দিনাজপুরে মাসব্যাপী টেবিল টেনিস প্রশিক্ষন কর্মসূচীর শুভ উদ্বোধন শ্রীমঙ্গলে আইন ও মানবাধিকার সুরক্ষা ফাউন্ডেশনের পরিচিতি সভা লালপুরে ইটবোঝাই ট্রাকের ধাক্কায় নিহত ১ ঝিকরগাছায় পুকুরে বিষ, ভেসে উঠল হাজারো মাছ চিলমারীতে "ভ্রাম্যমাণ আদালতের সিলগালা করা ৯লাখ ঘনফুট বালু" রাতের আঁধারে উধাও হয়েছে ‎পশ্চিম সুন্দরবনে বন অপরাধের লাগাম টানতে হিমশিম বন বিভাগ: দুই মাসে ৮৯ মামলা ঈশ্বরগঞ্জে মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবা গ্রেফতার সোনাইমুড়ীতে আমেরিকার স্বপ্ন দেখিয়ে কোটি টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ রায়পুরে ডাকাতিয়ার খালে ডুবে শিশুর মৃত্যু এমপির প্রতিশ্রুতি ভাইরাল হলেও কাজ হয়নি আশ্রয়ণের রাস্তা ও ড্রেনের ঝিনাইগাতীতে ৩টি জবাই করা ঘোড়ার মাংস জব্দ, পালিয়েছে কারবারিরা চিলমারীতে "নদী-বন্দরের পোর্ট অফিসার" সোশ্যাল মিডিয়ায় বিতর্কের পর হঠাৎ করে নিখোঁজ চৌদ্দগ্রামে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করলেন সাবেক এমপি গোলাম পরওয়ার গলাচিপা প্রেসক্লাবের সভাপতি শংকর লাল দাশ, সাধারণ সম্পাদক সাকিব হাসান কচাকাটায় ১৭০ পিস ইয়াবাসহ দুই শীর্ষ মাদক কারবারি গ্রেফতার, মোটরসাইকেল জব্দ বরিশালে ধর্মীয় ভাবগাম্ভীর্যে রাধাকৃষ্ণের ঝুলন যাত্রা উৎসব মাগুরার শ্রীপুরে লেদ ও ওয়েল্ডিং কারখানায় চু রি, নগদ অর্থ ও মালামাল লুট টাঙ্গাইল-নরসিংদীর উন্নয়ন, সুশাসন, আইনশৃঙ্খলা ও দুর্নীতি দমনে বিশেষ তদারকির দায়িত্ব পেলেন প্রতিমন্ত্রী শরীফুল আলম কুলিয়ারচরের এমাদ উদ্দিন উচ্চ বিদ্যালয়ে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অপরাধ নিয়ন্ত্রণের লক্ষ্যে বাংলাবাজার পুলিশ ক্যাম্প উদ্বোধন

ব্র্যাক মাইগ্রেশন প্রোগ্রাম আয়োজিত ইউনিয়ন কর্মশালা, নওপাড়া, মধুখালী, ফরিদপুর।

Partha Das ( Contributor )

প্রকাশের সময়: 13-11-2024 03:34:40 am


রিইন্টিগ্রেশন অব মাইগ্রেন্ট ওয়ার্কার্স ইন বাংলাদেশ ব্র্যাক মাইগ্রেশন প্রোগ্রামের আওতায়, ফরিদপুরে ইউনিয়ন পর্যায়ে বিদেশ ফেরতদের পুনরেত্রীকরণ’’ শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।


সুইজারল্যান্ডের সহায়তায় এবং ব্র্যাক মাইগ্রেশন প্রোগ্রামের আয়োজনে,

গত ১২ই নভেম্বর ২০২৪ই মঙ্গলবার সকাল ১১টার দিকে ফরিদপুর জেলার মধুখালি উপজেলার নওপাড়া ইউনিয়ন পরিষদের কার্যালয়ে দিনব্যাপী কর্মশালায় জনপ্রতিনিধি চেয়ারম্যান, মেম্বরগণ, ইউনিয়ন পরিষদের দায়িত্বপ্রাপ্ত সচিব, বীর মুক্তিযোদ্ধা, মসজিদের ইমাম ও পুরোহিত, হাই স্কুলের প্রধান শিক্ষক/ সহকারী প্রধান শিক্ষক, ভূমি অফিসার, সুশীল সমাজের প্রতিনিধি, সাংবাদিক, বিদেশ ফেরতসহ নানা শ্রেনী-পেশার লোকজন অংশগ্রহণ করেন।


অত্র ইউনিয়নের অনুষ্ঠানের কার্যক্রম শুরু করা হয়, অত্র ইউপি চেয়ারম্যান মো: জাহিদুল হাসান টিপু প্রধান অতিথি হিসাবে দায়িত্ব পালন করেন। সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন নিত্য কুমার সরকার প্রশাসনিক কর্মকর্তা ইউপি। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন নওপাড়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো: টিপু সলতানা, নওপাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো: লুৎফর রহমান, বিশিষ্ট সমাজসেবক হিসেবে উপস্থিত ছিলেন, আব্দুল বাশার, মো: ওয়াদুদ হোসেন পল্লব। দিনব্যাপী কর্মশালায় বক্তব্য রাখেন, প্রধান অতিথি মো: জাহিদুল হাসান টিপু ইউপি চেয়ারম্যান, ও নিত্য কুমার সরকার ইউপি প্রশাসনিক কর্মকর্তা, বিশেষ অতিথি, স্কুলের প্রধান শিক্ষক, ইউপি মেম্বরসহ বিদেশ-ফেরত অভিবাসীরা বক্তব্য রাখেন


অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ব্র্যাক মাইগ্রেশন প্রোগ্রামের ফরিদপুর এমআরএসসি, সেক্টর স্পেশালিষ্ট ইকোনোমিকস রিইন্টিগ্রেশন সৈয়দ তানভীর ইসলাম, কর্মশালায় সহযোগিতা করেন ব্র্যাক মাইগ্রেশন প্রোগ্রামের উপজেলা ফিল্ড অর্গানাইজার রত্না আক্তার, মধুখালী, ফরিদপুর। অত্র ইউনিয়ন মাঠপর্যায়ে ভলান্টিয়ার উপস্থিত ছিলেন জনি খাতুন।


কর্মশালায় বক্তারা বলেন, ব্র্যাকের কর্মসূচীর অধীনে, বিদেশ ফেরতদের বিভিন্ন ভাবে পরামর্শ দিয়ে সহায়তা করে আসছে। এছাড়াও ইউনিয়নের জনপ্রতিনিধি কিংবা আর্থিক প্রতিষ্ঠান তাদের পাশে দাড়াতে পারে। বিদেশ প্রত্যাগতরা অনেকেই স্বাবলম্বী হওয়ার আশায় বিদেশে গিয়ে প্রতারিত হয়ে নিঃস্ব হয়ে ফিরে আসে। অনেকেই সহায় সম্বল হারিয়ে একেবারে অসহায় হয়ে সমাজ এবং পরিবারের কাছে লাঞ্চনার শিকার হন। বিদেশ থেকে প্রতারিত হয়ে ফেরতদেরকে বিভিন্ন ভাবে সহায়তা করে থাকে ব্র্যাকের এই প্রতিষ্ঠানটি।

Tag