কবিরহাটে ‘সেবার আলো ফাউন্ডেশন’-এর ফ্রি অক্সিজেন সেবা উদ্বোধন শেরপুরের ধোপারচর জুঁই মহিলা সমবায় সমিতি লিঃ এর বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত আদমদীঘিতে আ’লীগ ও যুবলীগের দুই নেতাসহ তিন জন গ্রেফতার সরকার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যর্থ হলে দেশ গৃহযুদ্ধের দিকে যেতে পারে: মঞ্জু সেন্টমার্টিনে আটকা জাবিপ্রবির ৩১ শিক্ষক-শিক্ষার্থী, আহত একজন; ফুরিয়ে আসছে খাবারের বাজেট শ্রীমঙ্গলে একাডেমি কাপ ফুটবলের ফাইনালে আল আমিনের দলকে হারিয়ে চ্যাম্পিয়ন মতিউর রহমানের দল, ৩-২ গোলের রোমাঞ্চকর জয় হাসিনাকে ফেরত দেওয়ার বিষয়ে যা জানাল ভারত আইসিসির শাস্তি পেলো হৃদয় আমরা কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে পারিনি: রাষ্ট্রপতি পীরগাছায় মসজিদের দানের টাকা নিয়ে বিরোধ, হামলা ও মারধরের অভিযোগ ২৬ বছর পর মুক্ত হল শ্যামনগরের জেলেখালী খাল মিরসরাইয়ে জামায়াতে ইসলামীর সমাজসেবা বিভাগের উদ্যোগে মসজিদে পরিচ্ছন্নতা অভিযান, ইমাম-মুয়াজ্জিনদের উপহার বিতরণ কচুয়া প্রেসক্লাবের নির্বাচনে সম্পাদক পদে প্রার্থীতা ঘোষনা করলেন সাংবাদিক মোঃ নূরুল হক প্রধান পীরগাছায় বিকেএসের ৭ দিনব্যাপী শিক্ষক প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন নোয়াখালীতে গ্রামীণ ব্যাংকে হামলা-অগ্নিসংযোগ মানবসেবার অঙ্গীকারে ইবনে সিনা ট্রাস্ট; সাশ্রয়ী চিকিৎসা ও আগামীর প্রত্যাশা বাংলাদেশ কেমিস্টস অ্যান্ড ড্রাগিস্টস সমিতির লাখাই শাখার কমিটি গঠন। কুতুবদিয়ায় ৫ ইউপিতে নবনিযুক্ত প্রশাসকদের কার্যক্রম শুরু ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান’, ১০ জেলায় ঝড়ের আভাস পুরো শিক্ষা ব্যবস্থাকেই আমূল ঢেলে সাজাতে হবে: রাষ্ট্রপতি

ঢাকা-সিলেট মহাসড়কে চা শ্রমিকের তিনশ টাকা মজুরি বৃদ্ধির দাবিতে মাধবপুরে অবরোধ।

হবিগঞ্জের মাধবপুর উপজেলার ৫টি চা বাগানে চা শ্রমিকদের ন্যূনতম মজুরি ৩০০ টাকা করার দাবিতে কর্মবিরতি করে মানববন্ধন ও প্রতিবাদ সভা করেছে চা শ্রমিকরা।

১৮ আগস্ট ২০২২ইং বৃহস্পতিবার  মাধবপুরে ৫টি বাগান একসাথে হেটে ঢাকা-সিলেট মহাসড়কে জগদীশপুর মুক্তিযোদ্ধা চত্বর রাজপথে অবরোধ করেন চা শ্রমিকরা তাদের  দৈনিক মজুরি ৩০০ টাকা করার দাবিতে বাংলাদেশ চা শ্রমিকরা  ইউনিয়ন অনির্দিষ্টকালের জন্য শ্রমিক ধর্মঘটের ডাক দিয়েছে।  চা শ্রমিকরা বলে, বাংলাদেশ চা সংসদ সরকারের কাছে আমাদের দাবী ৩০০ টাকা মজুরী না মানা পর্যন্ত অনির্দিষ্টকালের জন্য বাগানে কাজ বন্ধ রেখে পূর্ণ দিবস আন্দোলন চলবে। বর্তমান সময়ে আমরা যে মজুরি পাই তা দিয়ে জীবনের চাকা চালানো প্রায় অসম্ভব। শ্রমিকদের প্রতি এটা অমানবিক আচরন ছাড়া কিছু নয়। বিশ্ব বাজারের সাথে তাল মিলিয়ে দ্রব্য মূল্যের দাম বাড়লেও আমাদের মজুরি বাড়ানো হচ্ছে না। চা শ্রমিকদের জীবনমান উন্নয়নে কমপক্ষে ৩শত টাকা মজুরি করতে হবে।

২২টি চা বাগানের ভ্যালীর সভাপতি রবীন্দ্র গৌড় বলেন,  আমদের দাবী ৩০০ টাকা মজুরী দিতে হবে, মালিক পক্ষ ২০ টাকা বাড়িয়েছে বর্তমান মজুরী ১৪০ টাকা। কিন্তু এই মজুরী মানব না। বর্তমান সময়ে বাজারে দ্রব্যমূল্যের ঊর্ধগতির কারণে আমাদের চা-শ্রমিকরা দৈনিক ১২০ টাকা মজুরি দিয়ে অনেক কষ্টে দিনযাপন করছেন। প্রতিটি পরিবারে খরচ বেড়েছে। আমরা একাধিক সময়ে বাগান মালিকদের সাথে বৈঠক করছি। চা শ্রমিক ইউনিয়ন ও বাগান মালিকদের দ্বিপাক্ষিক চুক্তি অনুযায়ী মজুরী বৃদ্ধি করার কথা থাকলেও মালিকরা চুক্তি ভঙ্গ করছেন। চা শ্রমিকদের মজুরি বৃদ্ধির এ দাবি দীর্ঘদিনের। প্রতি বছর মজুরি বাড়ানোর কথা থাকলেও গত ৩ বছর ধরে নানা টালবাহানা করে মজুরি বাড়ানো হচ্ছে না। এতে করে চা শ্রমিকদের মধ্যে ক্ষোভের সঞ্চার হয়েছে। তাই বাধ্য হয়ে আমরা কঠোর আন্দোলনের ডাক দিয়েছি।

লস্করপুর ভ্যালি সভাপতি রবীন্দ্র গৌড়ের নেতৃত্বে মহাসড়কে অবস্থান কালীন সময়ে বক্ত্যব রাখেন, শ্রমিক নেতা স্বরজিত পাশী, খোকন পানতাঁতী, প্রদীপ কৈরি, লালন পাহান, বাবুল হোসেন খান, চেয়ারম্যান পারভেজ হোসেন চৌধুরী, আইয়ূব খান প্রমুখ। মাধবপুর উপজেলা নির্বাহী অফিসার শেখ মঈনুল ইসলাম মঈন, সহকারী পুলিশ সুপার মহসিন আল মুরাদ ও অফিসার ইনচার্জ আব্দুর রাজ্জাক অনুরোধে শ্রমিকরা আধা ঘন্টা অবরোধ করার পর মহাসড়ক ত্যাগ করেন।
Tag
আরও খবর

মাধবপুরে সাংবাদিক মিজান গ্রেপ্তার।

৬৭২ দিন ১৯ ঘন্টা ৩২ মিনিট আগে