কবিরহাটে ‘সেবার আলো ফাউন্ডেশন’-এর ফ্রি অক্সিজেন সেবা উদ্বোধন শেরপুরের ধোপারচর জুঁই মহিলা সমবায় সমিতি লিঃ এর বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত আদমদীঘিতে আ’লীগ ও যুবলীগের দুই নেতাসহ তিন জন গ্রেফতার সরকার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যর্থ হলে দেশ গৃহযুদ্ধের দিকে যেতে পারে: মঞ্জু সেন্টমার্টিনে আটকা জাবিপ্রবির ৩১ শিক্ষক-শিক্ষার্থী, আহত একজন; ফুরিয়ে আসছে খাবারের বাজেট শ্রীমঙ্গলে একাডেমি কাপ ফুটবলের ফাইনালে আল আমিনের দলকে হারিয়ে চ্যাম্পিয়ন মতিউর রহমানের দল, ৩-২ গোলের রোমাঞ্চকর জয় হাসিনাকে ফেরত দেওয়ার বিষয়ে যা জানাল ভারত আইসিসির শাস্তি পেলো হৃদয় আমরা কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে পারিনি: রাষ্ট্রপতি পীরগাছায় মসজিদের দানের টাকা নিয়ে বিরোধ, হামলা ও মারধরের অভিযোগ ২৬ বছর পর মুক্ত হল শ্যামনগরের জেলেখালী খাল মিরসরাইয়ে জামায়াতে ইসলামীর সমাজসেবা বিভাগের উদ্যোগে মসজিদে পরিচ্ছন্নতা অভিযান, ইমাম-মুয়াজ্জিনদের উপহার বিতরণ কচুয়া প্রেসক্লাবের নির্বাচনে সম্পাদক পদে প্রার্থীতা ঘোষনা করলেন সাংবাদিক মোঃ নূরুল হক প্রধান পীরগাছায় বিকেএসের ৭ দিনব্যাপী শিক্ষক প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন নোয়াখালীতে গ্রামীণ ব্যাংকে হামলা-অগ্নিসংযোগ মানবসেবার অঙ্গীকারে ইবনে সিনা ট্রাস্ট; সাশ্রয়ী চিকিৎসা ও আগামীর প্রত্যাশা বাংলাদেশ কেমিস্টস অ্যান্ড ড্রাগিস্টস সমিতির লাখাই শাখার কমিটি গঠন। কুতুবদিয়ায় ৫ ইউপিতে নবনিযুক্ত প্রশাসকদের কার্যক্রম শুরু ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান’, ১০ জেলায় ঝড়ের আভাস পুরো শিক্ষা ব্যবস্থাকেই আমূল ঢেলে সাজাতে হবে: রাষ্ট্রপতি

প্রধানমন্ত্রী তারেক রহমানের আহ্বানে লোহাগাড়ায় পরিচ্ছন্নতা অভিযানে যুবদল নেতা জসিম উদ্দিন

মুন্সি শাহাব উদ্দীন, চট্টগ্রাম

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারম্যান ও মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের আহ্বানে সাড়া দিয়ে নিজ এলাকায় পরিচ্ছন্নতা অভিযান শুরু করেছেন সাবেক লোহাগাড়া উপজেলা যুবদলের সহ-সভাপতি ও চট্টগ্রাম মহানগর যুবদল নেতা জসিম উদ্দিন।

পরিচ্ছন্ন, সুন্দর ও বাসযোগ্য পরিবেশ গড়ে তোলার প্রত্যয়ে নিজ উদ্যোগে এলাকার বিভিন্ন স্থানে পড়ে থাকা ময়লা-আবর্জনা পরিষ্কার করে এ কার্যক্রমের সূচনা করেন তিনি। তার  এই উদ্যোগে স্থানীয়রাও এগিয়ে আসেন, ফলে ব্যক্তিগত উদ্যোগটি রূপ নেয় সম্মিলিত পরিচ্ছন্নতা অভিযানে।

এ সময় জসিম উদ্দিন বলেন, “ফেসবুকে একটি পোস্ট দেখে বিষয়টি আমার নজরে আসে। পরে নিজে এসে দেখি, সত্যিই এলাকায় অনেক ময়লা-আবর্জনা পড়ে আছে। তখন মনে হলো আমি যদি আমার নিজের ঘরটিই ঠিক রাখতে না পারি, তাহলে বাইরের পরিবেশ কীভাবে ঠিক করব? সেই ভাবনা থেকেই পরিচ্ছন্নতার কাজ শুরু করি।”

তিনি আরও বলেন, “আমার এলাকার ভাইদের বিষয়টি জানালে মুসলিমুল হক সিকদার বলেন, যা করার প্রয়োজন, তিনি সহযোগিতা করবেন। তার সহযোগিতায় আমরা পরিচ্ছন্নতার কাজ শুরু করেছি। বিএনপির নেতাকর্মীদের এবং পাশাপাশি সাধারণ মানুষকেও আমি আহ্বান জানাব যার যার অবস্থান থেকে নিজের এলাকা পরিষ্কারের কাজ শুরু করুন। সবাই যদি নিজ নিজ জায়গা থেকে এগিয়ে আসেন, তাহলে আমাদের চারপাশে ময়লা-আবর্জনা পড়ে থাকবে না।”

জসিম উদ্দিন বলেন, “পরিচ্ছন্নতা ঈমানের অঙ্গ। তাই রাজনীতির দায়িত্ব ও ধর্মীয় আদেশ দুটিই আমরা একসঙ্গে পালন করতে পারব, ইনশাআল্লাহ। তারেক রহমানের যে পরিচ্ছন্নতা কর্মসূচি সারা বাংলাদেশে চলমান, আমরা আমাদের এলাকায়ও সেই কর্মসূচি অব্যাহত রাখব।”

এ বিষয়ে মুসলিমুল হক সিকদার বলেন, “বাংলাদেশ সরকার জলাবদ্ধতা নিরসনে যে উদ্যোগ নিয়েছে, এলাকার একজন মানুষ হিসেবে আমি ব্যক্তিগতভাবে সেই উদ্যোগকে স্বাগত জানাই। জলাবদ্ধতা নিরসন ও পরিচ্ছন্নতার জন্য যতটুকু সহযোগিতা প্রয়োজন, আমি আমার ভাই জসিম উদ্দিনের পাশে থেকে সেই সহযোগিতার হাত বাড়িয়ে দিতে চাই। একই সঙ্গে সরকারের প্রতি আহ্বান জানাই, সারা বাংলাদেশে এ ধরনের কার্যক্রম অব্যাহত রাখা হোক।”

জসিম উদ্দিনের এমন উদ্যোগকে স্বাগত জানিয়েছেন স্থানীয় বাসিন্দারাও। তারা বলেন, পরিচ্ছন্নতা শুধু কোনো ব্যক্তি বা সংগঠনের কাজ নয়,  এটি প্রত্যেক নাগরিকের নৈতিক ও সামাজিক দায়িত্ব। একজন মানুষ যখন নিজের হাতে ময়লা পরিষ্কারের কাজে নেমে পড়েন, তখন তা অন্যদের জন্যও অনুপ্রেরণার সৃষ্টি করে। ব্যক্তি উদ্যোগের পাশাপাশি সবাই সম্মিলিতভাবে এগিয়ে এলে এলাকার পরিবেশ যেমন সুন্দর হবে, তেমনি গড়ে উঠবে স্বাস্থ্যকর ও বাসযোগ্য জনপদ।

জসিম উদ্দিনের এই উদ্যোগ যেন একটি ছোট্ট বার্তা পরিবর্তনের জন্য সবসময় বড় আয়োজনের প্রয়োজন হয় না, প্রয়োজন শুধু নিজের জায়গা থেকে শুরু করার মানসিকতা। নিজের ঘর, নিজের উঠান, নিজের রাস্তা আর নিজের এলাকা এভাবেই একদিন পরিচ্ছন্ন হয়ে উঠতে পারে পুরো দেশ।

“আসুন, নিজের এলাকা পরিষ্কার রাখি, দেশকে পরিচ্ছন্ন রাখি সুন্দর, পরিচ্ছন্ন ও বাসযোগ্য বাংলাদেশ গড়ে তুলি।” এমন প্রত্যয় ব্যক্ত করেন যুবদলের এই তরুণ নেতা।

Tag
আরও খবর