নাজিবুল বাশার: টাঙ্গাইলের মধুপুরে ৪ দিন ব্যাপি নবম উপজেলা স্কাউট সমাবেশ শুরু হয়েছে। মধুপুর রানী ভবানী মডেল সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে এ স্কাউট সমাবেশে উদ্ভোধন করেন মধুপুর পৌরসভা মেয়র আলহাজ সিদ্দিক হোসেন খান। স্কাউট সমাবেশে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন শোলাকুড়ি উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক ও শিক্ষক সমিতির সভাপতি ইয়াকুব আলী, আলোকদিয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ, মধুপুর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক আবু বকর সিদ্দিক, প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি আজিজুর রহমান, সাধারণ সম্পাদক শামীম প্রমূখ। এ স্কাউট সমাবেশ ১৭ ডিসেম্বর থেকে ২০ ডিসেম্বর পর্যন্ত চলবে। সমাবেশে ২৬টি প্রতিষ্ঠানের ২২৪ জন স্কাউট অংশগ্রহণ করে।
৯ দিন ১২ ঘন্টা ২৪ মিনিট আগে
১৩ দিন ১৩ ঘন্টা ১০ মিনিট আগে
১৬ দিন ১৪ ঘন্টা ৪৪ মিনিট আগে
৩২ দিন ১১ ঘন্টা ২৫ মিনিট আগে
৪৪ দিন ৬ ঘন্টা ২২ মিনিট আগে
৪৫ দিন ৫ ঘন্টা ৫৯ মিনিট আগে
৪৭ দিন ৫ ঘন্টা ৩৫ মিনিট আগে
৫৫ দিন ১৯ ঘন্টা ৩২ মিনিট আগে