদে পরিচ্ছন্নতা অভিযান, ইমাম-মুয়াজ্জিনদের উপহার বিতরণ কচুয়া প্রেসক্লাবের নির্বাচনে সম্পাদক পদে প্রার্থীতা ঘোষনা করলেন সাংবাদিক মোঃ নূরুল হক প্রধান পীরগাছায় বিকেএসের ৭ দিনব্যাপী শিক্ষক প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন নোয়াখালীতে গ্রামীণ ব্যাংকে হামলা-অগ্নিসংযোগ মানবসেবার অঙ্গীকারে ইবনে সিনা ট্রাস্ট; সাশ্রয়ী চিকিৎসা ও আগামীর প্রত্যাশা বাংলাদেশ কেমিস্টস অ্যান্ড ড্রাগিস্টস সমিতির লাখাই শাখার কমিটি গঠন। কুতুবদিয়ায় ৫ ইউপিতে নবনিযুক্ত প্রশাসকদের কার্যক্রম শুরু ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান’, ১০ জেলায় ঝড়ের আভাস পুরো শিক্ষা ব্যবস্থাকেই আমূল ঢেলে সাজাতে হবে: রাষ্ট্রপতি

লোহাগাড়ায় বিষপান করে আত্মহত্যা করল যুবক।


    আল গ্রিন এর উক্তিমতে “ আত্মহত্যা কোনো উত্তর নয় বরং জীবণ নামক যুদ্ধক্ষেত্র থেকে পালানোর অজুহাত মাত্র। এমনই এক আত্মহত্যার ঘটনা ঘটেছে লোহাগাড়া ‍্উপজেলার সদর ইউনিয়নে। 

    ঘটনার বিবরণে জানা যায়, ১লা ডিসেম্বর শুক্রবার বিকেল ৪টার সময় লোহাগাড়া সদর ইউনিয়নের ৭নং ওয়ার্ড দরবেশ হাট দিঘীর দক্ষিণ পাশে শাকিল (২৪) বিষপানে আত্মহত্যা করে। সে পেশায় একজন কার ও মাইক্রোবাস চালক। নিহতের পিতার নাম মোহাম্মদ রফিক এবং সে আব্দুল মন্নান হুজুরের বাড়ীর নিবাসী। শাকিল বিবাহিত ও তার দুই কন্যা সন্তান রয়েছে। 

     স্থানীয় যুবনেতা ও সমাজ সেবক মোস্তাফিজুর রহমান এই প্রতিবেদককে জানান, বিকেল প্রায় ৪ টার সময় বাড়ীর পাশে শাকিল আত্মহত্যার জন্য বিষপান করলে তার পরিবারের লোকজন তাকে চিকিৎসার জন্য ‍উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে-এ নিয়ে যায়। কিন্তু তার শারিরিক অবস্থা ভয়াবহ ও গুরুতর হওয়ায় কর্তব্যরত ডাক্তার তাকে চমেক হাসপাতালে প্রেরণ করেন। হাসপাতালে না পৌছতেই রাত আনুমানিক আটটার সময় সে মুত্যুর কোলে ঢলে পড়ে। শাকিলের দুই কন্যা সন্তানের মধ্যে তাছফিয়ার বয়স তিন বছর ও ওয়াসিফার বয়স দুই মাস। 

স্থানীয় কিছুলোক বলেন, শাকিলের সাথে ঠাকুর দিঘি এলাকার এক মহিলার সাথে পরকিয়া ছিল। সে ্ঐ মহিলাকে টাকা পয়সা দিত। তার স্ত্রী এসব জেনেও তাকে নিষেধ করেছিল। কিন্তু সে শুনেনি। এই পরকিয়ার জেরেই সে আত্মহত্যা করে বলে পরিবার ও এলাকার মানুষের ধারণা। তবে পরিবারের লোকজনের সাথে তার কোন তর্কাতর্কির ঘটনা ঘটেনি বলে পরিবারের লোকজন জানাই। 

আরও খবর