হবিগঞ্জ জেলার মাধবপুরে তেলিয়াপাড়া বাজারে ২৮তম বিশ্বকল্যাণার্থে সার্বজনীন বিশ্বশান্তি শ্রীশ্রী গীতাযজ্ঞ ধর্মসভা আয়োজন করা হয়েছে।
আজ ২৪শে মার্চ শুক্রবার তেলিয়াপাড়া বাজারে সকালে গুরুবন্দনা, চন্ডীপাঠ ও শ্রীমদ্ভাগবতগীতা পাঠ ও গীতা যজ্ঞ ধর্মসভা আলোচনা করা হয়। গীতা যজ্ঞ অনুষ্ঠানে পৌরহিত্যে করেন শঙ্কর মঠ ও মিশন, সীতাকুন্ড চট্টগ্রাম এর অধ্যক্ষ শ্রীমৎ স্বামী তপনানন্দ গিরি মহারাজ। আরো আলোচনা করেন শ্রীমৎ স্বামী সচ্চিদানন্দ গিরি মহারাজ,সচিন মহারাজ, দয়ানন্দ মহারাজ, রুপকানন্দ ব্রহ্মচারী ও তাপস দেব। দীক্ষা এবং ধর্মসভা শেষে আগত ভক্তদের মহাপ্রসাদ বিতরণ করা হয়।
শ্রীমৎ স্বামী তপনানন্দ গিরি মহারাজ বলেন : লোভ, রাগ ও ঈর্ষা হল আমাদের সবচেয়ে বড় তিন শত্রু। এই তিন শত্রু আমাদের নরকের পথে নিয়ে যায়। সেই কারণে লোভ, রাগ ও ঈর্ষা সম্পূর্ণ ভাবে ত্যাগ করতে হবে। এই সব শত্রু নিজের জীবন থেকে দূরে রাখলে আপনি সফল ও সুখী জীবন যাপন করতে পারবেন।। গীতার বানী, গীতাই শান্তির একমাত্র পথ।
৬৬১ দিন ১৮ ঘন্টা ৫১ মিনিট আগে
৬৭২ দিন ১৯ ঘন্টা ৩৫ মিনিট আগে
৬৭৮ দিন ২০ ঘন্টা ৩৩ মিনিট আগে
৬৭৯ দিন ১৬ ঘন্টা ৫৮ মিনিট আগে
৯৯৮ দিন ১৫ ঘন্টা ৪১ মিনিট আগে
১০২৪ দিন ১৮ ঘন্টা ২৭ মিনিট আগে
১০২৯ দিন ১৫ ঘন্টা ২৮ মিনিট আগে
১০৩৮ দিন ১৫ ঘন্টা ২ মিনিট আগে