মাদারীপুরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় আলমগীর হাওলাদার নামে এক ব্যক্তিকে কুপিয়ে হত্যা করা হয়েছে বলে অভিযোগ উঠেছে। এ সময় হামলাকারীরা বসতঘরে ভাঙচুর ও লুটপাট চালায়। মঙ্গলবার সকাল সাতটার দিকে সদর উপজেলার নতুন মাদারীপুর গ্রামে এ ঘটনা ঘটে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে নতুন মাদারীপুর গ্রামের মনিরুজ্জামান আক্তার হাওলদারের সঙ্গে একই এলাকার হাসান মুন্সির দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। এর জেরে মঙ্গলবার সকালে হাসান মুন্সির সমর্থকরা মনিরুজ্জামান আক্তার হাওলাদারের চাচাতো ভাই ও সমর্থক আলমগীর হাওলাদারের বসতঘরে হামলা চালায়।
হামলাকারীরা ঘরে ঢুকে আলমগীর হাওলাদারকে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর জখম করে। একপর্যায়ে তার একটি হাত বিচ্ছিন্ন হয়ে যায়। পরে ঘটনাস্থলেই তার মৃত্যু হয় বলে স্থানীয়রা জানায়। এ সময় হামলাকারীরা বাড়িঘরে ভাঙচুর চালিয়ে মালামাল লুটপাট করে বলে অভিযোগ রয়েছে। খবর পেয়ে সেনাবাহিনী ও পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
মাদারীপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ জানান, আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলছে। এর আগেও কয়েকবার হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটেছে। আলমগীর হাওলাদারের মৃত্যুকে কেন্দ্র করে এলাকায় উত্তেজনা বিরাজ করছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
তিনি আরও জানান, এ ঘটনায় জড়িত সন্দেহে মাসুদ বেপারী নামে একজনকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে।
৪০ দিন ৭ ঘন্টা ৪৭ মিনিট আগে
৪৩ দিন ২ ঘন্টা ৫৩ মিনিট আগে
৫২ দিন ৬ ঘন্টা ৪৬ মিনিট আগে
৮১ দিন ১৩ ঘন্টা ৪৯ মিনিট আগে
৮২ দিন ১২ ঘন্টা ২৭ মিনিট আগে
৮৩ দিন ৮ ঘন্টা ২০ মিনিট আগে
৮৬ দিন ৩ ঘন্টা ১ মিনিট আগে
৮৬ দিন ৩ ঘন্টা ২০ মিনিট আগে