কবিরহাটে ‘সেবার আলো ফাউন্ডেশন’-এর ফ্রি অক্সিজেন সেবা উদ্বোধন শেরপুরের ধোপারচর জুঁই মহিলা সমবায় সমিতি লিঃ এর বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত আদমদীঘিতে আ’লীগ ও যুবলীগের দুই নেতাসহ তিন জন গ্রেফতার সরকার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যর্থ হলে দেশ গৃহযুদ্ধের দিকে যেতে পারে: মঞ্জু সেন্টমার্টিনে আটকা জাবিপ্রবির ৩১ শিক্ষক-শিক্ষার্থী, আহত একজন; ফুরিয়ে আসছে খাবারের বাজেট শ্রীমঙ্গলে একাডেমি কাপ ফুটবলের ফাইনালে আল আমিনের দলকে হারিয়ে চ্যাম্পিয়ন মতিউর রহমানের দল, ৩-২ গোলের রোমাঞ্চকর জয় হাসিনাকে ফেরত দেওয়ার বিষয়ে যা জানাল ভারত আইসিসির শাস্তি পেলো হৃদয় আমরা কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে পারিনি: রাষ্ট্রপতি পীরগাছায় মসজিদের দানের টাকা নিয়ে বিরোধ, হামলা ও মারধরের অভিযোগ ২৬ বছর পর মুক্ত হল শ্যামনগরের জেলেখালী খাল মিরসরাইয়ে জামায়াতে ইসলামীর সমাজসেবা বিভাগের উদ্যোগে মসজিদে পরিচ্ছন্নতা অভিযান, ইমাম-মুয়াজ্জিনদের উপহার বিতরণ কচুয়া প্রেসক্লাবের নির্বাচনে সম্পাদক পদে প্রার্থীতা ঘোষনা করলেন সাংবাদিক মোঃ নূরুল হক প্রধান পীরগাছায় বিকেএসের ৭ দিনব্যাপী শিক্ষক প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন নোয়াখালীতে গ্রামীণ ব্যাংকে হামলা-অগ্নিসংযোগ মানবসেবার অঙ্গীকারে ইবনে সিনা ট্রাস্ট; সাশ্রয়ী চিকিৎসা ও আগামীর প্রত্যাশা বাংলাদেশ কেমিস্টস অ্যান্ড ড্রাগিস্টস সমিতির লাখাই শাখার কমিটি গঠন। কুতুবদিয়ায় ৫ ইউপিতে নবনিযুক্ত প্রশাসকদের কার্যক্রম শুরু ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান’, ১০ জেলায় ঝড়ের আভাস পুরো শিক্ষা ব্যবস্থাকেই আমূল ঢেলে সাজাতে হবে: রাষ্ট্রপতি

বিয়ের প্রলোভনে গৃহবধূকে ধর্ষণের অভিযোগ

মণিরামপুরে বিয়ের প্রলোভন দেখিয়ে এক গৃহবধূকে ধর্ষণের অভিযোগ উঠেছে। গত রোববার গ্রাম থেকে ডেকে নিয়ে যশোর শহরের খালধার রোড এলাকার একটি বাড়িতে ওই গৃহবধূকে ধর্ষণ করা হয় বলে অভিযোগ করা হয়েছে। স্থানীয় সাবেক ইউপি সদস্য ও ব্যবসায়ী জাকির হোসেনের বিরুদ্ধে এই অভিযোগ উঠেছে। ধর্ষণের শিকার ২০ বছর বয়সী ওই গৃহবধূ যশোর আড়াইশ শয্যা জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

এদিকে, ধর্ষণের ঘটনার পর থেকে ভুক্তভোগী গৃহবধূ ও তার স্বামীকে প্রতিনিয়ত হত্যার হুমকি দিয়ে আসছে অভিযুক্ত জাকিরসহ তাদের লোকজন। এমনকি হাসপাতালে এসে চিকিৎসাধীন গৃহবধূ ও সঙ্গে থাকা স্বজনদেরও শাসিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে জাকিরের বিরুদ্ধে।

হাসপাতালের চিকিৎসাধীন ওই গৃহবধূ জানান, মণিরামপুরের ঢাকুরিয়া ইউনিয়নের বেগারিতলা বাজারে আমার স্বামীর একটা চটপটির দোকান রয়েছে। দোকানটি স্বামী-স্ত্রী দুজন মিলেই পরিচালনা করি। দোকানের সামনেই ৪ নম্বর ওয়ার্ডের সাবেক ইউপি সদস্য ও কাঠ ব্যবসায়ী জাকির হোসেনের কাঠগোলা। দোকানে বসার সুবাধে জাকির মাঝে মধ্যে আমাদের দোকানে এসে বসে। এক পর্যায়ে সে আমাকে বিয়ের প্রস্তাব দেয়। জাকিরের সাথে বিয়ে না করলে সে তার স্বামীকে হত্যার হুমকি, ইয়াবা- ফেনসিডিল দিয়ে জেলে পাঠানোরও হুমকি দিতে থাকে। সেই ধারাবাহিকতায় রোববার দুপুরে দোকানে এসে হুমকি দেয়; তার সিদ্ধান্তের বাইরে গেলে আজই তার স্বামীকে ইয়াবা-ফেনসিডিল দিয়ে পুলিশে ধরিয়ে দিবে। স্বামীর জীবন বাঁচাতে আমি তার সিদ্ধান্ত মেনে নেই। এর পর ওই দিনই বিকেলে গাড়িতে করে জাকির যশোর শহরের খালধার রোড এলাকায় ছয়তলা বাড়িতে নিয়ে একটি কক্ষে জোর করে ধর্ষণ করে। এই ঘটনা প্রকাশ করলে তার স্বামীকে হত্যা করা হবে বলে হুমকি দেন জাকির।

গৃহবধূর মা জানান, ‘চার মাস আগে মেয়ের বিয়ে দেন। বিয়ের প্রলোভন ও প্রতারণা করে তার মেয়েকে জাকির ধর্ষণ করেছে। এই ঘটনায় প্রতিবাদ করলে তার জামাইকেও মারধর করেছে জাকির। শুক্রবার সকালে হাসপাতালে জাকির ও তার লোকজন এসে এই বিষয়ে মামলা করলে আমাদের কেউ বাঁচতে পারবে না বলে হুমকি দেন। এই ঘটনায় মণিরামপুর ও যশোর কোতোয়ালি থানায় মামলা করতে গেলে মামলা নেয়নি বলে অভিযোগ করেন তিনি।তবে অভিযোগ অস্বীকার করেছেন অভিযুক্ত জাকির হোসেন। তিনি বলেন, ‘আমার বিরুদ্ধে যা অভিযোগ উঠেছে সেটা সম্পন্ন মিথ্যা। গৃহবধূর সাথে আমার কোন সম্পর্ক সৃষ্টি হয়নি এবং বিয়ের প্রলোভনও দেয়নি কখনো। স্থানীয় অপ-রাজনীতির কারণে আমার বিরুদ্ধে এমন অভিযোগ।

যশোর জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার আব্দুস সামাদ জানান, ধর্ষণের অভিযোগ নিয়ে আসা এক গৃহবধূ হাসপাতালে ভর্তি করা হয়েছে। নিজ উদ্যোগে চিকিৎসকরা আলামত সংগ্রহ করেছেন। পুলিশ চাইলে রিপোর্ট দেওয়া হবে। এই বিষয়ে মণিরামপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) নুর-ই-আলম সিদ্দিকী বলেন, ‘ঘটনাটি শুনেছি।  অভিযোগ পেলেই আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

আরও খবর

গলায় লিচু আটকে প্রাণ গেল শিশুর

৫৬৪ দিন ৪ ঘন্টা ১২ মিনিট আগে


মনিরামপুরে রেক্টিফাইড স্পিরিটসহ একজন আটক

৫৬৮ দিন ৮ ঘন্টা ৩৮ মিনিট আগে



মণিরামপুরে অস্ত্রগুলি ও মাদকসহ তিনজন আটক

১২৩২ দিন ১৭ ঘন্টা ১৩ মিনিট আগে


মণিরামপুরে সড়ক দুর্ঘটনায় ড্রাইভার নিহত, আহত ২

১২৩৩ দিন ১৬ ঘন্টা ৪৮ মিনিট আগে



মণিরামপুরে বজ্রপাতে ঘের ব্যবসায়ীর মৃত্যু

১২৪১ দিন ২১ ঘন্টা ৩১ মিনিট আগে