কবিরহাটে ‘সেবার আলো ফাউন্ডেশন’-এর ফ্রি অক্সিজেন সেবা উদ্বোধন শেরপুরের ধোপারচর জুঁই মহিলা সমবায় সমিতি লিঃ এর বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত আদমদীঘিতে আ’লীগ ও যুবলীগের দুই নেতাসহ তিন জন গ্রেফতার সরকার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যর্থ হলে দেশ গৃহযুদ্ধের দিকে যেতে পারে: মঞ্জু সেন্টমার্টিনে আটকা জাবিপ্রবির ৩১ শিক্ষক-শিক্ষার্থী, আহত একজন; ফুরিয়ে আসছে খাবারের বাজেট শ্রীমঙ্গলে একাডেমি কাপ ফুটবলের ফাইনালে আল আমিনের দলকে হারিয়ে চ্যাম্পিয়ন মতিউর রহমানের দল, ৩-২ গোলের রোমাঞ্চকর জয় হাসিনাকে ফেরত দেওয়ার বিষয়ে যা জানাল ভারত আইসিসির শাস্তি পেলো হৃদয় আমরা কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে পারিনি: রাষ্ট্রপতি পীরগাছায় মসজিদের দানের টাকা নিয়ে বিরোধ, হামলা ও মারধরের অভিযোগ ২৬ বছর পর মুক্ত হল শ্যামনগরের জেলেখালী খাল মিরসরাইয়ে জামায়াতে ইসলামীর সমাজসেবা বিভাগের উদ্যোগে মসজিদে পরিচ্ছন্নতা অভিযান, ইমাম-মুয়াজ্জিনদের উপহার বিতরণ কচুয়া প্রেসক্লাবের নির্বাচনে সম্পাদক পদে প্রার্থীতা ঘোষনা করলেন সাংবাদিক মোঃ নূরুল হক প্রধান পীরগাছায় বিকেএসের ৭ দিনব্যাপী শিক্ষক প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন নোয়াখালীতে গ্রামীণ ব্যাংকে হামলা-অগ্নিসংযোগ মানবসেবার অঙ্গীকারে ইবনে সিনা ট্রাস্ট; সাশ্রয়ী চিকিৎসা ও আগামীর প্রত্যাশা বাংলাদেশ কেমিস্টস অ্যান্ড ড্রাগিস্টস সমিতির লাখাই শাখার কমিটি গঠন। কুতুবদিয়ায় ৫ ইউপিতে নবনিযুক্ত প্রশাসকদের কার্যক্রম শুরু ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান’, ১০ জেলায় ঝড়ের আভাস পুরো শিক্ষা ব্যবস্থাকেই আমূল ঢেলে সাজাতে হবে: রাষ্ট্রপতি

লোহাগাড়া সাতকানিয়ার হাটবাজারে শীতকালীন সবজির সমারোহ।


মুন্সি শাহাব উদ্দীন, চট্টগ্রাম। 


শীতের আগমনী হাওয়ায় প্রাণ ফিরে পেয়েছে লোহাগাড়া ও সাতকানিয়ার হাটবাজারগুলো। ভোরের আলো ফোটার সঙ্গে সঙ্গেই বাজারে উঠতে শুরু করেছে টাটকা শীতকালীন সবজি। কৃষকদের হাতে ভরে আসছে ফুলকপি, বাঁধাকপি, গাজর, মুলা, শিম, লাউ, পালংসহ নানান রঙের সবজিতে সাজানো ঝুড়ি।


বাজারে ঢুকতেই চোখে পড়ে সবজির সজীব রং আর ব্যস্ত মানুষের আনাগোনা। সবজি ঘিরে ক্রেতাদের ভিড়ও থাকে বেশ জমজমাট। এবার ফলন ভালো হওয়ায় কৃষকদের মুখে হাসির ঝিলিক—সঠিক দাম মিলবে এই আশায় তারা আরও উৎসাহের সঙ্গে সবজি বাজারজাত করছেন। অন্যদিকে ক্রেতারাও খুশি, কারণ টাটকা সবজি মিলছে তুলনামূলক সাশ্রয়ী দামে। তবে কিছু কিছু সবজির দাম এখনো একটু বেশি বলে ক্রেতারা জানান। বিক্রেতারা বলেছেন, সব ধরনের সবজির দাম শীঘ্রই ক্রেতাদের নাগালে চলে আসবে। 


শিম, ফুলকপি ও গাজরের চাহিদা হাটে সবচেয়ে বেশি দেখা যাচ্ছে। সকাল থেকেই এসব সবজির সামনে লম্বা লাইন পড়ে। শীতের এই সময়টায় বাজারজুড়ে তৈরি হয়েছে এক উৎসবমুখর পরিবেশ। যেন প্রকৃতির রঙে রঙিন হয়ে ওঠেছে স্থানীয় কৃষি–বাজার।


মৌসুমি সবজির এই সমারোহ শুধু বাজারে প্রাণই ফেরায় না, স্থানীয় অর্থনীতিতেও যোগ করে নতুন গতি এক সজীব শীতের অনন্দঘন বার্তা নিয়ে।


Tag
আরও খবর