জামালপুরের মাদারগঞ্জ পৌরসভার উদ্যোগে পৌর এলাকার ৯ জন শিক্ষার্থীর মাঝে এক সেট করে বই ও গাইড এবং একজন প্রতিবন্ধীর মাঝে হুইল চেয়ার বিতরণ করা হয়েছে৷ সোমবার বিকালে মাদারগঞ্জ পৌরসভার উদ্যোগে মাদারগঞ্জ এ এইচ জেড সরকারি কলেজের একাদশ শ্রেনীর ৯ জন দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীদের মাঝে বই, গাইড এবং দরিদ্র পরিবারের এক জন প্রতিবন্ধী শিশুর জন্য হুইল চেয়ার বিতরণ করেন মাদারগঞ্জ পৌরসভার মেয়র জনাব মির্জা গোলাম কিবরিয়া কবির৷ এ সময় পৌর নির্বাহী কর্মকর্তা জুলহাস উদ্দীন, নির্বাহী প্রকৌশলী মোঃ জহুরুল ইসলাম, কাউন্সিলর শামীম আহাম্মেদ দুদু,কামরুল হাসান সোহেল,মোঃ হানিফ উদ্দীন, নজরুল ইসলাম, ইউসুফ আলী ইদু,পুলক পারভেজ,ফাহিমা বেগম, লাইলা ইয়াসমিন, মাদারগঞ্জ এ এইচ জেড সরকারী কলেজ শাখা ছাত্রলীগের সভাপতি এহসানুল হক আরজু,সাধারণ সম্পাদক আজিজুল বারী আজম সহ পৌর কর্মচারী বৃন্দ উপস্থিত ছিলেন৷
৮৯৫ দিন ১৯ ঘন্টা ১৯ মিনিট আগে
৯০০ দিন ১৯ ঘন্টা ৪৯ মিনিট আগে
১০২৬ দিন ১৩ ঘন্টা ৩২ মিনিট আগে
১০৩২ দিন ১৩ ঘন্টা ৫৫ মিনিট আগে
১০৩২ দিন ১৭ ঘন্টা ১০ মিনিট আগে
১০৩৪ দিন ১৯ ঘন্টা ০ মিনিট আগে
১০৩৭ দিন ১৬ ঘন্টা ১১ মিনিট আগে
১০৪০ দিন ১৫ ঘন্টা ১১ মিনিট আগে