কবিরহাটে ‘সেবার আলো ফাউন্ডেশন’-এর ফ্রি অক্সিজেন সেবা উদ্বোধন শেরপুরের ধোপারচর জুঁই মহিলা সমবায় সমিতি লিঃ এর বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত আদমদীঘিতে আ’লীগ ও যুবলীগের দুই নেতাসহ তিন জন গ্রেফতার সরকার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যর্থ হলে দেশ গৃহযুদ্ধের দিকে যেতে পারে: মঞ্জু সেন্টমার্টিনে আটকা জাবিপ্রবির ৩১ শিক্ষক-শিক্ষার্থী, আহত একজন; ফুরিয়ে আসছে খাবারের বাজেট শ্রীমঙ্গলে একাডেমি কাপ ফুটবলের ফাইনালে আল আমিনের দলকে হারিয়ে চ্যাম্পিয়ন মতিউর রহমানের দল, ৩-২ গোলের রোমাঞ্চকর জয় হাসিনাকে ফেরত দেওয়ার বিষয়ে যা জানাল ভারত আইসিসির শাস্তি পেলো হৃদয় আমরা কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে পারিনি: রাষ্ট্রপতি পীরগাছায় মসজিদের দানের টাকা নিয়ে বিরোধ, হামলা ও মারধরের অভিযোগ ২৬ বছর পর মুক্ত হল শ্যামনগরের জেলেখালী খাল মিরসরাইয়ে জামায়াতে ইসলামীর সমাজসেবা বিভাগের উদ্যোগে মসজিদে পরিচ্ছন্নতা অভিযান, ইমাম-মুয়াজ্জিনদের উপহার বিতরণ কচুয়া প্রেসক্লাবের নির্বাচনে সম্পাদক পদে প্রার্থীতা ঘোষনা করলেন সাংবাদিক মোঃ নূরুল হক প্রধান পীরগাছায় বিকেএসের ৭ দিনব্যাপী শিক্ষক প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন নোয়াখালীতে গ্রামীণ ব্যাংকে হামলা-অগ্নিসংযোগ মানবসেবার অঙ্গীকারে ইবনে সিনা ট্রাস্ট; সাশ্রয়ী চিকিৎসা ও আগামীর প্রত্যাশা বাংলাদেশ কেমিস্টস অ্যান্ড ড্রাগিস্টস সমিতির লাখাই শাখার কমিটি গঠন। কুতুবদিয়ায় ৫ ইউপিতে নবনিযুক্ত প্রশাসকদের কার্যক্রম শুরু ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান’, ১০ জেলায় ঝড়ের আভাস পুরো শিক্ষা ব্যবস্থাকেই আমূল ঢেলে সাজাতে হবে: রাষ্ট্রপতি

ঘাটাইল ব্রাহ্মণশাসন সরকারি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষের দায়িত্ব পেলেন ওবায়দুল হক খান

উত্তর টাঙ্গাইলের শ্রেষ্ঠ বিদ্যাপীঠ ঘাটাইল ব্রাহ্মণশাসন সরকারি কলেজ ২ জুলাই, ১৯৬৯ সালে ৯০১ শতাংশ ভূমিতে প্রতিষ্ঠিত হয়। এ প্রতিষ্ঠানটি শিক্ষার আলো ছড়িয়ে দিতে সক্রিয় ভূমিকা পালন করে আসছে। 

এইচএসসি, ডিগ্রি (পাস) কোর্সের পাশাপাশি পাঁচটি বিষয়ে ¯স্নাতক সম্মান এবং স্নাতকোত্তর শিক্ষার্থীদের পাঠদান করে যাচ্ছে। বর্তমানে প্রতিষ্ঠানটিতে প্রায় ৪৫০০ শিক্ষার্থী অধ্যয়নরত। প্রায় ৮০ জন শিক্ষক-কর্মচারী প্রতিষ্ঠানের শিক্ষা কার্যক্রমের সঙ্গে জড়িত রয়েছে।

দূরদুরান্ত থেকে শিক্ষার্থীরা এখানে ভর্তি হয়ে শিক্ষা গ্রহণ করতে আসে। শিক্ষার মানোন্নয়নে শৃঙ্খলা এবং অনুকূল পরিবেশ বজায় থাকার কারণে প্রতিষ্ঠানটির খ্যাতি সারা দেশে ছড়িছে পড়েছে। সেই ধারাবাহিকতায় কলেজটির সকল শিক্ষক-কর্মচারী নিরলস ভাবে কাজ করে যাচ্ছে। 

বর্তমান ভারপ্রাপ্ত অধ্যক্ষ ওবায়দুল হক খান অত্র কলেজে যোগদানের পূর্বে মেজর জে. মাহমুদুল হাসান ডিগ্রি কলেজে শিক্ষকতা করেন, সেই সাথে শিক্ষক প্রতিনিধি ও ভারপ্রাপ্ত অধ্যক্ষ হিসেবে নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করে এসেছেন। ঘাটাইল ব্রাহ্মণশাসন সরকারি কলেজে যোগদানের পর সর্বশেষে দর্শন বিভাগের বিভাগীয় প্রধান হিসেবে দায়িত্ব পালন করেন। 

একই সাথে তিনি একাডেমিক কাউন্সিলের দায়িত্বেও ছিলেন। ঘাটাইল ব্রাহ্মণশাসন সরকারি কলেজের শিক্ষক প্রতিনিধি হিসেবে নয় বার এবং পাঁচ বছর শিক্ষক পরিষদের সম্পাদক হিসাবে দায়িত্ব পালন করেন। ভারপ্রাপ্ত অধ্যক্ষ হিসেবে দাপ্তরিক দায়িত্বে গত ১ আগষ্ট থেকে ২২ আগষ্ট-২০২২ তারিখ পর্যন্ত সততার সাথে দায়িত্ব পালন করেন। 

বর্তমানে তিনি ঘাটাইল ব্রাহ্মণশাসন সরকারি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ হিসেবে গত ৩ মে-২০২৩ তারিখে দায়িত্বভার গ্রহণ করেন।

দায়িত্ব গ্রহণের পর পরই সকল শিক্ষক-কর্মচারী ভারপ্রাপ্ত অধ্যক্ষকে ফুল দিয়ে বরণ করে নেন। অধ্যক্ষকে সার্বিক সহযোগিতা করবে বলে সকলেই সহমত পোষণ করেন। 

তিনি জানান, কলেজটি আধুনিক ও র্স্মাট পরিবেশ গঠনে আমি প্রতিজ্ঞাবদ্ধ এবং এক্ষেত্রে সকলের সহযোগিতা কামনা করেন।

Tag
আরও খবর





মধুপুরে বাস-মোটরসাইকেল সংঘর্ষ, নিহত ১

৪৫ দিন ৬ ঘন্টা ৪৭ মিনিট আগে