নাগেশ্বরীতে পুকুরে মাছ ধরতে গিয়ে সাপের কামড়ে আহত সাংবাদিক, ওঝার কাছে গিয়েও রক্ষা নেই *কক্সবাজারের লিংক রোডে চাঞ্চল্যকর সোলাইমান ধলু হত্যা মামলার এজাহারনামীয় ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি হাছনকে গ্রেফতার করেছে র‌্যাব-১৫* ময়মনসিংহে শুরু হয়েছে ময়মনসিংহ জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৬। ইসলামপুরে কাবিখা প্রকল্পের মেয়াদ শেষ হলেও শেষ হয়নি কাজ, সরকারি চাল-গম লুটপাটের অভিযোগ উলিপুরে মাদক সেবনের দায়ে তিনজনের কারাদণ্ড ও জরিমানা আবু সাঈদ-ওয়াসিম স্মৃতি ফুটবল: জাবিপ্রবিতে চ্যাম্পিয়ন গণিত বিভাগ শ্রীমঙ্গলে ছাত্রকে পাশবিক নির্যাতনের ঘটনায় কারাগারে যুবক, মাদরাসার অস্থায়ী শিক্ষককে স্থায়ীভাবে বরখাস্ত ঝিনাইগাতীতে দেশীয় মাছ ধরার ১২০০ মিটার অবৈধ চায়না দুয়ারী জাল আটক ও ধ্বংস ১০৪ লিটার বাংলা মদসহ চন্দনাইশে দুজন গ্রেপ্তার, নারী মূলহোতা পলাতক পাওনা ফেরত না পেয়ে বুশরা গ্রুপের সম্পত্তি বিক্রি বন্ধের দাবি আমানতকারীদের ‎গভীর সমুদ্রে থাকা ১২ জেলেকে উদ্ধার করেছে কোস্ট গার্ড সাপে কাটা মেধাবী ছাত্র শাহিনের মৃত্যুতে শোক, পরিবারের পাশে শেরপুর জেলা প্রশাসন বরিশালে কার্যক্রম গতিশীল করতে বিএমপি কর্মকর্তাদের বিভিন্ন দিকনির্দেশনা লাখাইয়ে সুতাংনদীর স্তূপীকৃত বালি নিলাম দিতে গিয়ে স্থানীয়দের তোপের মুখে উপজেলা প্রশাসন। লালপুরে ইমো হ্যাকিং চক্রের ৪ সদস্য গ্রেফতার কুলিয়ারচরে সম্পত্তি নিয়ে বিরোধের জেরে দৃষ্টিপ্রতিবন্ধী বড় ভাইসহ ৪ জনকে মারধোরের অভিযোগ ভোজ্যতেল পরিমাপে কারচুপি ও বিভিন্ন অপরাধে নরসিংদীতে জরিমানা ৩ লাখ টাকা বারইয়ারহাটে আল-আবরার হজ্ব কাফেলার ওমরা কনফারেন্স শেরপুরে বিনা লাইসেন্সে পশুখাদ্য উৎপাদন, ৫০ হাজার টাকা জরিমানা লক্ষ্মীপুর নজরুলের আগমনের শতবর্ষে জেলা সাহিত্য সংসদের প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ

মধুপুরে শিশু যৌন নিপিড়নের প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত

দেশচিত্র

টাঙ্গাইলের মধুপুরের পাহাড়িয়া এলাকার মহিষমারা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেনীর এক শিক্ষার্থী প্রতিবেশী বখাটের দ্বারা ধর্ষণ চেষ্টা যৌন নিপিড়নের অভিযোগ এনে মানববন্ধন করেছে বিক্ষুব্ধ এলাকাবাসী।  

১ জুলাই বুধবার সকালে বিদ্যালয়ের সামনে কয়েকশত শিক্ষার্থী অভিভাবক যুবক নারী পুরুষ নিপিড়নকারির বিচার দাবিতে হাতে হাত ধরে দাঁড়িয়ে এ মানব বন্ধন কর্মসূচি পালণ করে। বিদ্যালয় বাড়ি কিংবা মাদ্রাসার মতো শিশুদের পড়ার পরিবেশ নির্বিঘ্ন নিরাপদ করতে দোষীদের বিচারের জোড়ালো দাবি জানান।

ঐ শিক্ষার্থীর মা সাবিনা বেগম (৫০) জানান, বাড়িতে তারা স্বামী স্ত্রী সকালের খাবার খাচ্ছিল। অন্য ঘরে মেয়ে স্কুলে যাওয়ার জন্য ড্রেস পড়তে ছিল। এমন সময় প্রতিবেশী বখাটে শাহ আলম নামের এক লোক ঘরে ঢুকে তাকে ধস্তাধস্তি করে ধর্ষনের চেষ্টা করে। মেয়েটি চিৎকার করলে সে দৌড়ে পালিয়ে যায়। এ ঘটনায় তারা থানায় লিখিত অভিযোগ দিয়েছে।

মানব বন্ধনে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন মহিষমারা গ্রামের নজরুল ইসলাম, হলুদিয়া গ্রামের মিন্টু মিয়া, মহিষমারার মেছের আলী, সাবিনা বেগম, রেনু বেগম, সাহিদা বেগম,জাহানারা বেগম, বিদ্যালয়ের নব নির্বাচিত সভাপতি জয়নাল আবেদীন প্রমুখ। 

বিদ্যালয়ের সহকারী শিক্ষক ফরহাদ আলী বলেন, বিদ্যালয়ে এসে জানতে পারেন এ ঘটনার কথা। পরে বিষয়টি তাদের ক্লাস্টারের সহকারী শিক্ষা অফিসারকে বিষয়টি জানিয়েছে। 

মহিষমারা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নব নির্বাচিত সভাপতি জয়নাল আবেদীন বলেন, তিনি বিদ্যালয়ের বসে ছিলেন এমন সময় ঐ বিদ্যালয়ের তৃতীয় শ্রেনীর এক শিক্ষার্থীর অভিভাবক এসে জানালেন তার মেয়েকে প্রতিবেশী শাহ আলম দ্বারা জোড় পূর্বক ধর্ষন চেষ্টা করে। 

তিনি বলেন, যদি ঘটনা সত্যি হয়ে থাকে তদন্ত সাপেক্ষে বিচার চান তিনি। 

এ ব্যাপারে মধুপুর থানার অফিসার্স ইনচার্জ একেএম ফজলুল হক বলেন, লিখিত অভিযোগ পেয়েছে। আইনগত বিষয় প্রক্রিয়াধীন।

Tag
আরও খবর



মধুপুরে ১৬ জুলাই শহীদ দিবস পলিত

৪০ দিন ২২ ঘন্টা ২২ মিনিট আগে



মধুপুরে শুরু হলো ডিসি গোল্ডকাপ

৪৫ দিন ১৯ ঘন্টা ৬ মিনিট আগে