কবিরহাটে ‘সেবার আলো ফাউন্ডেশন’-এর ফ্রি অক্সিজেন সেবা উদ্বোধন শেরপুরের ধোপারচর জুঁই মহিলা সমবায় সমিতি লিঃ এর বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত আদমদীঘিতে আ’লীগ ও যুবলীগের দুই নেতাসহ তিন জন গ্রেফতার সরকার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যর্থ হলে দেশ গৃহযুদ্ধের দিকে যেতে পারে: মঞ্জু সেন্টমার্টিনে আটকা জাবিপ্রবির ৩১ শিক্ষক-শিক্ষার্থী, আহত একজন; ফুরিয়ে আসছে খাবারের বাজেট শ্রীমঙ্গলে একাডেমি কাপ ফুটবলের ফাইনালে আল আমিনের দলকে হারিয়ে চ্যাম্পিয়ন মতিউর রহমানের দল, ৩-২ গোলের রোমাঞ্চকর জয় হাসিনাকে ফেরত দেওয়ার বিষয়ে যা জানাল ভারত আইসিসির শাস্তি পেলো হৃদয় আমরা কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে পারিনি: রাষ্ট্রপতি পীরগাছায় মসজিদের দানের টাকা নিয়ে বিরোধ, হামলা ও মারধরের অভিযোগ ২৬ বছর পর মুক্ত হল শ্যামনগরের জেলেখালী খাল মিরসরাইয়ে জামায়াতে ইসলামীর সমাজসেবা বিভাগের উদ্যোগে মসজিদে পরিচ্ছন্নতা অভিযান, ইমাম-মুয়াজ্জিনদের উপহার বিতরণ কচুয়া প্রেসক্লাবের নির্বাচনে সম্পাদক পদে প্রার্থীতা ঘোষনা করলেন সাংবাদিক মোঃ নূরুল হক প্রধান পীরগাছায় বিকেএসের ৭ দিনব্যাপী শিক্ষক প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন নোয়াখালীতে গ্রামীণ ব্যাংকে হামলা-অগ্নিসংযোগ মানবসেবার অঙ্গীকারে ইবনে সিনা ট্রাস্ট; সাশ্রয়ী চিকিৎসা ও আগামীর প্রত্যাশা বাংলাদেশ কেমিস্টস অ্যান্ড ড্রাগিস্টস সমিতির লাখাই শাখার কমিটি গঠন। কুতুবদিয়ায় ৫ ইউপিতে নবনিযুক্ত প্রশাসকদের কার্যক্রম শুরু ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান’, ১০ জেলায় ঝড়ের আভাস পুরো শিক্ষা ব্যবস্থাকেই আমূল ঢেলে সাজাতে হবে: রাষ্ট্রপতি

লোহাগাড়ায় সিএনজির ধাক্কায় গুরুতর আহত সার্ভেয়ার জাফরুল ইসলাম

মুন্সি শাহাব উদ্দীন, চট্টগ্রাম 

চট্টগ্রামের লোহাগাড়ায় সিএনজিচালিত অটোরিকশার ধাক্কায় গুরুতর আহত হয়েছেন  সার্ভেয়ার জাফরুল ইসলাম। শুক্রবার (৯ অক্টোবর) মাগরিবের নামাজ আদায় শেষে লোহাগাড়া উপজেলা মডেল মসজিদ থেকে বের হয়ে রাস্তা পার হওয়ার সময় এ দুর্ঘটনা ঘটে বলে জানা গেছে।

তার আহত হওয়ার খবর ছড়িয়ে পড়লে পরিচিতজন, শুভাকাঙ্ক্ষী ও শিষ্যদের মধ্যে উদ্বেগ দেখা দেয়। প্রিয় ওস্তাদের এমন দুর্ঘটনার খবরে গভীরভাবে মর্মাহত হয়েছেন তার শিষ্য মোহাম্মদ রাসেল সার্ভেয়ার। তিনি মহান আল্লাহর কাছে তাঁর ওস্তাদের দ্রুত সুস্থতা কামনা করেছেন এবং সবার কাছে দোয়া চেয়েছেন। সিভিল কোর্ট কমিশনার সার্ভেয়ার ইউছুপ সাহেবও তাকে দেখতে যান। 

মোহাম্মদ রাসেল সার্ভেয়ার আবেগাপ্লুত হয়ে জানান, একজন ওস্তাদ কেবল শিক্ষা দেওয়ার মধ্যেই সীমাবদ্ধ নন,  তিনি শিষ্যের পথচলার অনুপ্রেরণা, অভিভাবক ও শ্রদ্ধার আশ্রয়স্থল। প্রিয় ওস্তাদের দুর্ঘটনার খবর তাঁর হৃদয়কে ব্যথিত করেছে।

তিনি মহান আল্লাহর দরবারে প্রার্থনা করে বলেন, আল্লাহ যেন তার শ্রদ্ধেয় ওস্তাদ জাফরুল ইসলাম সার্ভেয়ারকে দ্রুত পরিপূর্ণ সুস্থতা দান করেন, সব ধরনের বিপদ-আপদ থেকে হেফাজত করেন এবং নেক হায়াত দান করেন।

একই সঙ্গে তিনি আত্মীয়স্বজন, সহকর্মী, শিক্ষার্থী, পরিচিতজন ও সর্বস্তরের মানুষের কাছে তার ওস্তাদের জন্য আন্তরিকভাবে দোয়া করার অনুরোধ জানিয়েছেন।




Tag
আরও খবর