মুন্সি শাহাব উদ্দীন, চট্টগ্রাম
চট্টগ্রামের লোহাগাড়ায় সাংবাদিক নুরুল আলমের ওপর হামলার অভিযোগ উঠেছে তার আপন দুই ভাই শামশুল আলম ও শাহ আলমের বিরুদ্ধে।
রবিবার (১৬ আগস্ট) সকালে উপজেলার আমিরাবাদ ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের ঝাকুঁবির পাড়ায় নিজ বসতবাড়িতে এ হামলার ঘটনা ঘটে বলে অভিযোগ করেন তিনি। এ ঘটনায় একইদিন সন্ধ্যায় দুই ভাইকে বিবাদী করে আরও ৪/৫ জন অজ্ঞাতনামার বিরুদ্ধে লোহাগাড়া থানায় লিখিত অভিযোগ দায়ের করেন নুরুল আলম।
অভিযোগে নুরুল আলম বলেন, পারিবারিক ও পৈতৃক সম্পত্তি সংক্রান্ত বিভিন্ন অনিয়মের প্রতিবাদ করায় তার ওপর অতর্কিত হামলা চালানো হয়। এতে তিনি ও তার পরিবার নিরাপত্তাহীনতায় রয়েছেন বলে দাবি করেন।
লোহাগাড়া থানার ওসি মো. আবদুল্লাহ বলেন, “লিখিত অভিযোগ পেয়েছি। তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।”
১ দিন ১৮ ঘন্টা ৩৯ মিনিট আগে
২ দিন ১৯ ঘন্টা ১ মিনিট আগে
৬ দিন ১৮ ঘন্টা ৪০ মিনিট আগে
৬ দিন ১৯ ঘন্টা ৬ মিনিট আগে
৯ দিন ১ ঘন্টা ৫৯ মিনিট আগে
১১ দিন ১৮ ঘন্টা ১৭ মিনিট আগে
১৪ দিন ১৮ ঘন্টা ১৩ মিনিট আগে
১৪ দিন ১৮ ঘন্টা ২২ মিনিট আগে