চিলমারীতে "বিশ্ব শিক্ষক দিবস" পালিত ফুলের বদলে গাছের চারা দিয়ে এমপিকে সাংবাদিকদের শুভেচ্ছা শিক্ষক দিবসে ছয়সূতী ইউনিয়ন হাই স্কুল এণ্ড কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষের আবেগঘন বার্তা অভয়নগরে ৪২০ টন সরকারি সার গায়েব: ঠিকাদারি প্রতিষ্ঠানকে ৫ লাখ টাকা জরিমানা শিক্ষার্থীকে মাদকে জড়ানোর অভিযোগ এমপিওভুক্ত শিক্ষকরা তবুও অবহেলিত শ্যামনগরে স্কাউটিং বিষয়ক ওরিয়েন্টেশন কোর্স অনুষ্ঠিত বিশ্ব শিক্ষক দিবসে নাঙ্গলকোটে র‍্যালি ও আলোচনা সভা শ্যামনগরে নজরুল বর্ষ উপলক্ষে প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ শরীয়তপুরে মুদি দোকানে ২০ লাখ টাকা লুটের অভিযোগ নোয়াখালীতে দুই হত্যাসহ ১১ মামলার আসামি ইয়াবাসহ গ্রেপ্তার বিএনপি নেতা রঞ্জুর বাড়িতে ভিপি অমর কৃষ্ণ দাস: স্বজনদের সঙ্গে সাক্ষাৎ ও গভীর সমবেদনা সৌদিতে থেকেও মিছিলের মামলায় আসামি ইলিয়াস চৌদ্দগ্রামে মাইক্রোবাসে মাদকের চালান: ৮৯ কেজি গাঁজা, ৬০ বোতল মদ জব্দ নিয়ামতপুরে বিশ্ব শিক্ষক দিবস পালিত পীরগাছায় শিক্ষার্থীদের মাঝে ফুটবল বিতরণ করলেন ইউপি সদস্য পদপ্রার্থী জুয়েল রানা সরকারি জায়গায় বালু ফেলে দখল চেষ্টার অভিযোগ বিএনপি নেতার ভাইয়ের বিরুদ্ধে পীরগাছায় বিশ্ব শিক্ষক দিবস উদযাপন শিক্ষক ও শিক্ষায় প্রয়োজন সর্বোচ্চ বিনিয়োগ বাঘায় বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

সৌদি প্রবাসী ব্যবসায়ী জামাল উদ্দিনের পুত্রসন্তানের আকিকা অনুষ্ঠান সম্পন্ন



মুন্সি শাহাব উদ্দীন, চট্টগ্রাম


আনন্দ-উৎসব ও আত্মীয়-স্বজনের ভালোবাসায় সৌদি আরব প্রবাসী বিশিষ্ট ব্যবসায়ী ও লোহাগাড়া উপজেলার চরম্বা ইউনিয়নের কৃতী সন্তান আলহাজ্ব মো. জামাল উদ্দিনের পুত্রসন্তান প্রিন্স ওয়াছি ইবনে সউদের আকিকা অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।


শুক্রবার (২৫ সেপ্টেম্বর) জুমার নামাজের পর লোহাগাড়া শাহপীর কমিউনিটি সেন্টারে এ আকিকা অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে আত্মীয়-স্বজন, শুভাকাঙ্ক্ষী, সামাজিক ও রাজনৈতিক ব্যক্তিবর্গসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের উপস্থিতিতে সৃষ্টি হয় আনন্দঘন পরিবেশ।


অনুষ্ঠানে উপস্থিত ছিলেন লোহাগাড়া উপজেলা নির্বাহী অফিসার বায়েজিদ বিন আকন্দ, লোহাগাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ আবদুল্লাহ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) লোহাগাড়া উপজেলা শাখার আহ্বায়ক আলহাজ্ব নাজমুল মোস্তফা আমিন, যুবদল নেতা মুসলিম, জাহাঙ্গীর মেম্বার, নাছির মেম্বার, পুস্তক ব্যবসায়ী কামাল উদ্দিন, ইঞ্জিনিয়ার মো. নাছির উদ্দিনসহ বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক ব্যক্তিবর্গ।


নবজাতক পুত্রসন্তানের আগমনে পরিবারজুড়ে যে আনন্দের আবহ তৈরি হয়েছে, আকিকা অনুষ্ঠানের মধ্য দিয়ে তা ছড়িয়ে পড়ে স্বজন, বন্ধু ও শুভাকাঙ্ক্ষীদের মাঝেও। প্রিয়জনদের উপস্থিতি ও শুভকামনায় অনুষ্ঠানটি হয়ে ওঠে আরও প্রাণবন্ত ও আনন্দমুখর।


আকিকা অনুষ্ঠান সুন্দর ও সুষ্ঠুভাবে সম্পন্ন হওয়ায় আলহাজ্ব মো. জামাল উদ্দিন মহান আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করেন। একই সঙ্গে অনুষ্ঠানে উপস্থিত হয়ে নবজাতকের জন্য দোয়া ও শুভকামনা জানানোয় আগত অতিথিদের প্রতি তিনি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেন।


তিনি তাঁর আদরের পুত্র প্রিন্স ওয়াছি ইবনে সউদের সুস্বাস্থ্য, নেক হায়াত, সুন্দর ভবিষ্যৎ ও জীবনের প্রতিটি ক্ষেত্রে সাফল্যের জন্য সকলের কাছে আন্তরিক দোয়া কামনা করেছেন।


Tag
আরও খবর