কবিরহাটে ‘সেবার আলো ফাউন্ডেশন’-এর ফ্রি অক্সিজেন সেবা উদ্বোধন শেরপুরের ধোপারচর জুঁই মহিলা সমবায় সমিতি লিঃ এর বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত আদমদীঘিতে আ’লীগ ও যুবলীগের দুই নেতাসহ তিন জন গ্রেফতার সরকার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যর্থ হলে দেশ গৃহযুদ্ধের দিকে যেতে পারে: মঞ্জু সেন্টমার্টিনে আটকা জাবিপ্রবির ৩১ শিক্ষক-শিক্ষার্থী, আহত একজন; ফুরিয়ে আসছে খাবারের বাজেট শ্রীমঙ্গলে একাডেমি কাপ ফুটবলের ফাইনালে আল আমিনের দলকে হারিয়ে চ্যাম্পিয়ন মতিউর রহমানের দল, ৩-২ গোলের রোমাঞ্চকর জয় হাসিনাকে ফেরত দেওয়ার বিষয়ে যা জানাল ভারত আইসিসির শাস্তি পেলো হৃদয় আমরা কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে পারিনি: রাষ্ট্রপতি পীরগাছায় মসজিদের দানের টাকা নিয়ে বিরোধ, হামলা ও মারধরের অভিযোগ ২৬ বছর পর মুক্ত হল শ্যামনগরের জেলেখালী খাল মিরসরাইয়ে জামায়াতে ইসলামীর সমাজসেবা বিভাগের উদ্যোগে মসজিদে পরিচ্ছন্নতা অভিযান, ইমাম-মুয়াজ্জিনদের উপহার বিতরণ কচুয়া প্রেসক্লাবের নির্বাচনে সম্পাদক পদে প্রার্থীতা ঘোষনা করলেন সাংবাদিক মোঃ নূরুল হক প্রধান পীরগাছায় বিকেএসের ৭ দিনব্যাপী শিক্ষক প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন নোয়াখালীতে গ্রামীণ ব্যাংকে হামলা-অগ্নিসংযোগ মানবসেবার অঙ্গীকারে ইবনে সিনা ট্রাস্ট; সাশ্রয়ী চিকিৎসা ও আগামীর প্রত্যাশা বাংলাদেশ কেমিস্টস অ্যান্ড ড্রাগিস্টস সমিতির লাখাই শাখার কমিটি গঠন। কুতুবদিয়ায় ৫ ইউপিতে নবনিযুক্ত প্রশাসকদের কার্যক্রম শুরু ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান’, ১০ জেলায় ঝড়ের আভাস পুরো শিক্ষা ব্যবস্থাকেই আমূল ঢেলে সাজাতে হবে: রাষ্ট্রপতি

লোহাগাড়া চরম্বায় মাদ্রাসা ভবন নির্মাণে অনুদান দিলেন “এরশাদ হোসেন”


মুন্সি শাহাব উদ্দীন, চট্টগ্রাম 

লোহাগাড়া উপজেলার চরম্বা শাহ্ ছোবহানিয়া মাদ্রাসার নতুন ভবন নির্মাণ কাজে আর্থিক অনুদান প্রদান করা হয়েছে। সমাজসেবামূলক কাজের ধারাবাহিকতায় এ সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন লোহাগাড়ার স্বনামধন্য ব্যবসা প্রতিষ্ঠান 'দুবাই বোরকা হাউস'-এর স্বত্বাধিকারী ও বিশিষ্ট সমাজসেবক এরশাদ হোসেন।

​শুক্রবার (২৩ অক্টোবর) দুপুর ৩টায় চরম্বা ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের নাছির মোহাম্মদ পাড়া প্রসিদ্ধ মহাজন জামে মসজিদ সংলগ্ন দক্ষিণ পাশে অবস্থিত মাদ্রাসা কার্যালয়ে এক সংক্ষিপ্ত ও আড়ম্বরপূর্ণ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এ সময় সমাজসেবক এরশাদ হোসেন মাদ্রাসার প্রতিষ্ঠাতা আলহাজ্ব শাহ্ আবদুল ছোবহানের হাতে ২০ হাজার টাকার অনুদানের চেক তুলে দেন।

​অনুষ্ঠানে দুবাই বোরকা হাউসের স্বত্বাধিকারী এরশাদ হোসেন বলেন, "দ্বীনি শিক্ষার প্রসার এগিয়ে নেওয়ার ক্ষেত্রে এ ধরনের প্রতিষ্ঠানের ভূমিকা অনস্বীকার্য। চরম্বা শাহ্ ছোবহানিয়া মাদ্রাসা অত্র অঞ্চলের ধর্মীয় ও সাধারণ শিক্ষায় গুরুত্বপূর্ণ অবদান রেখে চলেছে। প্রতিষ্ঠানের অবকাঠামোগত উন্নয়ন ও নতুন ভবন নির্মাণ কাজ বাস্তবায়নে ক্ষুদ্র সামর্থ্য নিয়ে পাশে দাঁড়াতে পেরে পরম করুণাময় আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করছি। আমাদের সকলের সম্মিলিত ছোট ছোট সহযোগিতাই একটি সুন্দর ও আধুনিক শিক্ষাপ্রতিষ্ঠান গঠনে বড় ভূমিকা রাখতে পারে। সমাজের প্রতিটি বিত্তবান ও সুহৃদ ব্যক্তির উচিত এ জাতীয় দ্বীনি ও সামাজিক প্রতিষ্ঠানের কল্যাণে এগিয়ে আসা। ইনশাআল্লাহ, আগামীতেও দ্বীনি শিক্ষা ও জনকল্যাণমূলক যেকোনো উদ্যোগে আমাদের এই সহযোগিতার ধারা অব্যাহত থাকবে।"

​অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন লোহাগাড়া প্রবাসী মানবিক ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক মোহাম্মদ ইসমাইল, চরম্বা মাইজবিলা মানবিক সংগঠনের নেতৃবৃন্দসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

​মাদ্রাসার প্রতিষ্ঠাতা আলহাজ্ব শাহ্ আবদুল ছোবহান অনুদানের চেক গ্রহণ করে দুবাই বোরকা হাউসের স্বত্বাধিকারী এরশাদ হোসেনের প্রতি আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি বলেন, মাদ্রাসার নতুন ভবনের নির্মাণ কাজ সুষ্ঠুভাবে সম্পন্ন করতে সমাজের সর্বস্তরের দ্বীনদার ও দানশীল মানুষের সহযোগিতা একান্ত কাম্য। পরবর্তীতে উপস্থিত সকলের উপস্থিতিতে প্রতিষ্ঠানের সার্বিক অগ্রগতি, নতুন ভবনের দ্রত সমাপ্তি এবং দেশ ও জাতির কল্যাণ কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।

Tag
আরও খবর