চিলমারীতে "বিশ্ব শিক্ষক দিবস" পালিত ফুলের বদলে গাছের চারা দিয়ে এমপিকে সাংবাদিকদের শুভেচ্ছা শিক্ষক দিবসে ছয়সূতী ইউনিয়ন হাই স্কুল এণ্ড কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষের আবেগঘন বার্তা অভয়নগরে ৪২০ টন সরকারি সার গায়েব: ঠিকাদারি প্রতিষ্ঠানকে ৫ লাখ টাকা জরিমানা শিক্ষার্থীকে মাদকে জড়ানোর অভিযোগ এমপিওভুক্ত শিক্ষকরা তবুও অবহেলিত শ্যামনগরে স্কাউটিং বিষয়ক ওরিয়েন্টেশন কোর্স অনুষ্ঠিত বিশ্ব শিক্ষক দিবসে নাঙ্গলকোটে র‍্যালি ও আলোচনা সভা শ্যামনগরে নজরুল বর্ষ উপলক্ষে প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ শরীয়তপুরে মুদি দোকানে ২০ লাখ টাকা লুটের অভিযোগ নোয়াখালীতে দুই হত্যাসহ ১১ মামলার আসামি ইয়াবাসহ গ্রেপ্তার বিএনপি নেতা রঞ্জুর বাড়িতে ভিপি অমর কৃষ্ণ দাস: স্বজনদের সঙ্গে সাক্ষাৎ ও গভীর সমবেদনা সৌদিতে থেকেও মিছিলের মামলায় আসামি ইলিয়াস চৌদ্দগ্রামে মাইক্রোবাসে মাদকের চালান: ৮৯ কেজি গাঁজা, ৬০ বোতল মদ জব্দ নিয়ামতপুরে বিশ্ব শিক্ষক দিবস পালিত পীরগাছায় শিক্ষার্থীদের মাঝে ফুটবল বিতরণ করলেন ইউপি সদস্য পদপ্রার্থী জুয়েল রানা সরকারি জায়গায় বালু ফেলে দখল চেষ্টার অভিযোগ বিএনপি নেতার ভাইয়ের বিরুদ্ধে পীরগাছায় বিশ্ব শিক্ষক দিবস উদযাপন শিক্ষক ও শিক্ষায় প্রয়োজন সর্বোচ্চ বিনিয়োগ বাঘায় বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

লোহাগাড়া জার্নালিস্ট এসোসিয়েশনের মাসিক সভা অনুষ্ঠিত

মুন্সি শাহাব উদ্দীন, চট্টগ্রাম

চট্টগ্রামের লোহাগাড়ায় কর্মরত সাংবাদিকদের অন্যতম পেশাজীবী সংগঠন লোহাগাড়া জার্নালিস্ট এসোসিয়েশনের মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। সংগঠনের চলমান কার্যক্রমকে আরও গতিশীল করা, ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নির্ধারণ এবং দেশ ও সমাজের কল্যাণে দায়িত্বশীল ও বস্তুনিষ্ঠ সাংবাদিকতা চর্চার বিষয়ে গুরুত্বারোপ করা হয়।

শুক্রবার (২৫ সেপ্টেম্বর) সন্ধ্যায় লোহাগাড়া গ্র্যান্ড মাশাবী রেস্টুরেন্টে আয়োজিত সভায় লোহাগাড়া জার্নালিস্ট এসোসিয়েশনের সাধারণ সম্পাদক প্রবীণ সাংবাদিক আলমগীর আদনান-এর সভাপতিত্বে ও সংগঠনের সাংগঠনিক সম্পাদক এম, দলিলুর রহমানের সঞ্চালনায় প্রধান বক্তার বক্তব্য রাখেন লোহাগাড়া জার্নালিস্ট এসোসিয়েশন-এর সভাপতি সাইফুল ইসলাম।

সভায় আরও উপস্থিত ছিলেন  সংগঠনটির আইন বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট নয়ন দেব নাথ। এছাড়া উপস্থিত ছিলেন রিয়াদুল হাছান, ডা. কলিম উল্লাহ এবং মুন্সি শাহাব উদ্দীনসহ সংগঠনের অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।

সভায় সংগঠনের বিভিন্ন চলমান কার্যক্রমের অগ্রগতি নিয়ে আলোচনা করা হয়। পাশাপাশি সাংবাদিকদের পেশাগত দায়িত্ব পালনে পারস্পরিক সহযোগিতা, সংগঠনের শৃঙ্খলা ও ঐক্য আরও সুদৃঢ় করা এবং ভবিষ্যতে জনস্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে কার্যকর ভূমিকা রাখার বিষয়ে মতামত তুলে ধরেন উপস্থিত সদস্যরা।

আলোচনায় বক্তারা বলেন, সাংবাদিকতা শুধু সংবাদ প্রকাশের মধ্যেই সীমাবদ্ধ নয়; এটি মানুষের কথা বলার, সমাজের অসংগতি তুলে ধরার এবং জনস্বার্থ রক্ষায় দায়িত্বশীল ভূমিকা পালনের একটি গুরুত্বপূর্ণ মাধ্যম। তাই কোনো সংবাদ প্রকাশের ক্ষেত্রে তথ্যের সত্যতা যাচাই, সংশ্লিষ্ট পক্ষের বক্তব্য গ্রহণ এবং নিরপেক্ষতা বজায় রাখার ওপর গুরুত্বারোপ করা হয়।

তারা আরও বলেন, বস্তুনিষ্ঠ ও দায়িত্বশীল সংবাদই পারে মানুষের আস্থা অর্জন করতে। সংবাদে যেন ব্যক্তিগত বিরোধ, পক্ষপাত বা অসম্পূর্ণ তথ্যের প্রভাব না পড়ে, সেদিকে প্রত্যেক সাংবাদিককে সচেতন থাকতে হবে। একই সঙ্গে সমাজের ইতিবাচক কর্মকাণ্ড, মানবিক উদ্যোগ ও জনদুর্ভোগের বিষয়গুলোও গুরুত্বের সঙ্গে তুলে ধরার ওপর গুরুত্ব দেওয়া হয়।

সভায় লোহাগাড়ার সাংবাদিকদের মধ্যে পারস্পরিক সৌহার্দ্য, পেশাগত ঐক্য ও সহযোগিতার পরিবেশ আরও সুদৃঢ় করার প্রত্যয় ব্যক্ত করা হয়। পাশাপাশি সংগঠনের ভবিষ্যৎ কার্যক্রমকে আরও সুন্দর ও কার্যকরভাবে এগিয়ে নিতে বিভিন্ন পরিকল্পনা নিয়ে আলোচনা করা হয়।

সভার শেষ পর্যায়ে দেশ, জাতি ও স্থানীয় জনগণের কল্যাণে সত্য, ন্যায় ও বস্তুনিষ্ঠতার প্রতি অঙ্গীকার রেখে সাংবাদিকতার দায়িত্ব পালনের প্রত্যয় ব্যক্ত করেন লোহাগাড়া জার্নালিস্ট এসোসিয়েশনের সদস্যরা।

Tag
আরও খবর