কবিরহাটে ‘সেবার আলো ফাউন্ডেশন’-এর ফ্রি অক্সিজেন সেবা উদ্বোধন শেরপুরের ধোপারচর জুঁই মহিলা সমবায় সমিতি লিঃ এর বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত আদমদীঘিতে আ’লীগ ও যুবলীগের দুই নেতাসহ তিন জন গ্রেফতার সরকার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যর্থ হলে দেশ গৃহযুদ্ধের দিকে যেতে পারে: মঞ্জু সেন্টমার্টিনে আটকা জাবিপ্রবির ৩১ শিক্ষক-শিক্ষার্থী, আহত একজন; ফুরিয়ে আসছে খাবারের বাজেট শ্রীমঙ্গলে একাডেমি কাপ ফুটবলের ফাইনালে আল আমিনের দলকে হারিয়ে চ্যাম্পিয়ন মতিউর রহমানের দল, ৩-২ গোলের রোমাঞ্চকর জয় হাসিনাকে ফেরত দেওয়ার বিষয়ে যা জানাল ভারত আইসিসির শাস্তি পেলো হৃদয় আমরা কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে পারিনি: রাষ্ট্রপতি পীরগাছায় মসজিদের দানের টাকা নিয়ে বিরোধ, হামলা ও মারধরের অভিযোগ ২৬ বছর পর মুক্ত হল শ্যামনগরের জেলেখালী খাল মিরসরাইয়ে জামায়াতে ইসলামীর সমাজসেবা বিভাগের উদ্যোগে মসজিদে পরিচ্ছন্নতা অভিযান, ইমাম-মুয়াজ্জিনদের উপহার বিতরণ কচুয়া প্রেসক্লাবের নির্বাচনে সম্পাদক পদে প্রার্থীতা ঘোষনা করলেন সাংবাদিক মোঃ নূরুল হক প্রধান পীরগাছায় বিকেএসের ৭ দিনব্যাপী শিক্ষক প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন নোয়াখালীতে গ্রামীণ ব্যাংকে হামলা-অগ্নিসংযোগ মানবসেবার অঙ্গীকারে ইবনে সিনা ট্রাস্ট; সাশ্রয়ী চিকিৎসা ও আগামীর প্রত্যাশা বাংলাদেশ কেমিস্টস অ্যান্ড ড্রাগিস্টস সমিতির লাখাই শাখার কমিটি গঠন। কুতুবদিয়ায় ৫ ইউপিতে নবনিযুক্ত প্রশাসকদের কার্যক্রম শুরু ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান’, ১০ জেলায় ঝড়ের আভাস পুরো শিক্ষা ব্যবস্থাকেই আমূল ঢেলে সাজাতে হবে: রাষ্ট্রপতি

মধুপুরে গারো আদিবাসী শিক্ষার্থীদের মাঝে এআই ও সাইবার সিকিউরিটি সচেতনতামূলক প্রশিক্ষণের উদ্বোধন

দেশচিত্র

টাঙ্গাইলের মধুপুরে গারো আদিবাসী শিক্ষার্থীদের মাজে প্রযুক্তি জ্ঞান ও সাইবার নিরাপত্তা বিষয়ে সচেতন করে তুলতে এআই  ও সাইবার সিকিউরিটি সচেতনতামূলক প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। সোমবার  (১৫ জুন) সকালে  উপজেলা পরিষদ হলরুমে জাতীয় সাইবার সুরক্ষা এজেন্সি ও তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের উদ্যোগে এবং উপজেলা কার্যালয়, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অধিদপ্তর মধুপুরের সহযোগিতায় এ কর্মসূচির আয়োজন করা হয়।

এসময়ে আইসিটি অফিসার আব্রারুল হক এর সভাপতিত্বে  প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মধুপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. জুবায়ের হোসেন। বিশেষ অতিথি ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নঈম  উদ্দিন, মধুপুর থানার তদন্ত অফিসার আনোয়ার হোসেন,  মধুপুর উপজেলা বিএনপি সভাপতি জাকির হোসেন সরকার, পরিচলক অপারেশন দুই জাতীয় সাইবার সিকিউরিটি এজেন্সি মো: হোসেন বিন আমিন,  মধুপুর উপজেলা সিনিয়র সহসভাপতি এম রতন হায়দার , পৌর বিএনপি  সাধারণ সম্পাদক  আ: মোতালেব হোসেন,  সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা আতিয়ার রহমান,  উপজেলা প্রকল্প ব্যবস্তবায় কর্মকর্তা রাজিব আল রানা,  সাবেক উপজেলা বিএনপি সহসভাপতি জায়নাল আবেদীন বাবলু, আদিবাসী সভাপতি  ইউজিন নকরেক,  উপজেলা বিএনপি সদ্যস সচিব শাহাদত হোসেন ফকির, প্রমূখ।

প্রশিক্ষণে শিক্ষার্থীদের কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহার, অনলাইন নিরাপত্তা, ব্যক্তিগত তথ্য সুরক্ষা এবং সাইবার অপরাধ থেকে নিরাপদ থাকার বিভিন্ন কৌশল সম্পর্কে ধারণা দেওয়া হয়।  বর্তমান ডিজিটাল যুগে শিক্ষার্থীদের প্রযুক্তি বিষয়ে দক্ষ ও সচেতন করে তুলতেই এ উদ্যোগ গ্রহণ করা হয়েছে।

অনুষ্ঠানটি সঞ্চালনা করে উপজেলা একাডেমিক সুপারভাইজার মহিউদ্দিন। এসময়ে উপস্থিত ছিলেন সরকারি দপ্তরের বিভিন্ন কর্মকর্তা, গণমাধ্যমকর্মী, ক্ষুদ্র-নৃগোষ্ঠীর শিক্ষার্থী ও সুধিবৃন্দ  উপস্থিত ছিলেন।

Tag
আরও খবর





মধুপুরে বাস-মোটরসাইকেল সংঘর্ষ, নিহত ১

৪৫ দিন ৫ ঘন্টা ৩০ মিনিট আগে