জামালপুরের মাদারগঞ্জে প্রেমের কারণে অন্তর(১৫) নামে অষ্টম শ্রেণির এক শিক্ষার্থীর আত্মহত্যার খবর পাওয়া গেছে৷ ১৮ ই জুলাই (মঙ্গলবার) উপজেলার চরপাকেরদহ ইউনিয়নের মিতালি বাজার এলাকায় এঘটনা ঘটে৷ আত্মহত্যাকারী অন্তর গুনারীতলা ইউনিয়নের পূর্ব মোসলেমাবাদ গ্রামের একলাসের ছেলে৷ তবে তার মা'র বিবাহ বিচ্ছেদের কারণে ছোটো বেলা থেকেই মিতালি বাজার এলাকায় তার মামার নাড়ী বেড়ে উঠেছে সে৷ স্থানীয় শিক্ষা প্রতিষ্ঠান খালেকননেছা একাডেমিতে অষ্টম শ্রেণির শিক্ষার্থী ছিলো৷ বিষয়টি নিশ্চিত করেছেন অত্র বিদ্যালয়ের প্রধান শিক্ষক জনাব গোলাম মোহাম্মদ ফারুক৷ পরিবার ও অন্তরের বন্ধুদের সূত্রে জানা যায় অন্তরের ক্লাসমেট ছাত্রী সাথীর সাথে অন্তরের প্রেমের সম্পর্ক ছিলো৷ বিষয়টি কিছুদিন আগে পরিবার পর্যন্ত জানাজানি হলে অন্তরের প্রেমিকা সাথি তার সাথে সম্পর্ক রাখবেনা বলে জানায় এতে অন্তর অভিমান করে ঘটনার দিন ইঁদুর নিয়ন্ত্রণ গ্যাস ট্যাবলেট খেয়ে ফেলে৷ পরে যন্ত্রণা শুরু হলে পরিবারের লোকজন তাকে মাদারগঞ্জ ১০০ শয্যা সরকারি হাসপাতালে নিয়ে আসে৷ অবস্থার অবনতি হলে জামালপুর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে নেওয়া হয়৷ ১ ঘন্টা চিকিৎসার পর উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করে৷ মাদারগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাহবুবুল হক জানান বিষয়টি আমি শুনেছি৷ নিহতের পরিবার থানায় এসে লিখিত অভিযোগ দিলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে৷
৮৯৫ দিন ১৯ ঘন্টা ৫৫ মিনিট আগে
৯০০ দিন ২০ ঘন্টা ২৫ মিনিট আগে
১০২৬ দিন ১৪ ঘন্টা ৮ মিনিট আগে
১০৩২ দিন ১৪ ঘন্টা ৩১ মিনিট আগে
১০৩২ দিন ১৭ ঘন্টা ৪৬ মিনিট আগে
১০৩৪ দিন ১৯ ঘন্টা ৩৬ মিনিট আগে
১০৩৭ দিন ১৬ ঘন্টা ৪৭ মিনিট আগে
১০৪০ দিন ১৫ ঘন্টা ৪৭ মিনিট আগে