কবিরহাটে ‘সেবার আলো ফাউন্ডেশন’-এর ফ্রি অক্সিজেন সেবা উদ্বোধন শেরপুরের ধোপারচর জুঁই মহিলা সমবায় সমিতি লিঃ এর বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত আদমদীঘিতে আ’লীগ ও যুবলীগের দুই নেতাসহ তিন জন গ্রেফতার সরকার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যর্থ হলে দেশ গৃহযুদ্ধের দিকে যেতে পারে: মঞ্জু সেন্টমার্টিনে আটকা জাবিপ্রবির ৩১ শিক্ষক-শিক্ষার্থী, আহত একজন; ফুরিয়ে আসছে খাবারের বাজেট শ্রীমঙ্গলে একাডেমি কাপ ফুটবলের ফাইনালে আল আমিনের দলকে হারিয়ে চ্যাম্পিয়ন মতিউর রহমানের দল, ৩-২ গোলের রোমাঞ্চকর জয় হাসিনাকে ফেরত দেওয়ার বিষয়ে যা জানাল ভারত আইসিসির শাস্তি পেলো হৃদয় আমরা কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে পারিনি: রাষ্ট্রপতি পীরগাছায় মসজিদের দানের টাকা নিয়ে বিরোধ, হামলা ও মারধরের অভিযোগ ২৬ বছর পর মুক্ত হল শ্যামনগরের জেলেখালী খাল মিরসরাইয়ে জামায়াতে ইসলামীর সমাজসেবা বিভাগের উদ্যোগে মসজিদে পরিচ্ছন্নতা অভিযান, ইমাম-মুয়াজ্জিনদের উপহার বিতরণ কচুয়া প্রেসক্লাবের নির্বাচনে সম্পাদক পদে প্রার্থীতা ঘোষনা করলেন সাংবাদিক মোঃ নূরুল হক প্রধান পীরগাছায় বিকেএসের ৭ দিনব্যাপী শিক্ষক প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন নোয়াখালীতে গ্রামীণ ব্যাংকে হামলা-অগ্নিসংযোগ মানবসেবার অঙ্গীকারে ইবনে সিনা ট্রাস্ট; সাশ্রয়ী চিকিৎসা ও আগামীর প্রত্যাশা বাংলাদেশ কেমিস্টস অ্যান্ড ড্রাগিস্টস সমিতির লাখাই শাখার কমিটি গঠন। কুতুবদিয়ায় ৫ ইউপিতে নবনিযুক্ত প্রশাসকদের কার্যক্রম শুরু ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান’, ১০ জেলায় ঝড়ের আভাস পুরো শিক্ষা ব্যবস্থাকেই আমূল ঢেলে সাজাতে হবে: রাষ্ট্রপতি

প্রতিবন্ধীর মুখে হাসি ফোটালো সাতকানিয়া লোহাগাড়া মানবিক ফাউন্ডেশন।

মুন্সি শাহাব উদ্দীন,  চট্টগ্রাম। 


সাতকানিয়া–লোহাগাড়া মানবিক ফাউন্ডেশনের সহযোগিতায় দু’জন শারীরিক প্রতিবন্ধীর মাঝে হুইলচেয়ার বিতরণ করা হয়েছে। সংগঠনটির সামাজিক ও মানবিক সেবামূলক কর্মকাণ্ডের অংশ হিসেবে এ কার্যক্রম পরিচালিত হয়।

ফাউন্ডেশনের স্বেচ্ছাসেবীরা জানান, চলাচলে অক্ষম দুইজন সুবিধাবঞ্চিত মানুষের দুঃখ–কষ্ট লাঘবের উদ্দেশ্যে এ হুইলচেয়ার প্রদান করা হয়। এতে উপকারভোগীরা সহজে চলাফেরা করার সুযোগ পাবেন এবং তাদের পরিবারও স্বস্তি ফিরে পাবে।


হুইলচেয়ার গ্রহণ করতে এসে দু’জন উপকারভোগী নিজের অনুভূতি প্রকাশ করে জানান, আগে চলাফেরা করতে গুরুতর সমস্যায় পড়তে হতো। এখন নতুন হুইলচেয়ার তাদের জীবনে স্বস্তি ও স্বাধীনতার নতুন দরজা খুলে দিয়েছে। তারা মানবিক ফাউন্ডেশনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।


মানবিক ফাউন্ডেশনের সংশ্লিষ্টরা জানান, এলাকার অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের জন্য নিয়মিতভাবে সহযোগিতা অব্যাহত থাকবে। মানুষের পাশে দাঁড়ানোই তাদের মূল লক্ষ্য ও দায়িত্ব। সংগঠনটির পক্ষ থেকে ভবিষ্যতেও আরও নানা মানবিক উদ্যোগ গ্রহণের আশ্বাস দেওয়া হয়।

Tag
আরও খবর