মধুপুরে বর্ণিল সাজে, উপচে পড়া দর্শক আর তুমুল উদ্দীপনার মধ্য দিয়ে টাঙ্গাইলের মধুপুরে শুরু হয়েছে ঐতিহ্যবাহী জেলা প্রশাসক (ডিসি) গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট। শনিবার (১৯ জুলাই) বিকেল ৪টায় মধুপুর রানী ভবানী মডেল সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে মধুপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নঈম উদ্দীন এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টাঙ্গাইল জেলা পরিষদের প্রশাসক এডভোকেট ওবায়দুল হক নাসির।
এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক মোছাম্মদ লায়লা আন্জুমান বানু, ঘাটাইল উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহামুদুল হাসান, মধুপুর থানা অফিসার ইনচার্জ (ওসি) একে এম ফজলুল হক, মধুপুর উপজেলা বিএনপি সভাপতি জাকির হোসেন সরকার, উপজেলা বিএনপি সাধারণ সম্পাদক নাছির উদ্দিন, পৌর বিএনপির সভাপতি খুররম খান ইউসুফজী প্রিম্স, কেন্দ্রীয় ছাত্রদলের সাবেক সহসভাপতি রিজভী আহমেদ, বীর মুক্তিযোদ্ধা আব্দুস সামাদ সহ অন্যান্য নেতৃবৃন্দ।
প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন, তরুণ সমাজকে মাদক ও অপরাধমূলক কর্মকাণ্ড থেকে দূরে রাখতে খেলাধুলার বিকল্প নেই। মধুপুরের এই ফুটবল আয়োজন স্থানীয় পর্যায়ে নতুন খেলোয়াড় তৈরি করতে এবং গ্রামীণ বিনোদনে বড় ভূমিকা রাখবে।
এছাড়াও উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি, ক্রীড়া সংগঠক ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।
উদ্বোধনী খেলায় অংশগ্রহণ করেন মধুপুর উপজেলা দল ও ঘাটাইল উপজেলা দল। খেলায় মধুপুর একাদশকে হারিয়ে ঘাটাইল একাদশ ০-১ গোলে বিজয়ী হন।
৬ দিন ৬ ঘন্টা ১৫ মিনিট আগে
২৩ দিন ২৩ ঘন্টা ২৮ মিনিট আগে
২৪ দিন ২০ ঘন্টা ৩ মিনিট আগে
৪১ দিন ২ ঘন্টা ২২ মিনিট আগে
৪১ দিন ২ ঘন্টা ২৭ মিনিট আগে
৪৫ দিন ২৩ ঘন্টা ৫ মিনিট আগে
৪৭ দিন ৩৯ মিনিট আগে
৪৭ দিন ২ ঘন্টা ৩ মিনিট আগে