কবিরহাটে ‘সেবার আলো ফাউন্ডেশন’-এর ফ্রি অক্সিজেন সেবা উদ্বোধন শেরপুরের ধোপারচর জুঁই মহিলা সমবায় সমিতি লিঃ এর বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত আদমদীঘিতে আ’লীগ ও যুবলীগের দুই নেতাসহ তিন জন গ্রেফতার সরকার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যর্থ হলে দেশ গৃহযুদ্ধের দিকে যেতে পারে: মঞ্জু সেন্টমার্টিনে আটকা জাবিপ্রবির ৩১ শিক্ষক-শিক্ষার্থী, আহত একজন; ফুরিয়ে আসছে খাবারের বাজেট শ্রীমঙ্গলে একাডেমি কাপ ফুটবলের ফাইনালে আল আমিনের দলকে হারিয়ে চ্যাম্পিয়ন মতিউর রহমানের দল, ৩-২ গোলের রোমাঞ্চকর জয় হাসিনাকে ফেরত দেওয়ার বিষয়ে যা জানাল ভারত আইসিসির শাস্তি পেলো হৃদয় আমরা কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে পারিনি: রাষ্ট্রপতি পীরগাছায় মসজিদের দানের টাকা নিয়ে বিরোধ, হামলা ও মারধরের অভিযোগ ২৬ বছর পর মুক্ত হল শ্যামনগরের জেলেখালী খাল মিরসরাইয়ে জামায়াতে ইসলামীর সমাজসেবা বিভাগের উদ্যোগে মসজিদে পরিচ্ছন্নতা অভিযান, ইমাম-মুয়াজ্জিনদের উপহার বিতরণ কচুয়া প্রেসক্লাবের নির্বাচনে সম্পাদক পদে প্রার্থীতা ঘোষনা করলেন সাংবাদিক মোঃ নূরুল হক প্রধান পীরগাছায় বিকেএসের ৭ দিনব্যাপী শিক্ষক প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন নোয়াখালীতে গ্রামীণ ব্যাংকে হামলা-অগ্নিসংযোগ মানবসেবার অঙ্গীকারে ইবনে সিনা ট্রাস্ট; সাশ্রয়ী চিকিৎসা ও আগামীর প্রত্যাশা বাংলাদেশ কেমিস্টস অ্যান্ড ড্রাগিস্টস সমিতির লাখাই শাখার কমিটি গঠন। কুতুবদিয়ায় ৫ ইউপিতে নবনিযুক্ত প্রশাসকদের কার্যক্রম শুরু ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান’, ১০ জেলায় ঝড়ের আভাস পুরো শিক্ষা ব্যবস্থাকেই আমূল ঢেলে সাজাতে হবে: রাষ্ট্রপতি

লোহাগাড়া উপজেলা ক্রীড়া সংস্থার কমিটিতে যুগ্ম সাধারণ সম্পাদক রাশেদুল হক


মুন্সি শাহাব উদ্দীন, চট্টগ্রাম

চট্টগ্রামের লোহাগাড়া উপজেলা ক্রীড়া সংস্থার নবগঠিত ২৫ সদস্যবিশিষ্ট কমিটিতে যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন লোহাগাড়া উপজেলা যুবদলের সদস্য সচিব মোহাম্মদ রাশেদুল হক। উপজেলার ক্রীড়াঙ্গনের সঙ্গে দীর্ঘদিনের নিবিড় সম্পৃক্ততা, সাংগঠনিক দক্ষতা এবং তরুণদের খেলাধুলার প্রতি আগ্রহী করে তোলার নিরলস প্রচেষ্টার স্বীকৃতি হিসেবেই তার এ দায়িত্বপ্রাপ্তিকে দেখছেন স্থানীয় ক্রীড়াপ্রেমী, ক্রীড়া সংগঠক ও সচেতন মহল। অনেকের মতে, এটি শুধু একটি পদ নয়, বরং লোহাগাড়ার ক্রীড়াঙ্গনকে আরও এগিয়ে নেওয়ার একটি নতুন প্রত্যাশার সূচনা।

গত ৭ জুলাই উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয় থেকে নবগঠিত কমিটির অনুমোদিত তালিকা প্রকাশ করা হয়। গঠনতন্ত্র অনুযায়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা পদাধিকারবলে সভাপতি এবং লোহাগাড়া থানার অফিসার ইনচার্জ পদাধিকারবলে সহ-সভাপতির দায়িত্ব পালন করবেন। এছাড়া উপজেলা পরিষদ কর্তৃক মনোনীত প্যানেল চেয়ারম্যান আব্দুল মান্নান সহ-সভাপতি হিসেবে দায়িত্ব পালন করবেন।

কমিটিতে লোহাগাড়া রেফারিজ অ্যাসোসিয়েশনের সভাপতি মোহাম্মদ নাছির আহমদ সহ-সভাপতি, সাবেক সদস্য (লোহাগাড়া খেলোয়াড় সমিতি) মো. সাহাব উদ্দিন সহ-সভাপতি, ক্রীড়া সংগঠক ও লোহাগাড়া উপজেলা ফুটবল একাডেমির প্রতিষ্ঠাতা এস. এম. চিশতি সাধারণ সম্পাদক, রেফারি নাছির উদ্দিন অতিরিক্ত সাধারণ সম্পাদক, শাহপীর স্পোর্টিং ক্লাবের সহ-সভাপতি মোহাম্মদ রাসেল যুগ্ম সাধারণ সম্পাদক এবং লোহাগাড়া ক্রীড়া ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা মো. শহিদুল ইসলাম কোষাধ্যক্ষ হিসেবে দায়িত্ব পেয়েছেন। এছাড়া উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা ও উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা পদাধিকারবলে নির্বাহী সদস্যসহ মোট ২৫ সদস্যের কমিটির অনুমোদন দেওয়া হয়েছে।

 যুগ্ম সাধারণ সম্পাদক হিসাবে  মোহাম্মদ রাশেদুল হক দায়িত্বপ্রাপ্তির অনুভূতি প্রকাশ করে বলেন,


"আমাকে লোহাগাড়া উপজেলা ক্রীড়া সংস্থার যুগ্ম সাধারণ সম্পাদকের দায়িত্ব অর্পণ করায় সংশ্লিষ্ট প্রশাসন, ক্রীড়া সংগঠক ও ক্রীড়াঙ্গনের সকলের প্রতি আমি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করছি। এই দায়িত্ব আমার জন্য শুধু একটি পদ নয়, এটি লোহাগাড়ার তরুণ প্রজন্মের স্বপ্ন ও সম্ভাবনাকে এগিয়ে নেওয়ার একটি পবিত্র অঙ্গীকার। আমি বিশ্বাস করি, সকলের সম্মিলিত প্রচেষ্টা ও আন্তরিক সহযোগিতায় লোহাগাড়ার ক্রীড়াঙ্গনকে নতুন উচ্চতায় পৌঁছে দেওয়া সম্ভব। তরুণ সমাজকে মাদকের ভয়াল গ্রাস থেকে দূরে রেখে খেলাধুলামুখী, শৃঙ্খলাবদ্ধ ও মানবিক নাগরিক হিসেবে গড়ে তোলাই হবে আমার অন্যতম লক্ষ্য। সভাপতি, সাধারণ সম্পাদকসহ সকল ক্রীড়া সংগঠক ও শুভানুধ্যায়ীদের সহযোগিতায় লোহাগাড়ার ক্রীড়াঙ্গনে উন্নয়ন, ঐক্য ও সাফল্যের এক নতুন অধ্যায়ের সূচনা করতে চাই।"

স্থানীয় ক্রীড়া সংশ্লিষ্টরা আশাবাদ ব্যক্ত করেছেন, নতুন কমিটির নেতৃত্বে লোহাগাড়ার ক্রীড়াঙ্গনে নতুন প্রাণের সঞ্চার হবে। নিয়মিত টুর্নামেন্ট, প্রতিভা অন্বেষণ ও খেলোয়াড় তৈরির কার্যক্রম আরও বিস্তৃত হবে। পাশাপাশি গ্রামগঞ্জের মেধাবী খেলোয়াড়দের সামনে এগিয়ে যাওয়ার সুযোগ সৃষ্টি হবে। তাদের বিশ্বাস, এই কমিটির ঐক্যবদ্ধ নেতৃত্ব লোহাগাড়ার ক্রীড়াঙ্গনকে শুধু সমৃদ্ধই করবে না, বরং খেলাধুলার মাধ্যমে একটি সুস্থ, মাদকমুক্ত ও স্বপ্নবান প্রজন্ম গড়ে তুলতেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।


Tag
আরও খবর