কবিরহাটে ‘সেবার আলো ফাউন্ডেশন’-এর ফ্রি অক্সিজেন সেবা উদ্বোধন শেরপুরের ধোপারচর জুঁই মহিলা সমবায় সমিতি লিঃ এর বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত আদমদীঘিতে আ’লীগ ও যুবলীগের দুই নেতাসহ তিন জন গ্রেফতার সরকার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যর্থ হলে দেশ গৃহযুদ্ধের দিকে যেতে পারে: মঞ্জু সেন্টমার্টিনে আটকা জাবিপ্রবির ৩১ শিক্ষক-শিক্ষার্থী, আহত একজন; ফুরিয়ে আসছে খাবারের বাজেট শ্রীমঙ্গলে একাডেমি কাপ ফুটবলের ফাইনালে আল আমিনের দলকে হারিয়ে চ্যাম্পিয়ন মতিউর রহমানের দল, ৩-২ গোলের রোমাঞ্চকর জয় হাসিনাকে ফেরত দেওয়ার বিষয়ে যা জানাল ভারত আইসিসির শাস্তি পেলো হৃদয় আমরা কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে পারিনি: রাষ্ট্রপতি পীরগাছায় মসজিদের দানের টাকা নিয়ে বিরোধ, হামলা ও মারধরের অভিযোগ ২৬ বছর পর মুক্ত হল শ্যামনগরের জেলেখালী খাল মিরসরাইয়ে জামায়াতে ইসলামীর সমাজসেবা বিভাগের উদ্যোগে মসজিদে পরিচ্ছন্নতা অভিযান, ইমাম-মুয়াজ্জিনদের উপহার বিতরণ কচুয়া প্রেসক্লাবের নির্বাচনে সম্পাদক পদে প্রার্থীতা ঘোষনা করলেন সাংবাদিক মোঃ নূরুল হক প্রধান পীরগাছায় বিকেএসের ৭ দিনব্যাপী শিক্ষক প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন নোয়াখালীতে গ্রামীণ ব্যাংকে হামলা-অগ্নিসংযোগ মানবসেবার অঙ্গীকারে ইবনে সিনা ট্রাস্ট; সাশ্রয়ী চিকিৎসা ও আগামীর প্রত্যাশা বাংলাদেশ কেমিস্টস অ্যান্ড ড্রাগিস্টস সমিতির লাখাই শাখার কমিটি গঠন। কুতুবদিয়ায় ৫ ইউপিতে নবনিযুক্ত প্রশাসকদের কার্যক্রম শুরু ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান’, ১০ জেলায় ঝড়ের আভাস পুরো শিক্ষা ব্যবস্থাকেই আমূল ঢেলে সাজাতে হবে: রাষ্ট্রপতি

টঙ্কাবতী ব্রীজে দুপাশে সবুজের হাতছানি।


পূর্ব কলাউজানের খালের পাড়ে কৃষকের ঘামে ফুটে উঠেছে গ্রাম বাংলার অপরূপ দৃশ্য। 

মুন্সি শাহাব উদ্দীন, চট্টগ্রাম। 

লোহাগাড়া উপজেলার পূর্ব কলাউজান গ্রামের টঙ্কাবতী ব্রীজ সংলগ্ন খালের দু’পাশে এখন শুধুই সবুজ আর সবুজ। শীতের মিষ্টি রোদে ঝলমল করছে কৃষকের যত্নে গড়ে ওঠা ফসলের ক্ষেত। খালের শান্ত জলধারা আর তার দু’কূল জুড়ে বিস্তৃত সবুজ মাঠ মিলিয়ে তৈরি হয়েছে এক অনন্য গ্রামবাংলার দৃশ্য, যা চোখ জুড়ানো ও মন ভোলানো।


ভোরের কুয়াশা কাটতে না কাটতেই কৃষকেরা নেমে পড়েন মাঠে। কেউ গাছের গোড়ায় পানি দিচ্ছেন, কেউ আগাছা পরিষ্কার করছেন, আবার কেউ ফসলের বাড়ন্ত লতা দেখে মুখে হাসি ফুটাচ্ছেন। শীতকালীন নানা প্রজাতির সবজি—লাউ, শিম, কপি, শসা ও অন্যান্য ফসলের সমারোহে খালের পাড় যেন এক সবুজ কার্পেটে ঢাকা।


স্থানীয় কৃষকদের সঙ্গে কথা বলে জানা যায়, টঙ্কাবতী খালের পানি কৃষিকাজে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। প্রাকৃতিকভাবে পানি পাওয়ায় সেচের খরচ কমছে, ফলনও হচ্ছে ভালো। এতে কৃষকের মুখে ফিরছে স্বস্তির হাসি।


টঙ্কাবতী ব্রীজে দাঁড়িয়ে তাকালেই চোখে পড়ে প্রকৃতির অপরূপ সাজ। এক পাশে খালের জল, অন্য পাশে সবুজ ক্ষেত—মাঝখানে দাঁড়িয়ে থাকা ব্রীজটি যেন গ্রাম বাংলার জীবনের নীরব সাক্ষী। পথচারী ও স্থানীয় মানুষজন অনেকেই থেমে দাঁড়িয়ে এই দৃশ্য উপভোগ করছেন।


পূর্ব কলাউজানের এই কৃষিভিত্তিক প্রাকৃতিক সৌন্দর্য শুধু অর্থনৈতিক স্বাবলম্বীতার চিত্রই তুলে ধরে না, বরং আমাদের ঐতিহ্যবাহী গ্রামীণ জীবনের সৌন্দর্য ও প্রকৃতির সঙ্গে মানুষের গভীর সম্পর্কের কথাও মনে করিয়ে দেয়।





আরও খবর