কবিরহাটে ‘সেবার আলো ফাউন্ডেশন’-এর ফ্রি অক্সিজেন সেবা উদ্বোধন শেরপুরের ধোপারচর জুঁই মহিলা সমবায় সমিতি লিঃ এর বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত আদমদীঘিতে আ’লীগ ও যুবলীগের দুই নেতাসহ তিন জন গ্রেফতার সরকার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যর্থ হলে দেশ গৃহযুদ্ধের দিকে যেতে পারে: মঞ্জু সেন্টমার্টিনে আটকা জাবিপ্রবির ৩১ শিক্ষক-শিক্ষার্থী, আহত একজন; ফুরিয়ে আসছে খাবারের বাজেট শ্রীমঙ্গলে একাডেমি কাপ ফুটবলের ফাইনালে আল আমিনের দলকে হারিয়ে চ্যাম্পিয়ন মতিউর রহমানের দল, ৩-২ গোলের রোমাঞ্চকর জয় হাসিনাকে ফেরত দেওয়ার বিষয়ে যা জানাল ভারত আইসিসির শাস্তি পেলো হৃদয় আমরা কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে পারিনি: রাষ্ট্রপতি পীরগাছায় মসজিদের দানের টাকা নিয়ে বিরোধ, হামলা ও মারধরের অভিযোগ ২৬ বছর পর মুক্ত হল শ্যামনগরের জেলেখালী খাল মিরসরাইয়ে জামায়াতে ইসলামীর সমাজসেবা বিভাগের উদ্যোগে মসজিদে পরিচ্ছন্নতা অভিযান, ইমাম-মুয়াজ্জিনদের উপহার বিতরণ কচুয়া প্রেসক্লাবের নির্বাচনে সম্পাদক পদে প্রার্থীতা ঘোষনা করলেন সাংবাদিক মোঃ নূরুল হক প্রধান পীরগাছায় বিকেএসের ৭ দিনব্যাপী শিক্ষক প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন নোয়াখালীতে গ্রামীণ ব্যাংকে হামলা-অগ্নিসংযোগ মানবসেবার অঙ্গীকারে ইবনে সিনা ট্রাস্ট; সাশ্রয়ী চিকিৎসা ও আগামীর প্রত্যাশা বাংলাদেশ কেমিস্টস অ্যান্ড ড্রাগিস্টস সমিতির লাখাই শাখার কমিটি গঠন। কুতুবদিয়ায় ৫ ইউপিতে নবনিযুক্ত প্রশাসকদের কার্যক্রম শুরু ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান’, ১০ জেলায় ঝড়ের আভাস পুরো শিক্ষা ব্যবস্থাকেই আমূল ঢেলে সাজাতে হবে: রাষ্ট্রপতি

দরিদ্র অসহায় মানুষের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করল সাতকানিয়া - লোহাগাড়া মানবিক ফাউন্ডেশন।



মুন্সি শাহাব উদ্দীন,  বিশেষ প্রতিনিধি। 

পবিত্র মাহে রমজান উপলক্ষে এলাকার গরীব দুঃখী মেহনতী মানুষ মাঝে ইফতার সামগ্রী বিতরণ করল দক্ষিণ চট্রগ্রামের অন্যতম সংগঠন সাতকানিয়া-লোহাগাড়া মানবিক ফাউন্ডেশন।


শুক্রবার (১৪ ফেব্রুয়ারী)  দুপুরে লোহাগাড়া উপজেলার পদুয়া সুইচ পার্ক কমিউনিটি সেন্টারে এ ইফতার বিতরণ প্রোগ্রাম সম্পন্ন হয়।


এসময় প্রায় ২০০ পরিবারের মাঝে ইফতার বিতরণ করা হয়। সাতকানিয়া ও লোহাগাড়ার বিভিন্ন ইউনিয়নের দূর দূরান্ত থেকে ছুটে এসেছে এ ইফতার সামগ্রী গ্রহণ করতে।


ইফতার বিতরণের এ প্রোগ্রামে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সংগঠনের উপদেষ্টা দিদারুল আলম চৌধুরী, প্রধান মেহমান হক এন্টারপ্রাইজের স্বত্ত্বাধিকারী এম. আজিজ চৌধুরী, প্রধান বক্তা পদুয়া আইনুল উলুম কামিল মাদ্রাসার অধ্যাপক মাওলানা আবুল কালাম আজাদ। আরও উপস্থিত ছিলেনে বিশিষ্ট ব্যবসায়ী মোহাম্মদ আলী প্রমূখ।


সংগঠনটির সভাপতি ওবাইদুর রহমান ও সহ সভাপতি ফারহান মাহাবুব মিজান এর সঞ্চালনায় আরও উপস্থিত ছিলেন সংগঠনের সাধারণ সম্পাদক মোঃ রাকিব উদ্দীন, অর্থ সম্পাদক ফাহাদ চৌধুরী, সহ অর্থ সম্পাদক সাইফুল ইসলাম, দপ্তর সম্পাদক মিজানুর রহমান, ক্রীড়া সম্পাদক ওমর ফারুক, সাতকানিয়া শাখার সভাপতি ফারুক আজম, প্রচার সম্পাদক আব্দুল্লাহ আল মুহিত, ধর্ম বিষয়ক সম্পাদক ইরফান উদ্দীন, আ.জ.ম গিয়াস উদ্দীন কার্যকরী সদস্য রবিউল হাসান, আব্দুল মজিদ, মোঃ সাইমন, সাইফুল ইসলাম ফাহিম, সজিব প্রমূখ।

আরও খবর