কবিরহাটে ‘সেবার আলো ফাউন্ডেশন’-এর ফ্রি অক্সিজেন সেবা উদ্বোধন শেরপুরের ধোপারচর জুঁই মহিলা সমবায় সমিতি লিঃ এর বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত আদমদীঘিতে আ’লীগ ও যুবলীগের দুই নেতাসহ তিন জন গ্রেফতার সরকার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যর্থ হলে দেশ গৃহযুদ্ধের দিকে যেতে পারে: মঞ্জু সেন্টমার্টিনে আটকা জাবিপ্রবির ৩১ শিক্ষক-শিক্ষার্থী, আহত একজন; ফুরিয়ে আসছে খাবারের বাজেট শ্রীমঙ্গলে একাডেমি কাপ ফুটবলের ফাইনালে আল আমিনের দলকে হারিয়ে চ্যাম্পিয়ন মতিউর রহমানের দল, ৩-২ গোলের রোমাঞ্চকর জয় হাসিনাকে ফেরত দেওয়ার বিষয়ে যা জানাল ভারত আইসিসির শাস্তি পেলো হৃদয় আমরা কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে পারিনি: রাষ্ট্রপতি পীরগাছায় মসজিদের দানের টাকা নিয়ে বিরোধ, হামলা ও মারধরের অভিযোগ ২৬ বছর পর মুক্ত হল শ্যামনগরের জেলেখালী খাল মিরসরাইয়ে জামায়াতে ইসলামীর সমাজসেবা বিভাগের উদ্যোগে মসজিদে পরিচ্ছন্নতা অভিযান, ইমাম-মুয়াজ্জিনদের উপহার বিতরণ কচুয়া প্রেসক্লাবের নির্বাচনে সম্পাদক পদে প্রার্থীতা ঘোষনা করলেন সাংবাদিক মোঃ নূরুল হক প্রধান পীরগাছায় বিকেএসের ৭ দিনব্যাপী শিক্ষক প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন নোয়াখালীতে গ্রামীণ ব্যাংকে হামলা-অগ্নিসংযোগ মানবসেবার অঙ্গীকারে ইবনে সিনা ট্রাস্ট; সাশ্রয়ী চিকিৎসা ও আগামীর প্রত্যাশা বাংলাদেশ কেমিস্টস অ্যান্ড ড্রাগিস্টস সমিতির লাখাই শাখার কমিটি গঠন। কুতুবদিয়ায় ৫ ইউপিতে নবনিযুক্ত প্রশাসকদের কার্যক্রম শুরু ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান’, ১০ জেলায় ঝড়ের আভাস পুরো শিক্ষা ব্যবস্থাকেই আমূল ঢেলে সাজাতে হবে: রাষ্ট্রপতি

মহান স্বাধীনতা দিবসে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানালেন লোহাগাড়া জার্নালিস্ট এসোসিয়েশন

মুন্সি শাহাব উদ্দীন, চট্টগ্রাম

১৯৭১ সালের ২৬ মার্চ—বাঙালির ইতিহাসে এক অবিস্মরণীয় দিন, মহান স্বাধীনতা দিবস। এই দিনেই লাখো শহীদের রক্তে রঞ্জিত হয়ে জন্ম নেয় আমাদের প্রিয় মাতৃভূমি বাংলাদেশ। দিবসটির তাৎপর্য গভীর শ্রদ্ধা ও মর্যাদার সাথে স্মরণ করতে লোহাগাড়া জার্নালিস্ট এসোসিয়েশন যথাযোগ্য কর্মসূচির মাধ্যমে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছে।

আজ ২৬ মার্চ মহান স্বাধীনতা দিবস উপলক্ষে লোহাগাড়া জার্নালিস্ট এসোসিয়েশনের উদ্যোগে উপজেলা শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করা হয়। এ সময় সংগঠনের নেতৃবৃন্দ ও সদস্যরা একত্রিত হয়ে নীরবতা পালন করেন এবং মহান মুক্তিযুদ্ধে আত্মোৎসর্গকারী বীর শহীদদের আত্মার মাগফিরাত কামনা করেন।

পুষ্পস্তবক অর্পণ শেষে সংক্ষিপ্ত বক্তব্যে বক্তারা বলেন, স্বাধীনতা অর্জন কোনো সহজ বিষয় ছিল না। দীর্ঘ নয় মাসের রক্তক্ষয়ী সংগ্রাম ও অসংখ্য শহীদের আত্মত্যাগের বিনিময়ে আমরা পেয়েছি স্বাধীন সার্বভৌম বাংলাদেশ। এই মহান অর্জনের পেছনে যাদের ত্যাগ অবিস্মরণীয়, তাদের প্রতি চিরকৃতজ্ঞতা প্রকাশ করেন তারা।

নেতৃবৃন্দরা আরও বলেন, নতুন প্রজন্মের কাছে মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস তুলে ধরা এবং দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। সাংবাদিক সমাজ সত্য ও ন্যায়ের পক্ষে থেকে দেশ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে যাচ্ছে এবং ভবিষ্যতেও করবে বলে আশাবাদ ব্যক্ত করা হয়।

 পুরো আয়োজনটি ছিল এক গভীর আবেগঘন ও শ্রদ্ধাভরা পরিবেশে পরিপূর্ণ, যেখানে উপস্থিত সকলের হৃদয়ে বীর শহীদদের প্রতি ভালোবাসা ও সম্মান আরও দৃঢ়ভাবে প্রতিফলিত হয়।




আরও খবর