চন্দনাইশে প্রশাসনের লোক পরিচয়ে অস্ত্রের মুখে ২৩ লাখ টাকার ডাকাতি চিলমারীতে "ফ্রেন্ডশিপ (FDIDP) প্রজেক্টের স্টাফ ও সমাজ সেবার" যৌথভাবে (CBR) এপ্রোচ মিটিং অনুষ্ঠিত হয়েছে। যশোর জেলা সাংবাদিক ইউনিয়নের অভয়নগর ইউনিটের অফিস উদ্বোধন লালপুরে প্রতারণার শিকার সেই ৮ শিক্ষার্থীর প্রথম পরীক্ষা আজ চাঁদা না পেয়ে গুজব ছড়িয়ে ব্যবসা প্রতিষ্ঠান ও বসতবাড়িতে হামলা-লুটপাট, মূল হোতা গ্রেপ্তার পীরগাছায় জাতীয় ছাত্রশক্তির আহ্বায়ক কমিটি অনুমোদন গাঁজা সেবনের দায়ে এক ব্যক্তির ৫ দিনের কারাদণ্ড ৫০০ টাকা জরিমানা শার্শায় ১০ পিস ইয়াবাসহ যুবক গ্রেফতার এল.কে.এইচ উপকূলীয় উচ্চ বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত আগস্টের ২২ দিনে রেমিট্যান্স এলো ২১৪ কোটি ডলার দপ্তরে মাইজভাণ্ডারী আশেকান সোসাইটির উদ্যোগে ঈদে মিলাদুন্নবী (দ.) উপলক্ষে জশনে জুলুস ৪৮ গ্রাহকের সোয়া কোটি টাকা আত্মসাতের রহস্য উদ্ঘাটন ঠাকুরগাঁওয়ে ৪২ বোতল ফেনসিডিলসহ দুইজন গ্রেফতার নোয়াখালীতে তৃতীয় শ্রেণির ছাত্রীকে জামায়াত নেতা ডেকে নিয়ে ধর্ষণ, ধর্ষণকারী গ্রেপ্তার নওগাঁ-১ (নিয়ামতপুর-পোরশা-সাপাহার) আসনের জাতীয় সংসদ সদস্য মো. মোস্তাফিজুর রহমানকে সংবর্ধনা দিয়েছে নিয়ামতপুর উপজেলা বিএনপি। চন্দনাইশে পুকুরের পানিতে ডুবে মামাতো-ফুফাতো ২ ভাইয়ের করুণ মৃত্যু নালিতাবাড়ীতে ৫ ব্যবসা প্রতিষ্ঠানকে ৩২ হাজার টাকা জরিমানা ঝিনাইগাতীতে ভার্মি কম্পোস্ট সার তৈরী, স্থাপন ও ব্যবহার বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত বিড়ালের মা গ্রেপ্তার মাদক পাচারকারীদের প্রতিহত করতে কঠোর ব্যবস্থা নিতে হবে: এমপি রুবেল

পুকুরের পানিতে ডুবে লোহাগাড়ায় ৮ বছরের শিশুর মর্মান্তিক মৃত্যু

মুন্সি শাহাব উদ্দীন, চট্টগ্রাম 

চট্টগ্রামের লোহাগাড়ায় পুকুরের পানিতে ডুবে আরিয়ান আবেদীন (৮) নামে এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে।

শুক্রবার (২১ আগস্ট) দুপুর ১২টার দিকে উপজেলার বড়হাতিয়া ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের সাবেক চেয়ারম্যান মোহাম্মদ আলীর বাড়ির পাশে ফকিরা পুকুরে এ ঘটনা ঘটে।

নিহত আরিয়ান আবেদীন বড়হাতিয়া ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের কুমিরা ঘোনা বায়তুশ শরফ পাড়ার বাসিন্দা মো. জয়নাল আবেদীনের প্রথম ছেলে। তার বাবা সদ্য ঘোষিত লোহাগাড়া উপজেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক বলে জানা গেছে।

স্থানীয় ইউপি সদস্য মো. রফিক উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, শুক্রবার দুপুরের দিকে বাড়ির পাশের ফকিরা পুকুরে শিশুটিকে ভাসতে দেখতে পান সাবেক চেয়ারম্যানের এক ভাইপো। পরে তাকে দ্রুত উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক আরিয়ানকে মৃত ঘোষণা করেন।

আরিয়ানের আকস্মিক ও মর্মান্তিক মৃত্যুতে পরিবার-পরিজন, স্বজন ও স্থানীয়দের মাঝে নেমে এসেছে গভীর শোকের ছায়া। শিশুটির মৃত্যুতে এলাকায় শোকাবহ পরিবেশের সৃষ্টি হয়েছে।


Tag
আরও খবর


লোহাগাড়ায় সাংবাদিকের ওপর হামলার অভিযোগ

৬ দিন ১৮ ঘন্টা ৩৯ মিনিট আগে






শ্রাবণের দিনে বৃষ্টি-রোদের খেলা

১৪ দিন ১৮ ঘন্টা ২১ মিনিট আগে