নাগেশ্বরীতে ইসলামী আন্দোলনের নতুন কমিটি: সভাপতি হারিসুল বারী রনি, সেক্রেটারি রফিকুল ইসলাম মহানবীর জীবন আদর্শ বাস্তবায়নে শান্তি প্রতিষ্ঠা সম্ভব - মঈন খান দিনাজপুরে ২২৭ টন সরকারি সার আত্মসাতের অভিযোগে বিএডিসি’র স্টোরকিপার আটক মাদকমুক্ত ও নিরাপদ পুনট গঠনে জয়পুরহাটের কালাইয়ে গণস্বাক্ষর ও আলোচনা সভা শেরপুরে পবিত্র ঈদ-ঈ-মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল ঝিনাইগাতীতে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর মাঝে গাছের চারা বিতরণ ন‌ওগাঁর নিয়ামতপুরে ধর্মীয় ভাবগাম্ভীর্যে ঈদে মিলাদুন্নবী উদযাপন ‎মোংলায় কোস্টগার্ডের উদ্যোগে বৃক্ষরোপণ ‎কর্মসূচির উদ্বোধন করেছেন পরিবেশ প্রতিমন্ত্রী কটিয়াদীতে ১২রবিউল আওয়াল উপলক্ষ্যে শানে রেসালত সম্মেলন অনুষ্ঠিত শার্শায় ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি আটক ভারতে অনুষ্ঠিত আন্তর্জাতিক জলবায়ু বিষয়ক সম্মেলনের যৌথ আয়োজক মাভাবিপ্রবির অর্থনীতি বিভাগ ‎ভরা মৌসুমেও চড়া দামে ইলিশ দিনাজপুরে বর্ণাঢ্য র‌্যালী , আলোচনা সভা, দোয়া ও মোনাজাতের মধ্য দিয়ে পবিত্র ঈদ এ মিলাদুননবী(সা:) উদযাপন ঝিনাইদহে বাইপাসে বাসচাপায় স্ত্রী নিহত, সেনাসদস্য স্বামী আহত রাজবাড়ীতে বিভিন্ন মামলার ওয়ারেন্টভুক্ত ৩ আসামি গ্রেপ্তার লাঙ্গলবাঁধ মাধ্যমিক বিদ্যালয়ে ধর্মীয় ভাবগাম্ভীর্যে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপিত নাগেশ্বরীতে পুকুরে মাছ ধরতে গিয়ে সাপের কামড়ে আহত সাংবাদিক, ওঝার কাছে গিয়েও রক্ষা নেই *কক্সবাজারের লিংক রোডে চাঞ্চল্যকর সোলাইমান ধলু হত্যা মামলার এজাহারনামীয় ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি হাছনকে গ্রেফতার করেছে র‌্যাব-১৫* ময়মনসিংহে শুরু হয়েছে ময়মনসিংহ জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৬। ইসলামপুরে কাবিখা প্রকল্পের মেয়াদ শেষ হলেও শেষ হয়নি কাজ, সরকারি চাল-গম লুটপাটের অভিযোগ

সত্যের পথে নির্ভীক পদচারণা, লোহাগাড়া জার্নালিস্ট এসোসিয়েশন মানুষের আস্থার ঠিকানা।


মুন্সি শাহাব উদ্দীন, চট্টগ্রাম।


চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার জনজীবনের প্রতিটি স্পন্দন, সুখ-দুঃখ, সংকট ও সম্ভাবনার চিত্র প্রতিনিয়ত দেশবাসীর সামনে তুলে ধরছে লোহাগাড়া জার্নালিস্ট এসোসিয়েশন। সত্য, ন্যায় ও দায়িত্ববোধকে ধারণ করে সংগঠনটির সদস্যরা মাঠপর্যায়ে নিরলসভাবে কাজ করে চলেছেন। কখনও প্রখর রোদে, কখনও ঝড়-বৃষ্টির মধ্যে, আবার কখনও গভীর রাতে।


উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও প্রত্যন্ত গ্রামে ঘটে যাওয়া সামাজিক অনিয়ম, প্রশাসনিক দুর্বলতা, দুর্নীতির অভিযোগ কিংবা সাধারণ মানুষের ভোগান্তির খবর তারা সাহসিকতার সাথে অনুসন্ধান করে প্রকাশ করছেন। কোনো অন্যায়, অনিয়ম বা জনদুর্ভোগ যাতে আড়ালে না থাকে সেই প্রত্যয়ে প্রতিটি সংবাদ তারা তথ্য-প্রমাণসহ উপস্থাপন করেন। ফলে লোহাগাড়ার প্রতিদিনের চিত্র আজ জাতীয় ও আঞ্চলিক পত্রিকার পাতায় নিয়মিত স্থান পাচ্ছে।


বিশেষ করে গরিব, অসহায় ও মেহনতী মানুষের জীবনসংগ্রাম, চিকিৎসা সংকট, শিক্ষা-প্রতিষ্ঠানের সমস্যা, সড়ক ও অবকাঠামোগত দুরবস্থা কিংবা কৃষকের ন্যায্যমূল্যের দাবি এসব বিষয় তাদের প্রতিবেদনে গুরুত্ব পায়। সংবাদ প্রকাশের মাধ্যমে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ হওয়ায় বহু সমস্যার সমাধানের পথও সুগম হয়েছে বলে স্থানীয়দের অভিমত।


সংগঠনের সভাপতি সহ সকল সদস্য দায়িত্বশীল ও পেশাদার মনোভাব নিয়ে প্রতিদিন ক্যামেরায় ধারণ করছেন জনদুর্ভোগের বাস্তব চিত্র। তারা কেবল সংবাদ সংগ্রহেই সীমাবদ্ধ নন। বরং সমাজের কল্যাণে একটি ইতিবাচক পরিবর্তনের প্রত্যাশায় কাজ করছেন। তাদের প্রচেষ্টায় লোহাগাড়ার উন্নয়ন কার্যক্রম, জনসচেতনতা বৃদ্ধি এবং সামাজিক জবাবদিহিতা আরও সুদৃঢ় হচ্ছে।


লোহাগাড়ার মানুষের কাছে আজ জার্নালিস্ট এসোসিয়েশন একটি আস্থার নাম। কোনো ঘটনা ঘটলে মানুষ প্রথমেই প্রত্যাশা করে। সেটি যেন সঠিকভাবে সংবাদে উঠে আসে। কারণ তারা বিশ্বাস করেন, সত্য প্রকাশই পারে অন্যায়ের অবসান ঘটাতে এবং উন্নয়নের পথ সুগম করতে।


এভাবেই সাহস, সততা ও মানবিক দায়বদ্ধতার আলোকবর্তিকা হয়ে লোহাগাড়া জার্নালিস্ট এসোসিয়েশন নিরলসভাবে পাশে আছে জনমানুষের। তাদের কণ্ঠস্বর হয়ে, তাদের আশা-আকাঙ্ক্ষার প্রতিফলন হয়ে।



Tag
আরও খবর


লোহাগাড়ায় সাংবাদিকের ওপর হামলার অভিযোগ

৮ দিন ২৩ ঘন্টা ২৫ মিনিট আগে






শ্রাবণের দিনে বৃষ্টি-রোদের খেলা

১৬ দিন ২৩ ঘন্টা ৭ মিনিট আগে