কবিরহাটে ‘সেবার আলো ফাউন্ডেশন’-এর ফ্রি অক্সিজেন সেবা উদ্বোধন শেরপুরের ধোপারচর জুঁই মহিলা সমবায় সমিতি লিঃ এর বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত আদমদীঘিতে আ’লীগ ও যুবলীগের দুই নেতাসহ তিন জন গ্রেফতার সরকার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যর্থ হলে দেশ গৃহযুদ্ধের দিকে যেতে পারে: মঞ্জু সেন্টমার্টিনে আটকা জাবিপ্রবির ৩১ শিক্ষক-শিক্ষার্থী, আহত একজন; ফুরিয়ে আসছে খাবারের বাজেট শ্রীমঙ্গলে একাডেমি কাপ ফুটবলের ফাইনালে আল আমিনের দলকে হারিয়ে চ্যাম্পিয়ন মতিউর রহমানের দল, ৩-২ গোলের রোমাঞ্চকর জয় হাসিনাকে ফেরত দেওয়ার বিষয়ে যা জানাল ভারত আইসিসির শাস্তি পেলো হৃদয় আমরা কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে পারিনি: রাষ্ট্রপতি পীরগাছায় মসজিদের দানের টাকা নিয়ে বিরোধ, হামলা ও মারধরের অভিযোগ ২৬ বছর পর মুক্ত হল শ্যামনগরের জেলেখালী খাল মিরসরাইয়ে জামায়াতে ইসলামীর সমাজসেবা বিভাগের উদ্যোগে মসজিদে পরিচ্ছন্নতা অভিযান, ইমাম-মুয়াজ্জিনদের উপহার বিতরণ কচুয়া প্রেসক্লাবের নির্বাচনে সম্পাদক পদে প্রার্থীতা ঘোষনা করলেন সাংবাদিক মোঃ নূরুল হক প্রধান পীরগাছায় বিকেএসের ৭ দিনব্যাপী শিক্ষক প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন নোয়াখালীতে গ্রামীণ ব্যাংকে হামলা-অগ্নিসংযোগ মানবসেবার অঙ্গীকারে ইবনে সিনা ট্রাস্ট; সাশ্রয়ী চিকিৎসা ও আগামীর প্রত্যাশা বাংলাদেশ কেমিস্টস অ্যান্ড ড্রাগিস্টস সমিতির লাখাই শাখার কমিটি গঠন। কুতুবদিয়ায় ৫ ইউপিতে নবনিযুক্ত প্রশাসকদের কার্যক্রম শুরু ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান’, ১০ জেলায় ঝড়ের আভাস পুরো শিক্ষা ব্যবস্থাকেই আমূল ঢেলে সাজাতে হবে: রাষ্ট্রপতি

আমিরাবাদে শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে প্রশাসন ও গণমাধ্যমের মতবিনিময়


মুন্সি শাহাব উদ্দীন, চট্টগ্রাম 

লোহাগাড়া উপজেলার আমিরাবাদ ইউনিয়নের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, শান্তি-শৃঙ্খলা বজায় রাখা এবং জননিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে গণমাধ্যমকর্মীদের সঙ্গে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) লোহাগাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল্লাহর সঙ্গে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় আমিরাবাদ ইউনিয়নসহ উপজেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি, জননিরাপত্তা, শান্তি-সম্প্রীতি বজায় রাখা এবং স্থানীয় বিভিন্ন সমস্যা ও সম্ভাবনা নিয়ে আলোচনা হয়।

সভায় লোহাগাড়ায় কর্মরত গণমাধ্যমকর্মীদের মধ্যে উপস্থিত ছিলেন লোহাগাড়া জার্নালিস্ট  এসোসিয়েশনের  সভাপতি ও বিশিষ্ট সাংবাদিক সাইফুল ইসলাম এবং এসোসিয়েশনের  কার্যনির্বাহী সদস্য সাংবাদিক ডা. কলিম উল্লাহ।

সাংবাদিক সাইফুল ইসলাম দীর্ঘদিন ধরে লোহাগাড়ার মাটি ও মানুষের সঙ্গে নিবিড়ভাবে কাজ করে আসছেন। স্থানীয় মানুষের সুখ-দুঃখ, সমস্যা-সম্ভাবনা এবং জনস্বার্থসংশ্লিষ্ট নানা বিষয় তিনি দায়িত্বশীলতার সঙ্গে গণমাধ্যমে তুলে ধরার চেষ্টা করে যাচ্ছেন। বস্তুনিষ্ঠতা, তথ্যনির্ভরতা ও দায়িত্বশীল সাংবাদিকতাকে গুরুত্ব দিয়ে সংবাদ পরিবেশনের মাধ্যমে তিনি দীর্ঘদিন ধরে স্থানীয় সাংবাদিকতায় একটি স্বতন্ত্র পরিচয় তৈরি করেছেন।

মতবিনিময় সভায় বক্তারা বলেন, একটি শান্তিপূর্ণ ও নিরাপদ সমাজ গড়ে তুলতে প্রশাসন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, গণমাধ্যম এবং সাধারণ মানুষের পারস্পরিক সহযোগিতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। জননিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি যেকোনো সমস্যা ও অনিয়মের তথ্য দায়িত্বশীলতার সঙ্গে তুলে ধরতে গণমাধ্যমের ভূমিকা গুরুত্বপূর্ণ।

শান্তি, সম্প্রীতি ও নিরাপত্তার প্রত্যাশায় অনুষ্ঠিত এ মতবিনিময় সভা প্রশাসন ও গণমাধ্যমের পারস্পরিক সহযোগিতা ও সৌহার্দ্যের একটি সুন্দর দৃষ্টান্ত। একটি শান্তিপূর্ণ ও নিরাপদ সমাজ বিনির্মাণে দায়িত্বশীল সাংবাদিকতা এবং প্রশাসনের আন্তরিক উদ্যোগ একে অপরের পরিপূরক। সভায় উপস্থিত সকলের সুস্বাস্থ্য, সুন্দর জীবন ও দীর্ঘায়ু কামনা করা হয়। 


Tag
আরও খবর