সাপে কাটা মেধাবী ছাত্র শাহিনের মৃত্যুতে শোক, পরিবারের পাশে শেরপুর জেলা প্রশাসন বরিশালে কার্যক্রম গতিশীল করতে বিএমপি কর্মকর্তাদের বিভিন্ন দিকনির্দেশনা লাখাইয়ে সুতাংনদীর স্তূপীকৃত বালি নিলাম দিতে গিয়ে স্থানীয়দের তোপের মুখে উপজেলা প্রশাসন। লালপুরে ইমো হ্যাকিং চক্রের ৪ সদস্য গ্রেফতার কুলিয়ারচরে সম্পত্তি নিয়ে বিরোধের জেরে দৃষ্টিপ্রতিবন্ধী বড় ভাইসহ ৪ জনকে মারধোরের অভিযোগ ভোজ্যতেল পরিমাপে কারচুপি ও বিভিন্ন অপরাধে নরসিংদীতে জরিমানা ৩ লাখ টাকা বারইয়ারহাটে আল-আবরার হজ্ব কাফেলার ওমরা কনফারেন্স শেরপুরে বিনা লাইসেন্সে পশুখাদ্য উৎপাদন, ৫০ হাজার টাকা জরিমানা লক্ষ্মীপুর নজরুলের আগমনের শতবর্ষে জেলা সাহিত্য সংসদের প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ মিরসরাইয়ে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের মাসিক সমন্বয় সভা কুল্যা টু বাঁকা সড়ক মরণফাঁদে পরিণত দ্রুত সংস্কারের দাবি চন্দনাইশে বেশি দামে ইউরিয়া সার বিক্রি, ডিলারকে জরিমানা লাখাইয়ে পবিত্র জসনে জুলুস ঈদে মিলাদুন্নবী (স) উদযাপিত। ৪টার পর ক্যাম্পাসে অবস্থান নিষিদ্ধ, শিক্ষার্থীদের প্রশ্ন ‘কলেজ নাকি কিন্ডারগার্টেন?’ পবিপ্রবিতে র‍্যাগিং: ১৩ শিক্ষার্থীর বিরুদ্ধে শাস্তি, দুজন হল থেকে বহিষ্কার এল আর সরকারি উচ্চ বিদ্যালয়ে শিক্ষার মানোন্নয়নে মতবিনিময় সভা শ্যামনগরে দরিদ্র নারীদের মাঝে ছাগল বিতরণ জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট উপলক্ষে শেরপুরে প্রস্তুতিমূলক সভা ‎সুন্দরবনে বনদস্যু ‘বড় জাহাঙ্গীর বাহিনী’র তাণ্ডব: ট্রলারসহ ৫ জেলে অপহৃত জাবিপ্রবি সাংবাদিক সমিতির নির্বাচন ৩০ আগস্ট, তফসিল ঘোষণা

মণিরামপুরে সড়ক দুর্ঘটনায় ড্রাইভার নিহত, আহত ২

মণিরামপুরে পণ্যবাহী একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের চালের মিলের প্রধান ফটকে ধাক্কা লেগে ড্রাইভার বিজয় হোসেন (২৩) নিহত হয়েছেন। বৃহস্পতিবার ভোরে যশোর-সাতক্ষীরা সড়কের পেয়ারাতলা মোড় এলাকায় দুর্ঘটনাটি ঘটে। এসময় ট্রাকের ভেতরে থাকা হৃদয় শেখ ও জাহিদুল ইসলাম আহত হয়েছেন। মূল চালক ঘুমিয়ে থাকায় এ সময় গাড়ি চালাচ্ছিলেন হেলপার বিজয়। খবর পেয়ে মণিরামপুর ফায়ার সার্ভিসের কর্মীরা ট্রাক কেটে মরদেহ উদ্ধার করে পুলিশের কাছে হস্তান্তর করেন। নিহত বিজয় মেহেরপুর সদরের রাজাপুর গ্রামের জাহাঙ্গীর হোসেনের ছেলে।

প্রত্যক্ষদর্শীরা জানান, ঘটনার দিন ভোর ৫টার দিকে যশোরের দিক থেকে প্লাস্টিকের পাইপবোঝাই একটি ট্রাক এসে ব্যাপারী রাইস মিলের গেটে ধাক্কা দিয়ে ভেতরে ঢুকে পড়ে। এ সময় গেটের পিলার ভেঙে ট্রাকের ওপর পড়ে। এতে ট্রাকের সামনের অংশ দুমড়েমুচড়ে যায় এবং বিজয় হোসেন মারা যান। ট্রাকের ভেতরে দু’জন ছিলেন। তারা আহত হয়েছেন। পরে ফায়ার সার্ভিস এসে ট্রাক কেটে মরদেহ উদ্ধার করে।

মণিরামপুর ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা আমজাদ হোসেন বলেন, চালকের আসনে থাকা হেলপার মারা গেছেন। আমরা পৌঁছানোর আগে দু’জনকে উদ্ধার করে স্থানীয়রা হাসপাতালে পাঠিয়েছেন। তাদের মধ্যে মূল চালক হৃদয় শেখকে যশোর সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। মণিরামপুর থানার অফিসার ইনচার্জ শেখ মনিরুজ্জামান বলেন, খবর পেয়ে ট্রাকটি উদ্ধার করে পুলিশ হেফাজতে নেয়া হয়েছে।

আরও খবর

গলায় লিচু আটকে প্রাণ গেল শিশুর

৪৭৬ দিন ২২ ঘন্টা ২ মিনিট আগে


মনিরামপুরে রেক্টিফাইড স্পিরিটসহ একজন আটক

৪৮১ দিন ২ ঘন্টা ২৯ মিনিট আগে



মণিরামপুরে অস্ত্রগুলি ও মাদকসহ তিনজন আটক

১১৪৫ দিন ১১ ঘন্টা ৪ মিনিট আগে


মণিরামপুরে সড়ক দুর্ঘটনায় ড্রাইভার নিহত, আহত ২

১১৪৬ দিন ১০ ঘন্টা ৩৮ মিনিট আগে



মণিরামপুরে বজ্রপাতে ঘের ব্যবসায়ীর মৃত্যু

১১৫৪ দিন ১৫ ঘন্টা ২১ মিনিট আগে