চিলমারীতে "বিশ্ব শিক্ষক দিবস" পালিত ফুলের বদলে গাছের চারা দিয়ে এমপিকে সাংবাদিকদের শুভেচ্ছা শিক্ষক দিবসে ছয়সূতী ইউনিয়ন হাই স্কুল এণ্ড কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষের আবেগঘন বার্তা অভয়নগরে ৪২০ টন সরকারি সার গায়েব: ঠিকাদারি প্রতিষ্ঠানকে ৫ লাখ টাকা জরিমানা শিক্ষার্থীকে মাদকে জড়ানোর অভিযোগ এমপিওভুক্ত শিক্ষকরা তবুও অবহেলিত শ্যামনগরে স্কাউটিং বিষয়ক ওরিয়েন্টেশন কোর্স অনুষ্ঠিত বিশ্ব শিক্ষক দিবসে নাঙ্গলকোটে র‍্যালি ও আলোচনা সভা শ্যামনগরে নজরুল বর্ষ উপলক্ষে প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ শরীয়তপুরে মুদি দোকানে ২০ লাখ টাকা লুটের অভিযোগ নোয়াখালীতে দুই হত্যাসহ ১১ মামলার আসামি ইয়াবাসহ গ্রেপ্তার বিএনপি নেতা রঞ্জুর বাড়িতে ভিপি অমর কৃষ্ণ দাস: স্বজনদের সঙ্গে সাক্ষাৎ ও গভীর সমবেদনা সৌদিতে থেকেও মিছিলের মামলায় আসামি ইলিয়াস চৌদ্দগ্রামে মাইক্রোবাসে মাদকের চালান: ৮৯ কেজি গাঁজা, ৬০ বোতল মদ জব্দ নিয়ামতপুরে বিশ্ব শিক্ষক দিবস পালিত পীরগাছায় শিক্ষার্থীদের মাঝে ফুটবল বিতরণ করলেন ইউপি সদস্য পদপ্রার্থী জুয়েল রানা সরকারি জায়গায় বালু ফেলে দখল চেষ্টার অভিযোগ বিএনপি নেতার ভাইয়ের বিরুদ্ধে পীরগাছায় বিশ্ব শিক্ষক দিবস উদযাপন শিক্ষক ও শিক্ষায় প্রয়োজন সর্বোচ্চ বিনিয়োগ বাঘায় বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

লোহাগাড়ার সুখছড়িতে মোহাম্মদ ইসমাইলের ইন্তেকাল, এলাকায় শোকের ছায়া


মুন্সি শাহাব উদ্দীন, চট্টগ্রাম

চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার আমিরাবাদ ইউনিয়নের  সুখছড়ি হাছির পাড়ার বাসিন্দা মোহাম্মদ ইসমাইল (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন) আর নেই। দীর্ঘদিন অসুস্থ থাকার পর শুক্রবার (২৫ সেপ্টেম্বর) রাত ১০ টার দিকে নিজ বাড়িতে তিনি ইন্তেকাল করেন।

তার মৃত্যুর সংবাদ ছড়িয়ে পড়লে স্বজন, প্রতিবেশী ও পরিচিতজনদের মাঝে নেমে আসে গভীর শোকের ছায়া। মৃত্যুকালে তিনি পরিবার-পরিজন ও অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন একই পাড়ার বাসিন্দা মোহাম্মদ জামাল উদ্দিন, যিনি স্থানীয়ভাবে ‘জামাল মিস্ত্রি’ নামে পরিচিত। তিনি জানান, মোহাম্মদ ইসমাইল এক বছরেরও বেশি সময় ধরে অসুস্থ ছিলেন। শারীরিক অসুস্থতার কারণে দীর্ঘদিন ধরে তিনি বাড়ি থেকে তেমন বের হতে পারতেন না। শুক্রবার রাতে হঠাৎ করেই তার মৃত্যু হয়।

মোহাম্মদ ইসমাইল দীর্ঘদিন ধরে লোহাগাড়ার বটতলী কাজীর পুকুর পাড়ে মেকানিকের দোকান পরিচালনা করে জীবিকা নির্বাহ করতেন। কর্মজীবনে তিনি ছিলেন পরিশ্রমী ও সাদাসিধে একজন মানুষ। তবে অসুস্থতার কারণে প্রায় এক বছর ধরে তাকে আর দোকানে দেখা যায়নি।

স্থানীয়দের ভাষ্য, ব্যক্তিজীবনে মোহাম্মদ ইসমাইল ছিলেন অত্যন্ত পরহেজগার ও পাঁচ ওয়াক্ত নামাজ আদায়কারী একজন ধর্মপ্রাণ মানুষ। তার নম্রতা, সরলতা ও ভালো ব্যবহারের কারণে এলাকায় তিনি ছিলেন পরিচিত ও সম্মানিত। নীরবে-নিভৃতে জীবন কাটানো এই সাদাসিধে মানুষটির চলে যাওয়া তাই স্বজনদের পাশাপাশি প্রতিবেশীদের মনেও গভীর শূন্যতা তৈরি করেছে।

তার ইন্তেকালে সুখছড়ি হাছির পাড়ায় নেমে এসেছে শোকের আবহ। স্বজন ও এলাকাবাসী মরহুমের রুহের মাগফিরাত কামনা করেছেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।

Tag
আরও খবর